রবিবার, ১০ মে ২০২৬

এনায়েত বাজারে অসহায় মানুষের মাঝে শিক্ষামন্ত্রীর ইফতার ও সেহেরী সামগ্রী বিতরণ

চট্টগ্রাম নিউজ ডেস্ক

চলমান পবিত্র মাহে রমজান উপলক্ষে চট্টগ্রামের হতদরিদ্র মানুষের মাঝে ইফতার ও সেহরি সামগ্রী পৌঁছে দিচ্ছেন চট্টলবীর এবিএম মহিউদ্দিন চৌধুরীর পুত্র চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

তারই অংশ হিসেবে মঙ্গলবার (২ এপ্রিল) বিকাল ৫ টায় এনায়েত বাজার আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগ যৌথ উদ্যোগে গোয়ালপাড়া ডায়াবেটিক হাসপাতাল মাঠে সাবেক ছাত্রলীগ নেতা শিবু প্রসাদ চৌধুরীর সভাপতিত্বে পাঁচ শতাধিক হতদরিদ্র মানুষের মাঝে ইফতার ও সেহরি সামগ্রী বিতরণ করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি এ্যাড: ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, মহানগর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর,এনায়েত বাজার ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও কাউন্সিলর আলহাজ্ব সলিমুল্লাহ বাচ্চু, সহ-সভাপতি এ্যাড: শ্রীপতি কান্তি পাল, সাংগঠনিক সম্পাদক সরোয়ার জাহান সারু, ওয়ার্ড আওয়ামীলীগ নেতা এ্যাড: মানিক দে, মো: রফিক খান, মো: সাহাবুদ্দিন, কবির আহমেদ, আশিষ চক্রবর্তী বাচ্চু, গোপাল ঘোষ , এ এম কুতুব উদ্দীন চৌধুরী, পঙ্কজ রায়, মো: তসলিম, রতন ঘোষ, মোরশেদ আলম, আবুল কাশেম মাসুদ,মো: দেলোয়ার, মো: ফরিদ, দেলোয়ার হোসেন ডন, আনোয়ার হোসেন পলাশ, আবদুল্লাহ আল সাইমুন, রাকিব চৌধুরী, গোবিন্দ দত্ত, নিয়াজ উদ্দীন তামিম, রাহুল ভট্টাচার্য্য ,রাজু দাশ, সুমন চৌধুরী, পিয়াল দে, মো: মোস্তফা উদ্দীন মাহিন প্রমুখ।

এসময় নগর আওয়ামীলীগ সহ-সভাপতি এ্যাড: ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল বলেন, চট্টলবীর এবিএম মহিউদ্দিন চৌধুরী ছিলেন চট্টগ্রামের হতদরিদ্র মানুষের বন্ধু। তিনি সবসময় গরিব,অসহায় মানুষের পাশে দাড়াতেন,তাদের সুখ দূঃখের খবর নিতেন।রমজানে হাজার হাজার সাধারণ মানুষকে সাথে নিয়ে ইফতার করতেন। মহিউদ্দিন চৌধুরীর সেই দায়িত্ব এখন যথাযথ ভাবে পালন করে যাচ্ছেন তারই সুযোগ্য পুত্র শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

নগর আওয়ামীলীগের তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর বলেন, রমজানে শিক্ষামন্ত্রী নওফেল চট্টগ্রামের প্রতিটি পাড়া মহল্লার হতদরিদ্র মানুষের মাঝে ইফতার ও সেহরি সামগ্রী পৌঁছে দিচ্ছেন। রমজান মাস কে ঘিরে হাজার হাজার পরিবারের মাঝে শিক্ষামন্ত্রীর এই ইফতার ও সেহরি সামগ্রী সাধারণ মানুষের মুখে হাসি ফুটাচ্ছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ঈদগাঁওতে বিদ্যালয় পরিদর্শনে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এমপি 

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এমপি কক্সবাজারের...

শেষ হলো “নতুন কুঁড়ি স্পোর্টস” চট্টগ্রাম পর্ব

শেষ হলো "নতুন কুঁড়ি স্পোর্টস" এর চট্টগ্রাম জেলা পর্ব।...

লোহাগাড়ায় দুই বাসের সংঘর্ষে নিহত বেড়ে ৫

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি এলাকায় মারছা পরিবহনের দুই বাসের...

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে আমাদের ‘নতুন সংগ্রামে’ নামতে হবে: প্রধানমন্ত্রী

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নির্বাচনের আগে...

লোহাগাড়ায় ভয়াবহ বাস দূর্ঘটনা, নিহত ৪, আহত ২৫

চট্টগ্রামের লোহাগাড়ায় যাত্রীবাহী মারসা পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে...

বৈরী আবহাওয়ার ক্ষতি কাটিয়ে আবার মাঠে লবণচাষিরা, ন্যায্যমূল্যের দাবি

বৈরী আবহাওয়ায় ব্যাপক ক্ষতির পর আবারও লবণ উৎপাদনে মাঠে...

আরও পড়ুন

চট্টগ্রামে ‘বিরল মশাবাহিত’ রোগে সিভাসু অধ্যাপিকার মৃত্যু

চট্টগ্রামে এক বিরল ও মারাত্মক মশাবাহিত রোগের কাছে হার মানলেন চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস ইউনিভার্সিটির (সিভাসু) ফুড সায়েন্স ও টেকনোলজি অনুষদের অধ্যাপক ড....

নতুন কুঁড়ি স্পোর্টস চট্টগ্রাম পর্ব, দ্রুততম বালক জাওয়াত আর বালিকা প্রেমা

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আয়োজিত "নতুন কুঁড়ি স্পোর্টস" চট্টগ্রাম পর্বের ৭ম দিনে সম্পন্ন হয়েছে অ্যাথলেট্রিক্স, সাঁতার, ব্যাডমিন্টন, মার্শাল আর্ট ও দাবা।আজ শুক্রবার সকালে চট্টগ্রাম...

তিন দিনের শুভেচ্ছা সফরে ভারতীয় নৌবাহিনী জাহাজে চট্টগ্রামে

বাংলাদেশে তিন দিনের শুভেচ্ছা সফরে ভারতীয় নৌবাহিনী জাহাজ সুনায়না (INS SUNAYNA) আজ শুক্রবার (৮ মে) চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছায়| জাহাজটি বন্দরে আগমনকালে কমান্ডার চট্টগ্রাম...

বায়েজিদ বোনের বাড়িতে বেড়াতে এসে দৃর্বৃত্তদের গুলিতে রাউজানের যুবক খুন

চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানাধীন রৌফাবাদ এলাকায় বোনের বাড়িতে বেড়াতে এসে দৃর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন হাসান রাজু(৩২) নামে রাউজানের এক যুবক।  এসময় মোছাম্মৎ রেশমি আক্তার...