মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

চকরিয়ায় অস্ত্রসহ ডাকাত দলের চার সদস্য গ্রেপ্তার

চকরিয়া প্রতিনিধি

চকরিয়ায় চিংড়ি ঘের দখলের প্রস্তুতিকালে চার সদস্যের একটি ডাকাত দলকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১৫ (র‍্যাব) । এ সময় ৫টি অস্ত্রসহ বিপুল পরিমাণ কার্তুজ ও ১টি অটোরিকশা উদ্ধার করা হয়েছে। 

মঙ্গলবার (২ এপ্রিল) ভোরে চকরিয়া উপজেলার পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের ইলিশিয়া মকবুলাবাদ এলাকায় এ অভিযান চালানো হয় বলে জানিয়েছেন র‍্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) অতিরিক্ত ‍পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী।

গ্রেপ্তাররা হলেন, মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের কেরুণতলী এলাকার কবির আহমদের ছেলে আকতার হোছাইন, মহেশখালীর কালারমারছড়া ইউনিয়নের মিজ্জিরপাড়ার মৃত লস্কর আলীর ছেলে জয়নাল আবেদিন প্রকাশ হাতকাটা জয়নাল, কক্সবাজার সদরের ভারুয়াখালী ইউনিয়নের মৃত উজির আলীর ছেলে নুরুল হামিদ প্রকাশ খলিফা, মহেশখালীর কালারমারছড়া ইউনিয়নের নুনাছড়ি এলাকার আলী হোসেনের ছেলে নুরুল আমিন।

এ সময় ১টি দেশীয় তৈরি এলজি, ৪টি লম্বা একনালা বন্দুক, ৯৮ রাউন্ড তাজা কার্তুজ, ৩টি স্মার্ট ফোন এবং ডাকাত দলটির অপরাধ কর্মকাণ্ডে ব্যবহৃত ১টি অটোরিকশা উদ্ধার করা হয়েছে।

এ র‌্যাব কর্মকর্তার তথ্যমতে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আকতার হোছাইনের নেতৃত্বে চিংড়ি ঘের ও লবণের মাঠ দখলের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য জানা গেছে। আকতারের বিরুদ্ধে মহেশখালী থানায় হত্যা, হত্যাচেষ্টা ও অস্ত্র আইনে ৩টি মামলা সংক্রান্তে তথ্য পাওয়া গেছে।

এ ছাড়া জয়নাল আবেদিন প্রকাশ হাতকাটা জয়নাল, আকতার হোছাইনের অন্যতম সহযোগী। তার বিরুদ্ধে মহেশখালী থানায় হত্যা, হত্যাচেষ্টা ও অস্ত্রসহ বিভিন্ন অপরাধে ৬টি মামলা সংক্রান্তে তথ্য পাওয়া যায়।

অতিরিক্ত ‍পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী জানান, অস্ত্রধারী একদল ডাকাত চিংড়ি ঘের ও লবণের মাঠ দখলের উদ্দেশ্যে বিপুল পরিমাণ অস্ত্র-গোলাবারুদ নিয়ে ইলিশিয়া মকবুলাবাদ এলাকার একটি ঘরে অবস্থানের খবর পেয়ে এ অভিযান চালানো হয়। অভিযানে অস্ত্র ও গুলিসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

মামলা রুজু করে গ্রেপ্তারকৃতদের চকরিয়া থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান অতিরিক্ত ‍পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চমেক হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

পরিবারের অমতে তিন-চার মাস আগে একই জেলার (গাইবান্ধা) ছেলেকে...

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর...

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের...

আরও পড়ুন

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুতের পাশাপাশি তেলাপোকা ও ইঁদুরের উপস্থিতি দেখতে পেয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।সোমবার দুপুরে...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে স্ত্রী বাপের বাড়ি চলে যাওয়ার কারনে বাসায় অভিমানে স্বামী মোঃ রকিব (২৫) আত্মহত্যা করেছেন।সোমবার ২৪...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর সঙ্গে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের ঘর্ষণে ট্রেনটির একটি দরজা খুলে পড়ে গেছে। এ ঘটনায় শিশুসহ...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সোমবার দুপুরে মাধ্যমিক শিক্ষা অফিস ও চৌদ্দগ্রাম মাধ্যমিক...