রবিবার, ১০ মে ২০২৬

সাতকানিয়ায় বনরক্ষীদের অস্ত্র ঠেকিয়ে জিম্মি করে গাছ লুট, থানায় জিডি

সুকান্ত বিকাশ ধর, সাতকানিয়া।

চট্টগ্রামের সাতকানিয়ায় টহলরত বনরক্ষী ও ভিলেজারদের আগ্নেয়াস্ত্রের ভয় ও দেশীয় লম্বা দা ঠেকিয়ে আধঘণ্টা জিম্মি রেখে সামাজিক বনায়নের গাছ লুটের ঘটনা ঘটেছে।

গত সোমবার (১এপ্রিল) রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার বাজালিয়া ইউনিয়নস্থ বড়দুয়ারা বিট কাম চেক স্টেশনের অধীন ৯ নম্বর ওয়ার্ডের চিতামুড়া বাঁশবুনিয়া কদুখোলা সড়কের পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আজ মঙ্গলবার বিকেলে বনরক্ষী আবদুল মান্নান বাদী হয়ে সাতকানিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেন। এতে চার জনের নাম উল্লেখ করা হয়।

বড়দুয়ারা বিট কাম চেক স্টেশন কর্মকর্তা (এসও) মোস্তাফিজুর রহমান বলেন, প্রতিরাতে বন পাহারার অংশ হিসেবে বড়দুয়ারা বিট কাম চেক স্টেশনের বনরক্ষী মোহাম্মদ ইলিয়াস, আব্দুল মন্নান, সাজেদুর রহমান ও ভিলেজার ফরিদ মাঝি বন থেকে গাছ কাটা রোধে টহলে বের হয়। টহলরত দল চিতামুড়া বাঁশবুনিয়া এলাকায় পৌঁছলে পূর্ব থেকে গাছ পাচার রোধে কেটে দেওয়া সড়ক ভরাট দেখতে পেলে তাদের (টহলরত) সন্দেহ হয়। পরে টহলরতরা বনের গভীরে গেলে বনখেকোরা তাদের মোটর সাইকেলের চাবি কেড়ে নেয়। তবুও টহলরতরা বাঁধা দিতে চাইলে আগ্নেয়াস্ত্র ও দেশীয় লম্বা দা ঠেকিয়ে বনখেকোরা টহলরতরদের আধ ঘণ্টা জিম্মি করে রাখে। পরে ট্রাকে করে কাটা গাছগুলো পাহাড়ের ভিন্ন পথ দিয়ে নিয়ে যায় বনখেকোরা।

মোস্তাফিজ আরও বলেন, এ ঘটনায় বনরক্ষী আবদুল মান্নান বাদী হয়ে বনখেকো মো.মিনহাজ, মো.সরোয়ার আলম, মো.করিম ও মাহফুজুর রহমানের বিরুদ্ধে থানায় একটি জিডি করেছেন। আমরা চাই বনখেকোরা যাতে সরকারি একটি গাছও কাটতে না পারে সে চেষ্টা জীবন বাজি রেখে করে যাচ্ছি।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার বনরক্ষী কর্তৃক থানায় জিডির বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় জিডি ছাড়াও যারা জড়িত তাদের খুঁজে আইনের আওতায় আনা হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ঈদগাঁওতে বিদ্যালয় পরিদর্শনে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এমপি 

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এমপি কক্সবাজারের...

শেষ হলো “নতুন কুঁড়ি স্পোর্টস” চট্টগ্রাম পর্ব

শেষ হলো "নতুন কুঁড়ি স্পোর্টস" এর চট্টগ্রাম জেলা পর্ব।...

লোহাগাড়ায় দুই বাসের সংঘর্ষে নিহত বেড়ে ৫

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি এলাকায় মারছা পরিবহনের দুই বাসের...

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে আমাদের ‘নতুন সংগ্রামে’ নামতে হবে: প্রধানমন্ত্রী

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নির্বাচনের আগে...

লোহাগাড়ায় ভয়াবহ বাস দূর্ঘটনা, নিহত ৪, আহত ২৫

চট্টগ্রামের লোহাগাড়ায় যাত্রীবাহী মারসা পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে...

বৈরী আবহাওয়ার ক্ষতি কাটিয়ে আবার মাঠে লবণচাষিরা, ন্যায্যমূল্যের দাবি

বৈরী আবহাওয়ায় ব্যাপক ক্ষতির পর আবারও লবণ উৎপাদনে মাঠে...

আরও পড়ুন

ঈদগাঁওতে বিদ্যালয় পরিদর্শনে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এমপি 

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এমপি কক্সবাজারের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান 'ঈদগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়' পরিদর্শন করেছেন।৯ই মে শনিবার বিকেল পাঁচটায় তিনি আকস্মিক...

শেষ হলো “নতুন কুঁড়ি স্পোর্টস” চট্টগ্রাম পর্ব

শেষ হলো "নতুন কুঁড়ি স্পোর্টস" এর চট্টগ্রাম জেলা পর্ব। শনিবার দুপুরে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে প্রতিযেগীতার শেষ দিনে ফুটবল ও ক্রিকেট (বালক/বালিকা) ফাইনাল শেষে পুরস্কার...

লোহাগাড়ায় দুই বাসের সংঘর্ষে নিহত বেড়ে ৫

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি এলাকায় মারছা পরিবহনের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৫ জনে দাঁড়িয়েছে। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ২৫...

লোহাগাড়ায় ভয়াবহ বাস দূর্ঘটনা, নিহত ৪, আহত ২৫

চট্টগ্রামের লোহাগাড়ায় যাত্রীবাহী মারসা পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত  ২৫ জন গুরুতর আহত হয়েছেন।শনিবার (৯ মে)...