রবিবার, ১০ মে ২০২৬

শিশু সুখিকে ধর্ষণের পর হত্যা, পুলিশের কাছে আসামির স্বীকারোক্তি

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরীর ফলমন্ডি এলাকা থেকে ৭ বছর বয়সী শিশু নারগিস ওরফে সুখি নামে এক শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধারের ১০ ঘণ্টার মধ্যে ধর্ষক মীর হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ওই যুবক ধর্ষণ ও হত্যাকাণ্ডের দায় স্বীকার করে পুলিশের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

মঙ্গলবার (২ এপ্রিল) দুপুরে নগরীর কদম মোবারক নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এসব তথ্য তুলে ধরেন নগর উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোস্তাফিজুর রহমান।

সংবাদ সম্মেলনে মোস্তাফিজুর রহমান বলেন, সুখি ও তার মা বিলকিস বেগম রোববার (৩১ মার্চ) রাত ৯টার দিকে আন্দরকিল্লা জেনারেল হাসপাতাল এলাকায় পরিত্যক্ত কাগজ-বোতল সংগ্রহ করছিল। পরে সুখিকে রেখে তার মা রাত ১টার দিকে আন্দরকিল্লা মসজিদের উত্তর গেটে যান। রাত দেড়টার দিকে এসে রেখে যাওয়া স্থানে দেখেন সুখি নাই। আশপাশের এলাকাসহ সম্ভাব্য সব জায়গা খুঁজেও তাকে আর পাননি।

‘পরদিন সোমবার (১ এপ্রিল) রাতে পুলিশ বিআরটিসির ফলমন্ডি এলাকায় ডাস্টবিন থেকে সুখির বস্তাবন্দি মরদেহ উদ্ধার করলে বিলকিস তার মেয়ের মরদেহ শনাক্ত করেন। এরপর রহস্য উদঘাটনে মাঠে নামে পুলিশ। রুদ্ধশ্বাস অভিযান পরিচালনা করে লোমহর্ষক হত্যাকাণ্ডে জড়িত আসামি মীর হোসেনকে (৩৪) মঙ্গলবার (২ এপ্রিল) ভোররাতে নগরীর বাকলিয়া থানাধীন বউ বাজার পুলিশ বিট এলাকা থেকে গ্রেপ্তার করে।

জিজ্ঞাসাবাদে সে জানায়, শিশু সুখিকে চিপস ও চকলেটের প্রলোভন দেখিয়ে অপহরণ করে নিয়ে পাহাড়ের নিচে নিয়ে যায়। পরে মুখ চেপে ধরে ধর্ষণ করে মৃত্যু ঘটায়। পরে সুখির মরদেহ বস্তাবন্দি করে ভ্যানগাড়িতে করে ফলমন্ডি এলাকায় ডাস্টবিনে ফেলে রেখে চলে যায়। পরে ঘটনায় ব্যবহৃত একটি ভ্যানগাড়ী, একটি পাটের বস্তা ও একটি টুপি উদ্ধার করা হয়।

গ্রেপ্তার মীর হোসেন কুমিল্লার গরীব হোসেনের (মৃত) ছেলে। তবে তিনি বর্তমানে চট্টগ্রাম নগরীর বাকলিয়া বউ বাজার এলাকার বাসিন্দা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ঈদগাঁওতে বিদ্যালয় পরিদর্শনে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এমপি 

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এমপি কক্সবাজারের...

শেষ হলো “নতুন কুঁড়ি স্পোর্টস” চট্টগ্রাম পর্ব

শেষ হলো "নতুন কুঁড়ি স্পোর্টস" এর চট্টগ্রাম জেলা পর্ব।...

লোহাগাড়ায় দুই বাসের সংঘর্ষে নিহত বেড়ে ৫

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি এলাকায় মারছা পরিবহনের দুই বাসের...

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে আমাদের ‘নতুন সংগ্রামে’ নামতে হবে: প্রধানমন্ত্রী

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নির্বাচনের আগে...

লোহাগাড়ায় ভয়াবহ বাস দূর্ঘটনা, নিহত ৪, আহত ২৫

চট্টগ্রামের লোহাগাড়ায় যাত্রীবাহী মারসা পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে...

বৈরী আবহাওয়ার ক্ষতি কাটিয়ে আবার মাঠে লবণচাষিরা, ন্যায্যমূল্যের দাবি

বৈরী আবহাওয়ায় ব্যাপক ক্ষতির পর আবারও লবণ উৎপাদনে মাঠে...

আরও পড়ুন

ঈদগাঁওতে বিদ্যালয় পরিদর্শনে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এমপি 

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এমপি কক্সবাজারের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান 'ঈদগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়' পরিদর্শন করেছেন।৯ই মে শনিবার বিকেল পাঁচটায় তিনি আকস্মিক...

লোহাগাড়ায় দুই বাসের সংঘর্ষে নিহত বেড়ে ৫

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি এলাকায় মারছা পরিবহনের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৫ জনে দাঁড়িয়েছে। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ২৫...

লোহাগাড়ায় ভয়াবহ বাস দূর্ঘটনা, নিহত ৪, আহত ২৫

চট্টগ্রামের লোহাগাড়ায় যাত্রীবাহী মারসা পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত  ২৫ জন গুরুতর আহত হয়েছেন।শনিবার (৯ মে)...

বৈরী আবহাওয়ার ক্ষতি কাটিয়ে আবার মাঠে লবণচাষিরা, ন্যায্যমূল্যের দাবি

বৈরী আবহাওয়ায় ব্যাপক ক্ষতির পর আবারও লবণ উৎপাদনে মাঠে নেমেছেন কক্সবাজার উপকূলের প্রায় ৪০ হাজার লবণচাষি। ঝড়ো হাওয়া ও টানা বর্ষণে ক্ষতিগ্রস্ত লবণ মাঠগুলো...