শনিবার, ৪ জুলাই ২০২৬

চন্দনাইশ প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন

উপজেলা প্রতিনিধি।

চট্টগ্রামের চন্দনাইশ প্রেস ক্লাবের উদ্যোগে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা, ইফতার ও উপজেলার প্রয়াত সাংবাদিকদের স্মরণে খতমে কোরআন এবং দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে।

গত সোমবার (১লা এপ্রিল) বিকেলে চন্দনাইশ পৌরসভাস্থ দক্ষিণ গাছবাড়িয়া ছৈয়দ মোহাম্মদ পাড়া রহমানিয়া আহমদিয়া এ, এস সুন্নিয়া দাখিল মাদ্রাসা, এতিমখানা ও হেফজখানায় খুদে শিক্ষার্থীদের নিয়ে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

চন্দনাইশ প্রেস ক্লাব সভাপতি আবিদুর রহমান বাবুলের সভাপতিত্বে চন্দনাইশ প্রেস ক্লাব সাধারণ সম্পাদক মো. নুরুল আলমের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) ওবায়দুল ইসলাম।

উদ্বোধক ছিলেন চন্দনাইশ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মওলানা মোঃ সোলাইমান ফারুকী।

প্রধান আলোচক ছিলেন পটিয়া হুলাইন ছালেহ নূর ডিগ্রি কলেজের অধ্যাপক ও মাদ্রাসার প্রতিষ্ঠাতা-সভাপতি আলহাজ্ব মো. তৈয়বুর রহমান।

বক্তব্য রাখেন চন্দনাইশ শুদ্ধ বানান চর্চা (শুবাচ) ও সাহিত্যিক আহমদ ছফা পরিষদের সভাপতি শিক্ষক শাহজাহান আজাদ, চন্দনাইশ সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি মোহাম্মদ কামরুদ্দিন।

ইফতার মাহফিলে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক ও লেখক সৈয়দ শিবলী ছাদেক কফিল, লেখক সুজা আল মামুন, মাদ্রাসা কমিটির সহসম্পাদক আবদুর রশিদ, চন্দনাইশ প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি আবু তালেব আনচারী, কার্যকরী কমিটির সদস্য ও দৈনিক আমার সংবাদ এবং সাঙ্গু প্রতিনিধি এম. ফয়েজুর রহমান, সহ-সাধারণ সম্পাদক এমএ হামিদ, সাংগঠনিক সম্পাদক মোঃ ফয়সাল চৌধুরী, সিনিয়র সাংবাদিক জাহাঙ্গীর আলম চৌধুরী, চন্দনাইশ সাংবাদিক ঐক্য ফোরামের সাধারণ সম্পাদক খালেদ রায়হান, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম রুবেল, সদস্য কামরুল ইসলাম মোস্তফা, সদস্য জাহিদুর রহমান চৌধুরী, চন্দনাইশ প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক মোঃ আমিন উল্লাহ টিপু, অর্থ সম্পাদক তৌফিক আলম চৌধুরী, প্রচার সম্পাদক জয়নাল আবেদীন, কার্যকরী কমিটির সদস্য মোশাররফ হোসেন মিশু, ফটো সাংবাদিক গৌতম দাশ, সাংবাদিক জাবের বিন রহমান আরজু, ছাত্রলীগ নেতা কাজী নাজমুল ইসলাম রুমি, প্রবাসী রবিউল ইসলামসহ উপজেলার কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, হকার, আমন্ত্রিত অতিথি, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী এবং বিশিষ্ট ব্যক্তিরা।

চন্দনাইশ প্রেসক্লাব সভাপতি আবিদুর রহমান বাবুল ও সাধারণ সম্পাদক মো. নুরুল আলমসহ প্রেস ক্লাব ব্যবস্থাপনা কমিটির নেতৃবৃন্দ আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানান।

বক্তারা বলেন, রমজান একটি পবিত্র মাস, এটি সিয়াম সাধনার মাস। এ মাসে আল্লহ পাক মমিনের সকল পাপাচার মাফ করেন, রমজান একটি সার্বজনীন কল্যাণমূলক মাস। এ মাসের মতো উন্নত মাস আর নেই। এ মাসের গুরুত্ব ও তাৎপর্য অনুধাবন করে তাকওয়া অর্জনের জন্য সবার প্রতি আহ্বান জানান।

ইফতার মাহফিলে কোরআন ও হাদিসের আলোকে বাস্তব জীবনের তাৎপর্য নিয়ে আলোচনা করেন বক্তারা।

বক্তারা আরও বলেন, সাংবাদিকদের মত প্রকাশের স্বাধীনতা ও লেখার অধিকার রক্ষা করতে হবে। সত্যিকার সাংবাদিকরা কারো প্রলোভনে প্রলুদ্ধ হয় না এবং কারো ভয়ে নতশির জীবন যাপন করেনা। দেশ ও দেশের মানুষের অধিকার, স্বার্থ সংরক্ষণে এবং দেশের স্বাধীনতা রক্ষায় সাংবাদিকরা অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করে থাকে।

সংবাদপত্র ও সাংবাদিকদের স্বাধীনতা সংরক্ষণ এবং এই স্বাধীনতার অপব্যবহার রোধ করতে বাংলাদেশ প্রেস কাউন্সিলের আইনগত কার্যকর ভূমিকা রাখার সুযোগ রয়েছে। এই দায়িত্ব প্রেস কাউন্সিলকে যথাযথভাবে পালন করতে হবে।

প্রত্যেক সাংবাদিকদের একটা বিষয় খেয়াল রাখতে হবে শুধু নেতিবাচক সংবাদ পরিবেশন নয়, ইতিবাচক সংবাদ বা গঠনমূলক সংবাদ পরিবেশন করতে হবে যাতে মানুষ ভালো কাজ করার জন্য উদ্বুদ্ধ হয়।

ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন ছৈয়দ মোঃ পাড়া রহমানিয়া আহমদিয়া এ, এস সুন্নিয়া দাখিল মাদ্রাসা, এতিমখানা ও হেফজখানার প্রধান হাফেজ মওলানা মোঃ জাহেদ হোসেন। পরে ইফতার পরিবেশন করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

জলাবদ্ধতা নিরসনে নগরবাসীকে সচেতন হতে হবে: সিডিএ চেয়ারম্যান

চট্টগ্রাম শহরে বর্তমানে ৮০ লক্ষাধিক মানুষ বসবাস করে। এই...

বোয়ালখালী শ্রীশ্রী কালাচাঁদ ঠাকুরবাড়ী পরিচালনা পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পোপাদিয়াস্থ ৩’শ বছরের ঐতিহ্যবাহী শ্রীশ্রী কালাচাঁদ...

চকবাজারে ৬ পেশাদার ছিনতাইকারী গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের চকবাজার থানা এলাকায় অভিযান চালিয়ে ৬ জন...

শুল্ক ফাঁকির ৩১০০ লিটার ভোজ্যতেলসহ লাইফবোট জব্দ

চট্টগ্রাম নগরের পতেঙ্গায় শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে বাজারজাতকরণের উদ্দেশ্যে...

চট্টগ্রামের চন্দনাইশে নানা বাড়ি বেড়াতে এসে ডোবায় ডুবে শিশুর মৃত্যু

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় নানা বাড়িতে বেড়াতে এসে ডোবার পানিতে...

ফটিকছড়ির কাঞ্চননগরে পোল্ট্রি ব্যবসায়ীর ঘরে এলোপাতাড়ি গুলি

ফটিকছড়ির কাঞ্চননগর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ডলু পাড়া এলাকায় লিটন...

আরও পড়ুন

বোয়ালখালী শ্রীশ্রী কালাচাঁদ ঠাকুরবাড়ী পরিচালনা পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পোপাদিয়াস্থ ৩’শ বছরের ঐতিহ্যবাহী শ্রীশ্রী কালাচাঁদ ঠাকুরবাড়ী পরিচালনা পরিষদের ৪র্থ বার্ষিক সাধারণ সভা আজ ৩ জুলাই শুক্রবার সকাল সাড়ে ১১টায় ঠাকুরবাড়ীস্থ...

চট্টগ্রামের চন্দনাইশে নানা বাড়ি বেড়াতে এসে ডোবায় ডুবে শিশুর মৃত্যু

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় নানা বাড়িতে বেড়াতে এসে ডোবার পানিতে ডুবে আসহাবুল আরাফ (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে চন্দনাইশ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের...

ফটিকছড়ির কাঞ্চননগরে পোল্ট্রি ব্যবসায়ীর ঘরে এলোপাতাড়ি গুলি

ফটিকছড়ির কাঞ্চননগর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ডলু পাড়া এলাকায় লিটন দাশ নামের এক পোল্ট্রি ফার্ম ব্যবসায়ীর বসতঘর লক্ষ্য করে এলোপাতাড়ি গুলির ঘটনা ঘটেছে। শুক্রবার (৩...

চকরিয়ায় গাছ কাটা নিয়ে দ্বন্দ্ব, ছোট ভাইয়ের হাতে বড় ভাইয়ের মৃত্যু

কক্সবাজারের চকরিয়ায় বসতভিটার গাছ কাটা নিয়ে বিবাদে জড়িয়ে ছোট ভাই নিজের বড় ভাই নুরুল ইসলাম (৫২)কে কূপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (৩ জুলাই) সকাল...