মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

কোতোয়ালিতে ডাস্টবিনে মেয়ে শিশুর বস্তাবন্দী লাশ  

অনলাইন ডেস্ক

কোতোয়ালী থানাধীন ফলমণ্ডির সামনে বস্তাবন্দী অবস্থায় ডাস্টবিন থেকে এক মেয়ে শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। তার নাম সুখী। বয়স ৬ থেকে ৭ বছর। শিশুটির মার নাম বিলকিস বেগম। তাদের গ্রামের বাড়ি কুমিল্লা বলে  জানিয়েছে পুলিশ।

১ লা এপ্রিল সোমবার রাত ৯টার দিকে স্টেশন রোডে ফলমণ্ডির সামনে ডাস্টবিনে লাশটি পাওয়া গেছে। তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে পুলিশ সন্দেহ করছে।

কোতোয়ালী থানার ওসি এস এম ওবায়েদুল হক বলেন, শিশুটির পরিচয় পাওয়া গেছে। তার নাম সুখী। বয়স ৬ থেকে ৭ বছর। শিশুটির মার নাম বিলকিস বেগম। তাদের গ্রামের বাড়ি কুমিল্লা বলে আমরা প্রাথমিক ভাবে জানতে পেরেছি। লাশ উদ্ধারের পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। শিশুটির পরিবার বাকলিয়া এলাকায় বসবাস করে। শিশুটি টোকাই বলে জানা গেছে। তার পরিবার থানায় আসার পর বিস্তারিত পরিচয় জানা যাবে।

ওসি ওবায়দুল হক আরও বলেন, শিশুটির গায়ে ছোট ছোট আঘাতের চিহ্ন রয়েছে। তবে তাতে মেয়েটি মারা যাওয়ার কথা নয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ধর্ষণের পর হত্যা করে বস্তাবন্দী করে লাশ ডাস্টবিনের ফেলে দেয়া হতে পারে। শ্বাসরোধ নাকি অন্য কোনো উপায়ে শিশুটিকে হত্যা করা হয়েছে তা ময়নাতদন্ত শেষে জানা যাবে।

কোতোয়ালী থানার ওসি আরও বলেন, ধর্ষণের বিষয়টি প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। চমেক হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার পর বিষয়টি জানা যাবে।  শিশুটির অভিভাবকদের আমরা চট্টগ্রাম মেডিকেলে পাঠিয়েছি লাশটি শনাক্তের জন্য৷

ওসি এস এম ওবায়েদুল হক বলেন, ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে ঘটনার রহস্য উদঘাটনে চেষ্টা চলছে।এখনো কাউকে গ্রেফতার করা হয়নি বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

স্থানীয়রা জানান ,রাত সাড়ে ৮টার দিকে ডাস্টবিনে একটি বস্তার বাইরে বের হয়ে থাকা পা দেখে পুলিশকে খবর দেয় হয়।  পুলিশ বস্তা থেকে লাশ বের করার পর দেখা যায়, সেটি আনুমানিক ৬-৭ বছর বয়সী এক মেয়ে শিশু। তার মুখ দিয়ে ফেনা বের হয়ে আছে। শরীরেও জখমের চিহ্ন আছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চমেক হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

পরিবারের অমতে তিন-চার মাস আগে একই জেলার (গাইবান্ধা) ছেলেকে...

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর...

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের...

আরও পড়ুন

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুতের পাশাপাশি তেলাপোকা ও ইঁদুরের উপস্থিতি দেখতে পেয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।সোমবার দুপুরে...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে স্ত্রী বাপের বাড়ি চলে যাওয়ার কারনে বাসায় অভিমানে স্বামী মোঃ রকিব (২৫) আত্মহত্যা করেছেন।সোমবার ২৪...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর সঙ্গে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের ঘর্ষণে ট্রেনটির একটি দরজা খুলে পড়ে গেছে। এ ঘটনায় শিশুসহ...

নুসরাত হত্যা মামলার রায়ে সন্তোষ প্রকাশ মায়ের

ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় বিচারিক আদালতের দেওয়া ১৬ জনের মৃত্যুদন্ডের মধ্যে ২ জনের দণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট।সোমবার চারজনের সাজা কমিয়ে যাবজ্জীবন...