মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

অস্ত্র কার্তুজসহ র‍্যাবের হাতে গ্রেফতার পটিয়ার শীর্ষ ব্যবসায়ী হামিদ

নিজস্ব প্রতিবেদক , পটিয়া

বিশেষ অভিযান চালিয়ে পটিয়ার শীর্ষ অস্ত্র ব্যবসায়ী মো. হামিদ’কে শুটারগান ও দুইটি কার্তুজসহ গ্রেফতার করেছে র‍্যাপিড একশ্যান ব্যাটালিয়ন র‍্যাব-৭।

রোববার দিবাগত রাতে র‍্যাবের আভিযানিক দল পটিয়ায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

আটককৃত হামিদ উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের এয়াকুবদন্ডী ১নং ওয়ার্ড এলাকার আহম্মদ মিয়ার পুত্র।

স্থানীয়রা জানান, দীর্ঘদীন ধরে পটিয়ার হামিদ চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জায়গায় অস্ত্র সরবরাহ করে আসছিল। বিএনপি জামাতের নাশকতার সময়ে তারা অস্ত্র ও গোলা বারুদ দিয়ে সহযোগিতা করে আসলেও আইনের চোখকে ফাঁকি দিয়ে অস্ত্র ব্যবসা জমজমাট ভাবে চালিয়ে যাচ্ছিল।

আরো জানা গেছে, হামিদ এর বিরুদ্ধে একাধিক হামলা মামলা, অস্ত্র মামলা ও মার্ডার মামলা রয়েছে। ২০২২ সালে পটিয়ার যুবলীগ নেতাদের ব্রাশফায়ার করে হত্যার চেষ্টার অন্যতম আসামি এই হামিদ। ঐ মামলায় হামিদ ১৩ নং আসামী। এর আগে ২১ সালে ৩৫০ পিস কার্তুজ দিয়ে স্থানীয় জসিম উদ্দিনকে ফাঁসিয়ে দেন হামিদ। পরে তথ্য প্রমানের ভিত্তিতে জসিম এই মামলা থেকে অব্যাহতি পায়।

এবিষয়ে পটিয়া থানার ওসি তদন্ত সাইফুল ইসলাম জানান, র‍্যাব-৭ এর একটি দল হামিদকে অস্ত্র ও দুইটি কার্তুজ সহ গ্রেফতার করে থানায় সোপর্দ করে। অস্ত্র আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চমেক হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

পরিবারের অমতে তিন-চার মাস আগে একই জেলার (গাইবান্ধা) ছেলেকে...

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর...

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের...

আরও পড়ুন

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুতের পাশাপাশি তেলাপোকা ও ইঁদুরের উপস্থিতি দেখতে পেয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।সোমবার দুপুরে...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে স্ত্রী বাপের বাড়ি চলে যাওয়ার কারনে বাসায় অভিমানে স্বামী মোঃ রকিব (২৫) আত্মহত্যা করেছেন।সোমবার ২৪...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর সঙ্গে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের ঘর্ষণে ট্রেনটির একটি দরজা খুলে পড়ে গেছে। এ ঘটনায় শিশুসহ...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সোমবার দুপুরে মাধ্যমিক শিক্ষা অফিস ও চৌদ্দগ্রাম মাধ্যমিক...