মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

সাতকানিয়ায় সর্বজনীন পেনশন স্কিমের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

সুকান্ত বিকাশ ধর, সাতকানিয়া

সাতকানিয়া উপজেলায় সর্বজনীন পেনশন স্কিম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি ও যোগ্যতা অনুসারে পেনশন স্কিমের আওতায় আনায়নের লক্ষ্যে এক অবহিতকরণ সভা ও স্পট রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে।

আজ (১ লা এপ্রিল) সোমবার  দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত  হয়।

এসময় সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন বিশ্বাস বলেছেন, বর্তমানে দেশে শুধু সরকারি চাকুরিজীবীরাই পেনশনের আওতায় রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর দেশের সকল মানুষ যাতে জীবনের শেষ বয়সে কোন আর্থিক সমস্যায় না ভুগে সুন্দরভাবে নিজের জীবন পরিচালনা করতে পারে এজন্য সর্বজনীন পেনশন স্কিম চালু করেছেন। এটি প্রধানমন্ত্রীর দূরদর্শিতা ও যুগান্তকারী পদক্ষেপ বলে আমি মনে করি। এ পেনশন স্কিমে অংশ নিয়ে সকল নাগরিক নিজ ও পরিবারের ভবিষ্যৎ জীবনের সুরক্ষা দিতে পারবে। এ জন্য ৪ টি স্কিম চালু রয়েছে। নিজ সুবিধা অনুযায়ী দেশের সকল নাগরিক যে কোন একটি স্কিমে অংশ নিতে পারবে।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সাতকানিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সালাহ উদ্দিন হাসান চৌধুরী, সাতকানিয়া পৌরসভার মেয়র মো. জোবায়ের, বিভিন্ন ইউনিয়ন (ইউপি) পরিষদ চেয়ারম্যান, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা- কর্মচারী, ইউপি সচিববৃন্দ, ব্যাংক কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ। সভা সঞ্চালনা করেন সাতকানিয়া উপজেলা সহকারী প্রোগ্রামার আনোয়ার হোসাইন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অফিস সূত্রে জানা যায়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের জাতীয় পেনশন কর্তৃপক্ষের উদ্যোগে সর্বজনীন স্কিম চালু করা হয়। এতে ৪ টি স্কিম চালু রয়েছে। এ স্কিমগুলোর মধ্যে, বিদেশে কর্মরত বাংলাদেশী নাগরিকদের জন্য ‘প্রবাস স্কিম’, বেসরকারি চাকুরিজীবীদের জন্য ‘প্রগতি স্কিম’, স্বকর্মে নিয়োজিত ব্যক্তিদের জন্য ‘সুরক্ষা স্কিম’ এবং দারিদ্র সীমার নিচে বসবাসকারীদের জন্য ‘সমতা স্কিম’ চালু রয়েছে। এ স্কিমে অংশ নিতে আগ্রহীরা উপজেলা ডিজিটাল সেন্টার, ইউনিয়ন পরিষদ কার্যালয়, সোনালী ও অগ্রণী ব্যাংকের যে কোন শাখায় যোগাযোগ করে বিনামূল্যে এ সেবা গ্রহণ করতে পারবেন।১৮ থেকে ৬০ বছরের সকল নাগরিক সর্বজনীন পেনশন স্কিমে অংশগ্রহণ করতে পারবেন।

সর্বজনীন পেনশন স্কিমে অংশ নিতে আবেদনকারীকে জাতীয় পরিচয়পত্র, ব্যাংক হিসাব নম্বর, সচল মোবাইল ফোন নম্বর এবং নমিনীর জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন সনদ সঙ্গে নিয়ে আসতে হবে।

এ ব্যাপারে সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা অফিসের সহকারী প্রশাসনিক কর্মকর্তা ফয়সাল আমীর বলেন, সর্বজনীন পেনশন স্কিম এর স্পট রেজিস্ট্রেশনে সাতকানিয়া উপজেলা পরিষদের  ভাইস চেয়ারম্যান সালাহ উদ্দিন হাসান চৌধুরী নিজে এ স্কিমে অংশ নিয়ে স্পট রেজিষ্ট্রেশন কার্যক্রম উদ্বোধন করেন। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণও অংশ নেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চমেক হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

পরিবারের অমতে তিন-চার মাস আগে একই জেলার (গাইবান্ধা) ছেলেকে...

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর...

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের...

আরও পড়ুন

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুতের পাশাপাশি তেলাপোকা ও ইঁদুরের উপস্থিতি দেখতে পেয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।সোমবার দুপুরে...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে স্ত্রী বাপের বাড়ি চলে যাওয়ার কারনে বাসায় অভিমানে স্বামী মোঃ রকিব (২৫) আত্মহত্যা করেছেন।সোমবার ২৪...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর সঙ্গে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের ঘর্ষণে ট্রেনটির একটি দরজা খুলে পড়ে গেছে। এ ঘটনায় শিশুসহ...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সোমবার দুপুরে মাধ্যমিক শিক্ষা অফিস ও চৌদ্দগ্রাম মাধ্যমিক...