বুধবার, ২৭ মে ২০২৬

বুয়েটে ছাত্ররাজনীতি চলবে: হাইকোর্ট

চট্টগ্রাম নিউজ ডটকম

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) রাজনৈতিক সংগঠন ও এর কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট।

এক রিট আবেদনের শুনানি নিয়ে সোমবার (১ এপ্রিল) বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দিয়েছেন।

এর আগে, আজ সকালে বুয়েটে নিয়মতান্ত্রিক ছাত্ররাজনীতি করার অনুমতি চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়। হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করা হয়।

২০১৯ সালের ১১ অক্টোবর বুয়েট কর্তৃপক্ষের দেওয়া ‘জরুরি বিজ্ঞপ্তির’ বৈধতা নিয়ে বুয়েটের শিক্ষার্থী ইমতিয়াজ হোসেন রাহিম রিটটি করেন।

এ বিষয়ে জ্যেষ্ঠ আইনজীবী শাহ মঞ্জুরুল হক বলেন, বুয়েট কর্তৃপক্ষ তাদের ক্যাম্পাসে রাজনীতি বন্ধ করে যে নোটিশ দিয়েছিল সেটিই স্থগিত চাওয়া হয়েছে।

এদিকে বুয়েটের উপাচার্য বলেছেন, শিক্ষক-শিক্ষার্থীরা চাইলে ক্যাম্পাসে ফের ছাত্ররাজনীতি চালু করা যেতে পারে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর ক্যাম্পে হামলা: ৪৩ জনের নাম উল্লেখ করে মামলা

সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর ক্যাম্পে হামলা ও ভাঙচুরের...

ইয়াসিন বাহিনী এত শক্তিশালী হয়ে যায়নি র‌্যাবকে অতিক্রম করে যাবে: র‌্যাব মহাপরিচালক

জঙ্গল সলিমপুরে ইয়াসিন বাহিনীর অতর্কিত হামলার পেছনে র‍্যাবের কিছুটা...

চকরিয়ায় নছিমনকে ডাম্পারের ধাক্কা, চালক নিহত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় দ্রুতগামী ডাম্পারের ধাক্কায় নছিমনের (ট্রলি) এক...

চট্টগ্রামে মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৩

চট্টগ্রামের জোরারগঞ্জ থানায় যৌথ অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের...

সন্ত্রাসীদের অভয়ারণ্য নির্মূল করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, দেশে সন্ত্রাসীদের...

ঈদগাঁওতে পনের লক্ষ টাকা মূল্যের দশটি গরু জব্দ

কক্সবাজারের ঈদগাঁও থানা পুলিশ মিয়ানমার থেকে অবৈধ পথে আনা...

আরও পড়ুন

চকরিয়ায় নছিমনকে ডাম্পারের ধাক্কা, চালক নিহত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় দ্রুতগামী ডাম্পারের ধাক্কায় নছিমনের (ট্রলি) এক চালক নিহত হয়েছেন।আজ মঙ্গলবার (২৬ মে) ভোর আনুমানিক পাঁচটার দিকে মহাসড়কের চকরিয়ার ডুলাহাজারাস্থ মালুমঘাট এলাকায়...

চট্টগ্রামে মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৩

চট্টগ্রামের জোরারগঞ্জ থানায় যৌথ অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের ৩ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও পুলিশের একটি টিম।সোমবার (২৫ মে)...

সন্ত্রাসীদের অভয়ারণ্য নির্মূল করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, দেশে সন্ত্রাসীদের কোনও অভয়ারণ্য থাকতে দেওয়া হবে না, নির্মূল করা হবে। জঙ্গল সলিমপুরসহ অন্যান্য জায়গায় র‌্যাব ও...

ঈদগাঁওতে পনের লক্ষ টাকা মূল্যের দশটি গরু জব্দ

কক্সবাজারের ঈদগাঁও থানা পুলিশ মিয়ানমার থেকে অবৈধ পথে আনা ১০টি বলদ গরু এবং পিকআপ ভ্যানসহ সিরাজুল ইসলাম (২৫) নামে এক চালককে গ্রেফতার করেছে।২৬ মে...