বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬

ভাইরাল সেই মাসুদ এখন চট্টগ্রাম বিআরটিএর পরিচালক

চট্টগ্রাম নিউজ ডেস্ক

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চট্টগ্রাম বিভাগীয় পরিচালকের (ইঞ্জিনিয়ারিং) দায়িত্ব পেয়েছেন মো. মাসুদ আলম। গত ২৫শে মার্চ তিনি দায়িত্ব গ্রহণ করেন।

২০১৭ সালে তাকে উদ্দেশ্য করে সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের এক বক্তব্যের সূত্র ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিলেন ওই কর্মকর্তা।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্ট-মেট্রো ১ এর উপ-পরিচালক (ইঞ্জিনিয়ারিং) সৈয়দ আইনুল হুদা চৌধুরী।

তিনি জানান, গত ২৫শে মার্চ বিআরটিএ’র চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক হিসেবে যোগ দিয়েছেন মাসুদ আলম।

এর আগে গত ২০২২ সালের ২০শে জুন তিনি খুলনা বিভাগীয় পরিচালক হিসেবে যোগদান করেন। তারপর দুই বছর পর তিনি চট্টগ্রামে আসেন।

তার আগে, মাসুদ মিরপুরে অবস্থিত বিআরটিএ সদর দফতরে উপপরিচালক (ইঞ্জিনিয়ারিং-১) পদে দায়িত্বে ছিলেন। সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের কথোপকথনের পর থেকেই মাসুদের নাম ছড়িয়ে পড়ে দেশজুড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ভাইরাল হয় এই নাম।

২০১৭ সালের ১৮ জানুয়ারি বিআরটিএ’র মিরপুর কার্যালয় পরিদর্শনে গিয়েছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সে সময় মাসুদ প্রতিষ্ঠানটির উপপরিচালক ছিলেন। তখন মন্ত্রীর কাছে সেবাগ্রহীতারা লাইসেন্স সময়মতো না পাওয়াসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ করেন। পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গেই ছিলেন মাসুদ আলম।

সেবাগ্রহীতাদের অভিযোগ শুনে ওবায়দুল কাদের তখন মাসুদকে লক্ষ্য করে বলেছিলেন, ‘ভালো হয়ে যাও, মাসুদ। ভালো হয়ে যাও। তোমাকে আমি অনেক সময় দিয়েছি। তুমি ভালো হয়ে যাও। তুমি কি এখানে আবার পুরনো খেলা শুরু করেছো? তুমি কি কোনও দিনও ভালো হবে না?’

তারপর থেকে মাসুদকে নিয়ে নানান প্রতিক্রিয়া দেখা গেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। লোকে একে-অপরকে এখনও মশকরার ভঙ্গিতে বলে থাকেন, ‘মাসুদ তুমি ভালো হয়ে যাও’।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অভিযানে ৯০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী জারুলিয়াছড়ি এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান...

চৌদ্দগ্রামে প্রতিপক্ষের হামলায় চিকিৎসাধীন অবস্থায় ১১দিন পর যুবকের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলার...

চট্টগ্রামে ‘কার্ডিকন-২০২৬’ সফল করতে হৃদরোগ বিশেষজ্ঞদের প্রস্তুতি সভা

চট্টগ্রামে আসন্ন হৃদরোগ বিষয়ক সম্মেলন ‘কার্ডিকন-২০২৬’ (CARDICON-2026) সফল ও...

সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক...

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে প্রতিমন্ত্রী মীর হেলালের শ্রদ্ধা নিবেদন

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভূমি ও...

জুলাই স্মৃতিস্তম্ভে সিএমপির শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নগরের নিউমার্কেট এলাকায় অবস্থিত জুলাই...

আরও পড়ুন

সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে পার্কভিউ হাসপাতাল লিমিটেড সাতকানিয়া উপজেলার ৫ নম্বর আমিলাইশ ইউনিয়নের আমিলাইশ আদর্শ উচ্চ...

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে প্রতিমন্ত্রী মীর হেলালের শ্রদ্ধা নিবেদন

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।বুধবার (৫ আগস্ট) নগরের নিউ মার্কেট চত্বরে...

জুলাই স্মৃতিস্তম্ভে সিএমপির শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নগরের নিউমার্কেট এলাকায় অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত...

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাদুঘরের ফলক উন্মোচনের মাধ্যমে এর...