শনিবার, ৪ জুলাই ২০২৬

বুয়েটে রাজনীতি নিষিদ্ধের এই নাটক বন্ধ করতে হবে: সাদ্দাম

চট্টগ্রাম নিউজ ডটকম

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা ‘অসাংবিধানিক’ দাবি করে অবিলম্বে বিশ্ববিদ্যালয়ে নিয়মতান্ত্রিক ছাত্র রাজনীতি চালুর দাবি জানিয়েছেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসেন।

রোববার (৩০ মার্চ) সকাল ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত ছাত্রলীগের এক প্রতিবাদ সমাবেশে তিনি দাবি করেন।

ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন, বুয়েটের বহিষ্কৃত ও কেন্দ্রীয় কমিটির সদস্য ইমতিয়াজ হোসেন রাহিম (ইমতিয়াজ রাব্বি), ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মাজহারুল কবির শয়ন, সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত, ঢাকা মহানগর দক্ষিণ শাখার সভাপতি রাজীবুল ইসলাম বাপ্পি, সাধারণ সম্পাদক সজল কুন্ডু, উত্তরের সভাপতি রিয়াজ মাহমদ, সাধারণ সম্পাদক সাগর আহমেদ।

ছাত্রলীগ সভাপতি বলেন, বুয়েটের সিদ্ধান্ত অন্যায্য, অসাংবিধানিক এবং নাগরিক অধিকার বিরোধী।

বুয়েটে রাজনীতি নিষিদ্ধের এই নাটক বন্ধ করতে হবে। তিনি বলেন, বুয়েট যে নিয়ম চালু করেছে, তা কালাকানুন।অনতিবিলম্বে বুয়েটে নিয়মতান্ত্রিক ছাত্ররাজনীতি চালু করতে হবে। ইমতিয়াজ রাব্বির সিট ফিরিয়ে তাকে হলে বরণ করে নিতে হবে।

অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে। দাবি মানা না হলে ছাত্রলীগ জানে, কীভাবে দাবি আদায় করতে হয়।
ছাত্রলীগ সভাপতি আরও বলেন, ইমতিয়াজের অপরাধ সে বঙ্গবন্ধুর জন্মদিনে ইফতার বিতরণ করেছে। স্বাধীনতা দিবসে পুষ্পস্তবক অর্পণ করেছে। নাগরিক হিসেবে রাজনীতি করার অধিকার সবার রয়েছে, কার অনুমতি নিতে হবে?

তিনি আরও বলেন, টাঙ্গুয়ার হাওরে যারা গ্রেপ্তার হয়েছে, জামিনে এসে তারা নির্ধারণ করছে কে ক্লাস করতে পারবে, কে পারবে না। শিক্ষার্থীদের স্বাধীন মতপ্রকাশের স্বাধীনতা বুয়েটই বন্ধ রেখেছে। সেখানে নিষিদ্ধ রাজনীতির চাষাবাদ হচ্ছে।

সাদ্দাম বলেন, ছাত্র রাজনীতির নেতিবাচক দিক রয়েছে। এখানে র‌্যাগিং, ভাই ও গেস্টরুম কালচার রয়েছে। এটি পরিবর্তনের উপায় আরও ভালো রাজনীতি প্রতিষ্ঠা করা; রাজনীতি বন্ধ করা নয়। বুয়েটে ছাত্র রাজনীতির কাঠামো কেমন হবে তা শিক্ষার্থীরাই নির্ধারণ করবে; তবে সেখানে রাজনীতি থাকতে হবে।

তিনি বলেন, আবরার তাদের ভাই নয়, তাদের কাছে আবরার কেবল রাজনৈতিক পুঁজি। যার পেছনে তারা অন্ধকার রাজনীতি করছে। বুয়েট কী পাকিস্তান যে, সেখানে ভিসা-পাসপোর্ট নিয়ে প্রবেশ করতে হবে।

ইমতিয়াজ হোসেন বলেন, বুয়েটে সুদীর্ঘ রাজনীতির গৌরবোজ্জ্বল ইতিহাস রয়েছে। কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে তা বন্ধ হতে পারে না। বরং যারা জাতীয় দিবস পালনে বাধা দিয়েছে, বুয়েট প্রশাসনের উচিত তাদের বিচারের আওতায় আনা।

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মাজহারুল কবির শয়ন বলেন, বুয়েটে আবরার ফাহাদ হত্যার ঘটনায় সবাই বিচারের আওতায় এসেছে। অথচ আরিফ রায়হান দীপ হত্যার বিষয় বুয়েট ভুলে গিয়েছে।

যেন ছাত্রলীগের রক্তের কোনো মূল্য নেই। টাঙ্গুয়ার হাওরে যেসব শিক্ষার্থী গ্রেপ্তার করা হয়েছে, তাদের বিরুদ্ধে বুয়েট কোনো প্রশাসনিক ব্যবস্থা নেয়নি। বুয়েট ‘তালেবানি’ পরিবেশ কায়েম করলে আমরা চুপ থাকব না।

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত বলেন, একটি বিশ্ববিদ্যালয়ের রাজনীতি নিষিদ্ধ করা আরও বড় রাজনীতি। মৌলবাদী গোষ্ঠী বুয়েটে সক্রিয় হয়েছে।

শিক্ষার্থীদের আবেগকে পুঁজি করে একদল ফায়দা লুটতে চায়। এসব রুখতে বুয়েটে অতি দ্রুত ছাত্রলীগের কমিটি দিতে কেন্দ্রীয় নেতাদের কাছ আহ্বান জানান তিনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

জলাবদ্ধতা নিরসনে নগরবাসীকে সচেতন হতে হবে: সিডিএ চেয়ারম্যান

চট্টগ্রাম শহরে বর্তমানে ৮০ লক্ষাধিক মানুষ বসবাস করে। এই...

বোয়ালখালী শ্রীশ্রী কালাচাঁদ ঠাকুরবাড়ী পরিচালনা পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পোপাদিয়াস্থ ৩’শ বছরের ঐতিহ্যবাহী শ্রীশ্রী কালাচাঁদ...

চকবাজারে ৬ পেশাদার ছিনতাইকারী গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের চকবাজার থানা এলাকায় অভিযান চালিয়ে ৬ জন...

শুল্ক ফাঁকির ৩১০০ লিটার ভোজ্যতেলসহ লাইফবোট জব্দ

চট্টগ্রাম নগরের পতেঙ্গায় শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে বাজারজাতকরণের উদ্দেশ্যে...

চট্টগ্রামের চন্দনাইশে নানা বাড়ি বেড়াতে এসে ডোবায় ডুবে শিশুর মৃত্যু

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় নানা বাড়িতে বেড়াতে এসে ডোবার পানিতে...

ফটিকছড়ির কাঞ্চননগরে পোল্ট্রি ব্যবসায়ীর ঘরে এলোপাতাড়ি গুলি

ফটিকছড়ির কাঞ্চননগর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ডলু পাড়া এলাকায় লিটন...

আরও পড়ুন

জলাবদ্ধতা নিরসনে নগরবাসীকে সচেতন হতে হবে: সিডিএ চেয়ারম্যান

চট্টগ্রাম শহরে বর্তমানে ৮০ লক্ষাধিক মানুষ বসবাস করে। এই শহর আমাদের সবার। তাই শহরের জলাবদ্ধতা নিরসনে এবং একে পরিচ্ছন্ন রাখতে সবার আগে নগরবাসীকে সচেতন...

শুল্ক ফাঁকির ৩১০০ লিটার ভোজ্যতেলসহ লাইফবোট জব্দ

চট্টগ্রাম নগরের পতেঙ্গায় শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে বাজারজাতকরণের উদ্দেশ্যে ঘাটে তোলার সময় ৩ হাজার ১০০ লিটার ভোজ্যতেলসহ একটি লাইফবোট জব্দ করেছে কোস্ট গার্ড।শুক্রবার...

চট্টগ্রামের চন্দনাইশে নানা বাড়ি বেড়াতে এসে ডোবায় ডুবে শিশুর মৃত্যু

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় নানা বাড়িতে বেড়াতে এসে ডোবার পানিতে ডুবে আসহাবুল আরাফ (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে চন্দনাইশ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের...

ফটিকছড়ির কাঞ্চননগরে পোল্ট্রি ব্যবসায়ীর ঘরে এলোপাতাড়ি গুলি

ফটিকছড়ির কাঞ্চননগর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ডলু পাড়া এলাকায় লিটন দাশ নামের এক পোল্ট্রি ফার্ম ব্যবসায়ীর বসতঘর লক্ষ্য করে এলোপাতাড়ি গুলির ঘটনা ঘটেছে। শুক্রবার (৩...