বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

নিরাপত্তায় কাজ করছে পুলিশ বাহিনী

বোয়ালখালীতে জমে উঠেছে ঈদ বাজার

এস এম শাহেদ হোসাইন ছোটন, বোয়ালখালী

ঈদকে সামনে রেখে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার বিভিন্ন শপিং মল ও মার্কেট গুলোতে এরই মধ্যে জমে উঠেছে জনসমাগম। ঈদ উৎসবে পছন্দের জিনিসপত্র কিনতে শিশু থেকে শুরু করে সব বয়সের নারী-পুরুষ ব্যস্ত সময় পার করছেন।

ক্রেতা-বিক্রেতাদের চলাচল ও কেনাকাটা যাতে নির্বিঘ্নে করতে পারে সেজন্য বোয়ালখালী উপজেলার বিভিন্ন শপিং মল ও মার্কেট গুলোতে কাজ করছে বোয়ালখালী থানার পুলিশ সদস্যরা।

বিশেষ করে বোয়ালখালীর বিভিন্ন শপিং মল ও সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের সামনে ওত পেতে থাকা পকেটমার ও ছিনতাইকরীদের দৌরাত্ম্য বন্ধ করতে নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।

আজ রবিবার (৩১ মার্চ) সকালে সরেজমিনে বোয়ালখালী উপজেলা সদরের খাজা সুপার মার্কেট, জব্বার মার্কেট, আল-মদিনা সুপার মার্কেট, চৌধুরীহাট মার্কেট, শাকপুরা চৌমুহনী মার্কেট, রোকেয়া মার্কেট ও কানুনগোপাড়া মার্কেট ঘুরে ক্রেতা-বিক্রেতার সঙ্গে কথা বলে জানা যায়, নিত্য নতুন বাহারি জামা কাপড়, থান কাপড়, শাড়ী, থ্রি-পিচ, পাঞ্জাবী, লুঙ্গি, শার্ট-প্যান্ট, জুতো, প্রসাধনী সামগ্রী এক বসাতে পাওয়া যায় সাধারণ কাপড়ের দোকানগুলোতে।

রমজানের শুরুতে বেচা বিক্রি একটু কম থাকলেও ১৫ রোজার পর থেকে মার্কেটে ক্রেতা সমাগম বেড়ে যায় এবং কেনাকাটাও বৃদ্ধি পেয়েছে। দিন-রাতে সুবিধামত সময়ে লোকজন যাচ্ছেন মার্কেট ও শপিংমলে।

নিরাপত্তায় কাজ করছে পুলিশ বাহিনী।

ক্রেতাদের পদচারণায় জমজমাট হয়ে উঠেছে বোয়ালখালী উপজেলা সদরের মার্কেটগুলো। নারী, পুরুষ, শিশু কিশোরসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ কিনছেন তাদের পছন্দসই সামগ্রী। সকাল থেকে আসা ক্রেতাদের ভিড়ে বোয়ালখালী উপজেলার প্রধান সড়কে সৃষ্টি হচ্ছে যানজটের। কেনা-বেচা চলে রাত দেড়টা-দুইটা পর্যন্ত।

বোয়ালখালী উপজেলা সদরের খাজা সুপার মার্কেট,জব্বার মার্কেট ও আল-মদিনা সুপার মার্কেট ঘুরে বোয়ালখালীর উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রাম-গঞ্জ থেকে পোশাক নিতে আসা ক্রেতাদের কাজ থেকে জানা যায়, বিক্রেতারা পোশাকের যে দাম হাঁকছে তাতে দরদাম করতেও লজ্জা লাগছে।

পোশাকের নির্ধারিত দামের চেয়ে তিনগুণ-চারগুণ হাঁকলে তো কিছু বলার থাকে না আমাদের। লাগাম ছাড়া দাম। কোন নিয়ন্ত্রণ নেই মার্কেটে। প্রশাসনের মনিটরিং করা উচিত বলে জানায় ক্রেতারা।

এদিকে, নিম্ন ও নিম্ন-মধ্যবিত্তদের ঈদের কেনাকাটাও জমে উঠেছে ফুটপাতের দোকানগুলোতে। মূল্য নাগালের মধ্যে থাকায় স্বল্প আয়ের মানুষগুলো ঈদের কেনাকাটা সারছে এ দোকানগুলোতেই।

তবে কাপড় ব্যবসায়ীরা বলেন, ক্রেতাদের চাহিদাকে গুরুত্ব দিয়ে দাম রাখা হচ্ছে, বেশি লাভের সুযোগ নেই। ঈদ এলেই সব জায়গায় বেশি দাম। আমরাও বেশি দামে কিনি। তাই বেশি দামে বিক্রি করতে হচ্ছে। প্রতিযোগীতার ব্যবসায় টিকে থাকতে হিমশিম খেতে হচ্ছে বলে জানায় ব্যবসায়ীরা।

বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আছহাব উদ্দিন বলেন, ঈদ এলেই বেড়ে যায় চুরি চিন্তাইসহ নানা অপরাধমূলক ঘটনা। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতে পোশাকে এবং সাদা পোশাকে কাজ করছে পুলিশ।

বোয়ালখালীর প্রত্যেক মার্কেটে ইতোমধ্যে পুলিশ সদস্যের নিয়োজিত করা হয়েছে। এছাড়া পুলিশের টহল সার্বক্ষণিক থাকবে। কেউ কোন অভিযোগ দিলে দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মহেশখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নে সাফিয়া আক্তার (১৯) নামে...

ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স, ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত

ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া কার্যক্রম জোরদারে ঢাকা ও আশপাশের এলাকার...

দুর্গত ও পীড়িত মানুষের সেবায় বন্ধন লিও ক্লাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে

লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর প্রথম ভাইস জেলা গভর্ণর...

পার্কভিউ হাসপাতালের আয়োজনে পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং পল্লী চিকিৎসকদের...

চট্টগ্রামের হাটহাজারীতে ইটভাটা মালিকের গাড়ি লক্ষ্য করে গুলি

চট্টগ্রাম শহর থেকে রাউজানে নিজ বাড়িতে ফেরার পথে হাটহাজারীর...

চট্টগ্রামের সদরঘাটে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় একটি গুদামে অভিযান চালিয়ে প্রায়...

আরও পড়ুন

মহেশখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নে সাফিয়া আক্তার (১৯) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।বুধবার (২৯ জুলাই) দুপুরে উপজেলার শাপলাপুর...

ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স, ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত

ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া কার্যক্রম জোরদারে ঢাকা ও আশপাশের এলাকার জন্য ১ লাখ স্বেচ্ছাসেবী প্রস্তুত করছে সরকার। এ লক্ষ্যে তাদের প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহের...

চট্টগ্রামের হাটহাজারীতে ইটভাটা মালিকের গাড়ি লক্ষ্য করে গুলি

চট্টগ্রাম শহর থেকে রাউজানে নিজ বাড়িতে ফেরার পথে হাটহাজারীর ইছাপুর বাজারে দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছে ইটভাটার এক মালিক। তাকে লক্ষ্য করে অন্তত চার রাউন্ড...

চট্টগ্রামের সদরঘাটে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় একটি গুদামে অভিযান চালিয়ে প্রায় ৯০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ করেছে র‍্যাব-৭। এ সময় চোরাচালান ও...