বুধবার, ২৯ জুলাই ২০২৬

বিএনপি-জামায়াত ছোবল মারার অপেক্ষায় আছে: সমাজকল্যাণমন্ত্রী

চট্টগ্রাম নিউজ ডটকম

সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আপনার আমার চারপাশে এখন আর বিএনপি-জাময়াত নেই। তাদের কোথাও খুঁজে পাবেন না। তারা ঘাপটি মেরে বসে আছে। সুযোগের অপেক্ষায় আছে কখন ছোবল মারবে।

তারা আমাদের মধ্যে কলহ সৃষ্টি করার জন্য প্রবেশ করছে। বঙ্গবন্ধুর কন্যার নেতৃত্বে টানা চতুর্থবার সরকার গঠন হয়েছে।

কোনোমতেই যেন এ অপশক্তি কিংবা তাদের পরিবারের কেউ প্রবেশ না করতে পারে। সমাজবিরোধী কর্মকাণ্ডে জড়িত কেউ যেন আপনাদের ছায়াতলে আসতে না পারে সতর্ক থাকতে হবে।

শনিবার (৩০ মার্চ) বিকেলে চাঁদপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে বাংলাদেশ কৃষকলীগ জেলা শাখার পরিচিতি ও সম্মেলন প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দেশে সবুজ বিপ্লবের সম্ভাবনা সৃষ্টি হতে যাচ্ছে। জননেত্রী শেখ হাসিনা বলেছেন এক ইঞ্চি জমিও আমরা অনাবাদি রাখবো না। তার ডাকে সাড়া দিয়ে মানুষ সবুজ থেকে সবুজতর করছে। চাঁদপুরে নতুনভাবে কৃষকলীগ উজ্জীবিত হয়েছে।

যেন এ সংগঠন নেতিয়ে না যায়। আপনাদের কার্যক্রমের মাধ্যমে সংগঠনকে এগিয়ে নিয়ে যাবেন বলে আমি বিশ্বাস করি। সংগঠন তার সাংগঠনিক নিয়মে চললে ভালো হয়। আমাদেরকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে কাজ করতে হবে।

দীপু মনি বলেন, উন্নয়নশীল দেশের কাতারে আমরা সামিল হয়েছি বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে। এছাড়া তার নেতৃত্বে দেশের উন্নয়নের যজ্ঞ চলছে। আমাদের উন্নয়নশীল দেশ হবার পরও এখন পর্যন্ত ১৭ থেকে ১৮ ভাগ মানুষ দারিদ্র্য সীমার নিচে বসবাস করছে।

জননেত্রী শেখ হাসিনা দারিদ্র্যের হার অর্ধেকের নিচে নামিয়ে নিয়ে এসেছেন। এটা সারা বিশ্বের কাছে একটি বিস্ময়কর ঘটনা। তবে আমাদের হতদরিদ্রের হার ৫ থেকে ৬ ভাগ। মানুষের আয় বেড়েছে।

মন্ত্রী বলেন, পবিত্র মাহে রমজানে কিছু কিছু অসাধু ব্যবসায়ী নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়িয়ে সমাজে অস্থিরতা সৃষ্টি করেছে। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা বাজার নিয়ন্ত্রণে আনতে অত্যাধিকভাবে চেষ্টা করছেন দ্রব্যমূল্য যেন সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে থাকে।

মানুষের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব ও কর্তব্যের মধ্যে পড়ে। আওয়ামী পরিবার অর্থাৎ আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিকলীগ, মহিলা লীগসহ অঙ্গ সংগঠনগুলো নেত্রীর নির্দেশে সারাদেশে মানুষের পাশে দাঁড়িয়েছে। আগামী দিনেও মানুষের পাশে থেকে আমরা কাজ করবো।

চাঁদপুর জেলা কৃষক লীগের আহ্বায়ক আজিজ খান বাদলের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক হিজবুল বাহার রানা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সম্পাদক ডা. মজিবুর রহমান মিয়াজীসহ-স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক সামিউল বাসীর।

জেলা কৃষকলীগের সদস্য সচিব আব্দুল হান্নান সবুজের সঞ্চালনায় আরও বক্তব্য দেন, জেলা কৃষকলীগের যুগ্ম আহ্বায়ক এম এ ছাত্তার সিদ্দিকী, খাইরুল ইসলাম নয়ন, শাহজাহান বেপারী, ইসমাইল মাস্টার, সদস্য ফরহাদ হোসেন, নূরুল ইসলাম, কচুয়া উপজেলা কৃষকলীগ সেক্রেটারি প্রাণদেব, ফরিদগঞ্জ উপজেলা কৃষকলীগ সভাপতি জহির হোসেন মিজি, মতলব উত্তর উপজেলা কৃষকলীগ সভাপতি আবু সালেহ মো. খোরশেদ আলম, সেক্রেটারি জি এম ফারুক, হাইমচর উপজেলা কৃষকলীগ সভাপতি সলেমান ঢালী ও শাহরাস্তি উপজেলা কৃষকলীগ সভাপতি জসিম উদ্দিন পাটওয়ারী।

চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, অ্যাডভোকেট মজিবুর রহমান ভূঁইয়া, পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েলসহ অন্যান্যরা নেতরা এ সময় উপস্থিত ছিলেন।

আগামী ৬ সেপ্টেম্বর বাংলাদেশ কৃষকলীগ চাঁদপুর জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হবে বলে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির...

হালিশহরে গামছা পেঁচিয়ে সাত বছরের শিশুকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ...

সেবাপ্রত্যাশীদের প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরবাসীর অভিযোগ ও সমস্যার দ্রুত সমাধানের মাধ্যমে জনবান্ধব...

আকবরশাহে বাসা থেকে চুরি: ১০ ভরি স্বর্ণ উদ্ধার, দুইজন গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরের আকবরশাহ থানাধীন বিশ্ব কলোনি এলাকায় একটি বাসা...

দেশীয় প্রযুক্তির অক্সিজেন মেশিন তৈরিকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

দেশীয় প্রযুক্তিতে তৈরি ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের...

মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসম্পদ উন্নয়ন, দক্ষতা বৃদ্ধিসহ বিভিন্ন খাতে...

আরও পড়ুন

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের আঘাতে বড় ভাই নিহত হয়েছেন। নিহত নেজাম উদ্দিন (৪৫) ঘোষখীল গ্রামের...

হালিশহরে গামছা পেঁচিয়ে সাত বছরের শিশুকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ করে সাত বছরের শিশু মাহফুজকে হত্যা মামলায় আসামি মো. আল আমিন নামে এক যুবককে মৃত্যুদণ্ড...

সেবাপ্রত্যাশীদের প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরবাসীর অভিযোগ ও সমস্যার দ্রুত সমাধানের মাধ্যমে জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) নিরলস কাজ করছে বলে জানিয়েছেন সিএমপি কমিশনার হাসান...

আকবরশাহে বাসা থেকে চুরি: ১০ ভরি স্বর্ণ উদ্ধার, দুইজন গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরের আকবরশাহ থানাধীন বিশ্ব কলোনি এলাকায় একটি বাসা থেকে ১২ ভরি স্বর্ণ চুরির ঘটনায় জড়িত শাহ আলম (৩০) ও মো. মনির হোসেন (২৮)...