শনিবার, ৪ জুলাই ২০২৬

কর্ণফুলীতে ট্রাকচাপায় যাত্রী নিহত

উপজেলা প্রতিনিধি।

চট্টগ্রামে কর্ণফুলী উপজেলার চৌমুহনীর কলেজ বাজার এলাকার শিকলবাহায় টেম্পু থেকে নামার সময় ড্রাম ট্রাকের চাপায় আবদুল হান্নান (৩০) নামে এক যাত্রী নিহত হয়েছেন।

শুক্রবার (২৯ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।

এতে আবদুল হান্নান গুরুতর আহত হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে আনা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত আবদুল হান্নান কর্ণফুলী উপজেলার আকবর হোসেনের ছেলে।

চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গুরুতর আহত অবস্থায় আবদুল হান্নানকে আনা হয়ে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শিকলবাহা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. মোবারক হোসেন জানান, ওই ব্যাক্তি চার চাকার টেম্পু গাড়ির যাত্রী ছিলেন। এ ঘটনায় ড্রাইভারকে আটক করা হয়েছে। ড্রাম ট্রাকও জব্দ করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নাইক্ষ্যংছড়িতে এইচএসসি কেন্দ্রে ভুল প্রশ্নে পরীক্ষা, বিপাকে অর্ধশতাধিক শিক্ষার্থী

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি হাজি এম এ কালাম সরকারি কলেজের এইচএসসি...

জলাবদ্ধতা নিরসনে নগরবাসীকে সচেতন হতে হবে: সিডিএ চেয়ারম্যান

চট্টগ্রাম শহরে বর্তমানে ৮০ লক্ষাধিক মানুষ বসবাস করে। এই...

বোয়ালখালী শ্রীশ্রী কালাচাঁদ ঠাকুরবাড়ী পরিচালনা পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পোপাদিয়াস্থ ৩’শ বছরের ঐতিহ্যবাহী শ্রীশ্রী কালাচাঁদ...

চকবাজারে ৬ পেশাদার ছিনতাইকারী গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের চকবাজার থানা এলাকায় অভিযান চালিয়ে ৬ জন...

শুল্ক ফাঁকির ৩১০০ লিটার ভোজ্যতেলসহ লাইফবোট জব্দ

চট্টগ্রাম নগরের পতেঙ্গায় শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে বাজারজাতকরণের উদ্দেশ্যে...

চট্টগ্রামের চন্দনাইশে নানা বাড়ি বেড়াতে এসে ডোবায় ডুবে শিশুর মৃত্যু

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় নানা বাড়িতে বেড়াতে এসে ডোবার পানিতে...

আরও পড়ুন

নাইক্ষ্যংছড়িতে এইচএসসি কেন্দ্রে ভুল প্রশ্নে পরীক্ষা, বিপাকে অর্ধশতাধিক শিক্ষার্থী

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি হাজি এম এ কালাম সরকারি কলেজের এইচএসসি পরীক্ষা কেন্দ্রে দায়িত্বে থাকা শিক্ষকদের অবহেলার অভিযোগে অর্ধশতাধিক শিক্ষার্থী ভুল প্রশ্নপত্রে এমসিকিউ পরীক্ষা দিয়ে চরম...

বোয়ালখালী শ্রীশ্রী কালাচাঁদ ঠাকুরবাড়ী পরিচালনা পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পোপাদিয়াস্থ ৩’শ বছরের ঐতিহ্যবাহী শ্রীশ্রী কালাচাঁদ ঠাকুরবাড়ী পরিচালনা পরিষদের ৪র্থ বার্ষিক সাধারণ সভা আজ ৩ জুলাই শুক্রবার সকাল সাড়ে ১১টায় ঠাকুরবাড়ীস্থ...

চট্টগ্রামের চন্দনাইশে নানা বাড়ি বেড়াতে এসে ডোবায় ডুবে শিশুর মৃত্যু

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় নানা বাড়িতে বেড়াতে এসে ডোবার পানিতে ডুবে আসহাবুল আরাফ (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে চন্দনাইশ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের...

ফটিকছড়ির কাঞ্চননগরে পোল্ট্রি ব্যবসায়ীর ঘরে এলোপাতাড়ি গুলি

ফটিকছড়ির কাঞ্চননগর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ডলু পাড়া এলাকায় লিটন দাশ নামের এক পোল্ট্রি ফার্ম ব্যবসায়ীর বসতঘর লক্ষ্য করে এলোপাতাড়ি গুলির ঘটনা ঘটেছে। শুক্রবার (৩...