মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

আনোয়ারায় কেউ দুর্বৃত্তায়ন করতে চাইলে কঠোরভাবে দমন করা হবে: সাবেক ভূমিমন্ত্রী জাবেদ

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম ১৩ আসনের সাংসদ ভূমি মন্ত্রণালয়  সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি বলেছেন, আমি এই এলাকার জনগনের সরাসরি ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি। আমি আনোয়ারা কর্ণফুলী  মানুষের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। তারা অতীতে আমার বাবাকে যেভাবে বার বার নির্বাচিত করেছে তেমনি একটানা তারা আমাকে চার বার নির্বাচিত করেছে। আমি এই এলাকার মানুষের ভাল মন্দ সুখ দুঃখ দেখার আমার সাংবিধানিক অধিকার।  এখানে এসে কেউ দুর্বৃত্তায়ন করতে চাইলে কঠোরভাবে দমন করা হবে।

শুক্রবার (২৯ মার্চ) বিকালে আনোয়ারা উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ ৩৫ পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ ও গৃহমঞ্জুরি অর্থ বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

আনোয়ারার বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কথা টেনে তিনি বলেন, আমি বিগত দশ বছরে কোন অন্যায়কারীদের প্রশ্রয় দিই নাই। যারা অতীতে অন্যায় কর্মকাণ্ড করতে পারেনি তারা আজ আমার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, এসব লোকদের আনোয়ারাবাসী সবাই চেনে, তাদেরকে আমি দূরে রেখেছিলাম বলেই মানুষ শান্তিতে ছিল।আজকে তারা আবারও মাথা নাড়া দিয়ে ওঠছে।

জাবেদ বলেন , আমি জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি, এই এলাকার প্রশাসন ও দিকনির্দেশনা আমিই দেব, জনগণকে কিভাবে শান্তিতে রাখতে হয় সেই বিষয়টি দেখার দায়িত্ব আমার, কে কি হয়েছে কোন পদ পেয়েছে সে বিষয় দেখার দায়িত্ব আমার নয়। প্রশাসনের কর্মকর্তাদের আমি নির্দেশ দিচ্ছি এখন থেকে যে কোন সভা-সমাবেশ এক সপ্তাহ আগেই অনুমতি নিয়ে করতে হবে। অনুমতি না নিয়ে কোন সমাবেশ করতে দেওয়া হবেনা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোঃ ইশতিয়াক ইমনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল মালেক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মান্নান চৌধুরী, সাধারণ সম্পাদক জসীম উদ্দীন। এ সময় বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ স্থানীয় আওয়ামী লীগ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে তিনি ক্ষতিগ্রস্তদের হাতে অর্থ ঢেউটিন তুলে দেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চমেক হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

পরিবারের অমতে তিন-চার মাস আগে একই জেলার (গাইবান্ধা) ছেলেকে...

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর...

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের...

আরও পড়ুন

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুতের পাশাপাশি তেলাপোকা ও ইঁদুরের উপস্থিতি দেখতে পেয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।সোমবার দুপুরে...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে স্ত্রী বাপের বাড়ি চলে যাওয়ার কারনে বাসায় অভিমানে স্বামী মোঃ রকিব (২৫) আত্মহত্যা করেছেন।সোমবার ২৪...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর সঙ্গে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের ঘর্ষণে ট্রেনটির একটি দরজা খুলে পড়ে গেছে। এ ঘটনায় শিশুসহ...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সোমবার দুপুরে মাধ্যমিক শিক্ষা অফিস ও চৌদ্দগ্রাম মাধ্যমিক...