বুধবার, ২৯ জুলাই ২০২৬

চট্টগ্রামে ঈদে নতুন নোট পাওয়া যাবে ব্যাংকের যেসব শাখায়

চট্টগ্রাম নিউজ ডটকম

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ ব্যাংক, চট্টগ্রাম কর্তৃক চট্টগ্রাম অঞ্চলের জনসাধারণের মাঝে নতুন টাকার নোট ও মুদ্রা বিনিময়ের কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

৩১ মার্চ থেকে ৯ এপ্রিল পর্যন্ত ৭ দিন বাণিজ্যিক ব্যাংকের ২৫টি শাখার মাধ্যমে নতুন নোট দেওয়া হবে বলে জানান বাংলাদেশ ব্যাংক, চট্টগ্রামের পরিচালক (ব্যাংকিং) ছগীর আহমদ শরীফ।

তিনি জানান, প্রতিদিন সকাল সাড়ে ৯টা হতে দুপুর আড়াইটা পর্যন্ত জনপ্রতি ১০০, ৫০, ২০, ১০ ও ৫ টাকা মূল্যমানের ১ প্যাকেট করে সর্বমোট আঠার হাজার পাঁচশ টাকা হারে অনধিক ৯০ জনকে নতুন নোট দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বিনিময়কালে কেউ ইচ্ছা করলে কাউন্টার থেকে পরিমাণ নির্বিশেষে যেকোনো মূল্যমানের ধাতব মুদ্রাও গ্রহণ করতে পারবেন।

নতুন নোট বিনিময়ের জন্য নির্ধারিত ব্যাংক শাখাসমূহ হলো- আইএফআইসি ব্যাংক পিএলসি (শেখ মুজিব রোড শাখা), পূবালী ব্যাংক পিএলসি (পাহাড়তলী শাখা), এবি ব্যাংক পিএলসি (ইপিজেড শাখা), ন্যাশনাল ব্যাংক লিমিটেড (চকবাজার শাখা), ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি (বহদ্দারহাট শাখা), ইস্টার্ণ ব্যাংক পিএলসি (খুলশি শাখা), ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক পিএলসি (মাঝিরঘাট শাখা), প্রাইম ব্যাংক পিএলসি (লালদিঘী শাখা), সাউথইস্ট ব্যাংক পিএলসি (হালিশহর শাখা), ঢাকা ব্যাংক পিএলসি (হাটহাজারী শাখা), আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি (স্টেশন রোড শাখা), মিডল্যান্ড ব্যাংক লিমিটেড (চৌধুরীহাট শাখা), দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড (ও. আর. নিজাম রোড শাখা), ব্যাংক এশিয়া লিমিটেড (চাকতাই শাখা), দি ট্রাস্ট ব্যাংক লিমিটেড (জুবিলী রোড শাখা), ওয়ান ব্যাংক পিএলসি (আন্দরকিল্লা শাখা), রূপালী ব্যাংক পিএলসি (মহিলা শাখা, কাজির দেউরী), যমুনা ব্যাংক লিমিটেড (কদমতলী শাখা), ব্র্যাক ব্যাংক পিএলসি (মুরাদপুর শাখা), শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি (বন্দরটিলা শাখা), বেসিক ব্যাংক লিমিটেড (পাহাড়তলী শাখা, এ.কে. খান মোড়), দি সিটি ব্যাংক লিমিটেড (কালুরঘাট শাখা, রাস্তার মাথা), এক্সিম ব্যাংক লিমিটেড (জামালখান রোড শাখা), ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংক লিমিটেড (কর্ণফুলী শাখা), মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (অক্সিজেন মোড় শাখা)।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির...

হালিশহরে গামছা পেঁচিয়ে সাত বছরের শিশুকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ...

সেবাপ্রত্যাশীদের প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরবাসীর অভিযোগ ও সমস্যার দ্রুত সমাধানের মাধ্যমে জনবান্ধব...

আকবরশাহে বাসা থেকে চুরি: ১০ ভরি স্বর্ণ উদ্ধার, দুইজন গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরের আকবরশাহ থানাধীন বিশ্ব কলোনি এলাকায় একটি বাসা...

দেশীয় প্রযুক্তির অক্সিজেন মেশিন তৈরিকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

দেশীয় প্রযুক্তিতে তৈরি ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের...

মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসম্পদ উন্নয়ন, দক্ষতা বৃদ্ধিসহ বিভিন্ন খাতে...

আরও পড়ুন

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের আঘাতে বড় ভাই নিহত হয়েছেন। নিহত নেজাম উদ্দিন (৪৫) ঘোষখীল গ্রামের...

হালিশহরে গামছা পেঁচিয়ে সাত বছরের শিশুকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ করে সাত বছরের শিশু মাহফুজকে হত্যা মামলায় আসামি মো. আল আমিন নামে এক যুবককে মৃত্যুদণ্ড...

আকবরশাহে বাসা থেকে চুরি: ১০ ভরি স্বর্ণ উদ্ধার, দুইজন গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরের আকবরশাহ থানাধীন বিশ্ব কলোনি এলাকায় একটি বাসা থেকে ১২ ভরি স্বর্ণ চুরির ঘটনায় জড়িত শাহ আলম (৩০) ও মো. মনির হোসেন (২৮)...

সরকারের পাশাপাশি জেলা পরিষদও বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে কাজ করবেন:  জেলা প্রশাসক শামীম

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনের পুনর্বাসন না হওয়া পর্যন্ত সরকারের সহযোগিতা...