বুধবার, ২৯ জুলাই ২০২৬

রোজায় অসহায় মানুষের পাশে দাঁড়ানো সকলের দায়িত্ব: যুবলীগ নেতা দিদারুল আলম

অনলাইন ডেস্ক

পটিয়া উপজেলার কচুয়াই ও কোলাগাঁও ইউনিয়নের দুই হাজার পরিবারের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করেন এম এ খালেক ফাউন্ডেশনের চেয়ারম্যান ও চট্টগ্রাম মহানগর যুবলীগের যুগ্ম সম্পাদক দিদারুল আলম দিদার।

গত ২৭ মার্চ কচুযাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম ইনজামুল হক জসিম ও কোলাগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত পৃথক দুইটি আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম এ খালেক (চাচা খালেক) ফাউন্ডেশনের চেয়ারম্যান ও চট্টগ্রাম মহানগর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক দিদারুল আলম দিদার।

এসময় উপস্থিত ছিলেন কচুয়াই ইউনিয়নে আওয়ামী লীগ নেতা কবির আহমদ সওদাগর, ফরিদ উদ্দিন বাবুল, কচুয়াই ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি আবদুল মন্নান, যুগ্ম সম্পাদক রফিকুল আলম, ইউপি সদস্য সেলিনা আকতার, আওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাংস্কৃতিক সম্পাদক মো: বিন ফয়সাল, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সমাজ কল্যান সম্পাদক জালাল উদ্দীন, যুবলীগ নেতা জিয়া উদ্দিন, জেলা ছাত্রলীগ নেতা ওয়াসিক সাকিব, মো: সাকিব, কচুয়াই ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নিশান ভট্টাচার্য, কোলাগাঁও ইউনিয়নে উপস্থিত ছিলেন, ফারজানা হক মিতু, ফাতেমা বেগম, হোসনে আরা বেগম, মুহাম্মদ শফিউল বশর, মোঃ জাফর, মোঃ দিদারুল আলম, মোহাম্মদ জাহেদ হোসেন, মোঃ শরীফ, চন্দন চৌধুরী, মোঃ করিম, মোঃ আকবর, মোঃ শাহাজাহান, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম বেলাল, মো: নাজিম, মো: শহীদ, মো: নাছির মিয়া।

দিদারুল আলম দিদার বলেন, মাহে রমজান আমাদের মাঝে হাজির হয়েছে মহান আল্লাহর কৃপা অর্জনের সুযোগ হিসেবে। রোজার মাধ্যমে শুধু পান, আহার ও জৈবিক চাহিদা বর্জনই নয়; আত্মিক পরিশুদ্ধির জন্য অন্তরের লোভ-লালসা ও নেতিবাচক চিন্তার লাগাম টেনে ধরতে হয়। রোজা রাখার পাশাপাশি সমাজের বিত্তবানদেরও দায়িত্ব রয়েছে অসহায়দের পাশে দাঁড়ানোর।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির...

হালিশহরে গামছা পেঁচিয়ে সাত বছরের শিশুকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ...

সেবাপ্রত্যাশীদের প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরবাসীর অভিযোগ ও সমস্যার দ্রুত সমাধানের মাধ্যমে জনবান্ধব...

আকবরশাহে বাসা থেকে চুরি: ১০ ভরি স্বর্ণ উদ্ধার, দুইজন গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরের আকবরশাহ থানাধীন বিশ্ব কলোনি এলাকায় একটি বাসা...

দেশীয় প্রযুক্তির অক্সিজেন মেশিন তৈরিকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

দেশীয় প্রযুক্তিতে তৈরি ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের...

মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসম্পদ উন্নয়ন, দক্ষতা বৃদ্ধিসহ বিভিন্ন খাতে...

আরও পড়ুন

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের আঘাতে বড় ভাই নিহত হয়েছেন। নিহত নেজাম উদ্দিন (৪৫) ঘোষখীল গ্রামের...

হালিশহরে গামছা পেঁচিয়ে সাত বছরের শিশুকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ করে সাত বছরের শিশু মাহফুজকে হত্যা মামলায় আসামি মো. আল আমিন নামে এক যুবককে মৃত্যুদণ্ড...

আকবরশাহে বাসা থেকে চুরি: ১০ ভরি স্বর্ণ উদ্ধার, দুইজন গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরের আকবরশাহ থানাধীন বিশ্ব কলোনি এলাকায় একটি বাসা থেকে ১২ ভরি স্বর্ণ চুরির ঘটনায় জড়িত শাহ আলম (৩০) ও মো. মনির হোসেন (২৮)...

সরকারের পাশাপাশি জেলা পরিষদও বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে কাজ করবেন:  জেলা প্রশাসক শামীম

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনের পুনর্বাসন না হওয়া পর্যন্ত সরকারের সহযোগিতা...