মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

আনোয়ারায় অস্ত্রের মুখে খামারীর ৭ গরু লুট

অনলাইন ডেস্ক

আনোয়ারা উপজেলার বারখাইনে কর্মচারীদের বেঁধে রেখে অস্ত্রের মুখে একটি খামারের ৭টি গরু লুটের ঘটনা ঘটেছে। 

মঙ্গলবার (২৬ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে বারখাইন ইউনিয়নের ১নং ওয়ার্ডের ঝিউরি এলাকায় নুরুল হুদা মনছুরী ও সাদ্দামের মালিকানাধীন খামারে এ ঘটনা ঘটে। এসময় দুর্বৃত্তদের মারধরে আহত হয়েছে মো. রায়হান (৫২) নামের খামারের এক কর্মচারী।

খামারের কর্মচারী আবদুস শুক্কুর জানান, রাত আনুমানিক ৩ টার দিকে কোন কিছু বুঝে উঠার আগে ১২/১৩ জন অপরিচিত লোক খামারের গেটের রজার তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে অস্ত্রের মুখে আমাকে জিম্মি করে আটকে রাখে। এ সময় রায়হান বাঁধা দিলে তাকে মারধর করে আহত করে বেঁধে রাখে। এসময় তাঁরা খামারের ১৩টি গরু লুট করে নিয়ে যায়।

খামারের পরিচালক সাদ্দাম হোসেন জানান, কর্মচারীরা জানায় একদল সশস্ত্র দুর্বৃত্ত আমাদের খামারে হানা দিয়ে খামারের কর্মচারী আবদুস শুক্কুর (৫০) কে অস্ত্রের মুখে জিম্মি করে। অপর কর্মচারী মো. রায়হান (৫২) কে বেঁধে রেখে খামারের ১৩ টি গরু বের করে ফেলে। এ সময় গাড়িতে তুলতে গিয়ে ৬টি গরু পালিয়ে যায় বাকি ৭টি গরু দুর্বৃত্তরা গাড়ি করে নিয়ে যায়। পরবর্তীতে পালিয়ে যাওয়া ৬ গরুকে আমরা খুঁজে পেয়েছি। এঘটনায় মৌখিকভাবে থানায় জানিয়েছি। লিখিতভাবে জানানোর প্রস্তুতি চলছে। লুট হওয়া ৭গরুর মূল্য প্রায় ১৪ লাখ টাকা বলে জানান তিনি।

এবিষয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল আহমেদ জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আশেপাশের সিসিটিভি ক্যামেরা ফুটেজ চেক করে লিখিত অভিযোগের প্রেক্ষিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর...

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের...

চৌদ্দগ্রামে কানাইল খালে পোনামাছ অবমুক্ত করলেন জেলা প্রশাসক

কুমিল্লার চৌদ্দগ্রামে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে সোমবার (২৪ আগষ্ট)...

আরও পড়ুন

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুতের পাশাপাশি তেলাপোকা ও ইঁদুরের উপস্থিতি দেখতে পেয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।সোমবার দুপুরে...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে স্ত্রী বাপের বাড়ি চলে যাওয়ার কারনে বাসায় অভিমানে স্বামী মোঃ রকিব (২৫) আত্মহত্যা করেছেন।সোমবার ২৪...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর সঙ্গে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের ঘর্ষণে ট্রেনটির একটি দরজা খুলে পড়ে গেছে। এ ঘটনায় শিশুসহ...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সোমবার দুপুরে মাধ্যমিক শিক্ষা অফিস ও চৌদ্দগ্রাম মাধ্যমিক...