বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬

চকরিয়ায় বন্য হাতির আক্রমণে প্রাণ গেল কৃষকের

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, চকরিয়া প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়ায় বন্য হাতির আক্রমণে এক কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় কামাল উদ্দিন (৫০) নামের আরেক কৃষক আহত হয়েছেন।

মঙ্গলবার (২৬ মার্চ) দুপুর ১ টার দিকে উপজেলার হারবাং চিতারবিল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মোঃ বেলাল উদ্দিন (৫৫)। তিনি চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের উত্তর হারবাং ৮ নং ওয়ার্ড ভান্ডারীরডেবা এলাকার মৃত্যু জবর মুলুক ফকিরের ছেলে।

হারবাং ইউনিয়ন পরিষদের সদস্য শফিউল আলম জানান, দুপুরে সময় পার্শ্ববর্তী জঙ্গল থেকে একটি হাতি গয়ালমারা চিতারবিল কৃষি জমিতে এসে আক্রমণ শুরু করে। হাতির ভয়ে কৃষক মানুষ ছুটতে থাকে। বেলাল উদ্দিন হাতির সামনে পড়লে হাতির পদতলে পিষ্ট হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় কামাল উদ্দিন আহত হন।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, সবসময় গয়ালমারা চিতারবিল কৃষি জমির পাশে পাহাড়ের জঙ্গলে অবস্থান করছিল। দুপুর ১টার দিকে হাতিটি চিতারবিলে ধানক্ষেতে নেমে আসে। এ সময় ফসল রক্ষায় লাঠি নিয়ে ধাওয়া করেন। কৃষক বেলাল উদ্দিন নিজের ফসল রক্ষা করতে হাতির খুব কাছাকাছি চলে যান। এ সময় হাতিটি তাঁকে শুঁড় দিয়ে পেঁচিয়ে পদপিষ্ট করে মেরে ফেলে। পরে লোকজন ধাওয়া দিলে হাতি সরে পাহাড়ের দিকে চলে যায়। এ সময় স্থানীয় লোকজন মৃত অবস্থায় কৃষক বেলাল উদ্দিনকে উদ্ধার করেন।

চকরিয়া হারবাং পুলিশ ফাঁড়ির এসআই মহসিন চৌধুরী বলেন, ‘হাতির আক্রমণে মো. বেলাল উদ্দিনের মৃত্যু হয়েছে। তাঁর শরীরের হাত, পা ও বুকের আঁচড়ের চিহ্ন রয়েছে। পরিবারের অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যের রেঞ্জ কর্মকর্তা মাহমুদ হোসেন বলেন, স্থানীয় বনকর্মীদের মাধ্যমে বন্য হাতির আক্রমণে এক ব্যক্তির মৃত্যুর খবর পেয়েছি। তিনি বলেন, হাতির আক্রমণে নিহত হলে সরকারের পক্ষ থেকে সংশ্লিষ্ট পরিবারকে ক্ষতিপূরণ দেয়ার নিয়ম রয়েছে। তাই ঘটনাটি বন-বিভাগ ও থানা পুলিশকে অবহিত করা হয়েছে। লাশ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অভিযানে ৯০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী জারুলিয়াছড়ি এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান...

চৌদ্দগ্রামে প্রতিপক্ষের হামলায় চিকিৎসাধীন অবস্থায় ১১দিন পর যুবকের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলার...

চট্টগ্রামে ‘কার্ডিকন-২০২৬’ সফল করতে হৃদরোগ বিশেষজ্ঞদের প্রস্তুতি সভা

চট্টগ্রামে আসন্ন হৃদরোগ বিষয়ক সম্মেলন ‘কার্ডিকন-২০২৬’ (CARDICON-2026) সফল ও...

সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক...

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে প্রতিমন্ত্রী মীর হেলালের শ্রদ্ধা নিবেদন

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভূমি ও...

জুলাই স্মৃতিস্তম্ভে সিএমপির শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নগরের নিউমার্কেট এলাকায় অবস্থিত জুলাই...

আরও পড়ুন

চৌদ্দগ্রামে প্রতিপক্ষের হামলায় চিকিৎসাধীন অবস্থায় ১১দিন পর যুবকের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলার আহত কিশোর বিল্লাল হোসেন (২৬) চিকিৎসাধীন অবস্থায় ১১দিন পর মারা গেছেন।মঙ্গলবার রাতে চিকিৎসাধীন অবস্থায় বিল্লাল...

চট্টগ্রামে ‘কার্ডিকন-২০২৬’ সফল করতে হৃদরোগ বিশেষজ্ঞদের প্রস্তুতি সভা

চট্টগ্রামে আসন্ন হৃদরোগ বিষয়ক সম্মেলন ‘কার্ডিকন-২০২৬’ (CARDICON-2026) সফল ও অর্থবহ করে তোলার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম সোসাইটি অব ইন্টারভেনশনাল কার্ডিওলজি (Chattogram Society...

সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে পার্কভিউ হাসপাতাল লিমিটেড সাতকানিয়া উপজেলার ৫ নম্বর আমিলাইশ ইউনিয়নের আমিলাইশ আদর্শ উচ্চ...

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে প্রতিমন্ত্রী মীর হেলালের শ্রদ্ধা নিবেদন

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।বুধবার (৫ আগস্ট) নগরের নিউ মার্কেট চত্বরে...