বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬

মুক্তিযুদ্ধ বিষয়ক বিশেষ প্রকাশনা ‘ঐতিহাসিক রামগড়’র মোড়ক উন্মোচন

শুভাশীষ দাশ, রামগড়।

মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক বিশেষ প্রকাশনা ‘ঐতিহাসিক রামগড়’ ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করা হয়েছে।

মঙ্গলবার (২৬ মার্চ) রামগড় অডিটরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার মমতা আফরিনের সভাপতিত্বে উপজেলা চেয়ারম্যান বিশ্বপ্রদীপ কুমার কারবারী প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে এ ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করেন।

উপজেলা প্রশাসনের উদ্যোগে ও সাংবাদিক, লেখক মো. নিজাম উদ্দিন লাভলু’র সম্পাদনায় প্রকাশিত ‘ঐতিহাসিক রামগড়’র প্রকাশক উপজেলা নির্বাহী অফিসার মমতা আফরিন। ম্যাগাজিনে প্রাচীন সাবেক মহকুমা ও মুক্তিযুদ্ধের সেক্টর-এক এর হেডকোর্য়াটার রামগড়ের মুক্তিযুদ্ধের ইতিহাস, বীর মুক্তিযোদ্ধাদের যুদ্ধের গৌরবময় স্মৃতিকথাসহ ইতিহাস-ঐতিহ্য নিয়ে মূল্যবান লেখা স্থান পেয়েছে।

আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন শেষে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারদের মাঝে ম্যাগাজিনের কপি বিতরণ করা হয়।

পরে মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে ‘ঐতিহাসিক রামগড়’র সম্পাদক মো. নিজাম উদ্দিন লাভলু ছাড়াও থানার অফিসার ইনচার্জ দেব প্রিয় দাস, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. মফিজুর রহমানসহ বিভিন্ন বিভাগের সরকারী কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অভিযানে ৯০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী জারুলিয়াছড়ি এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান...

চৌদ্দগ্রামে প্রতিপক্ষের হামলায় চিকিৎসাধীন অবস্থায় ১১দিন পর যুবকের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলার...

চট্টগ্রামে ‘কার্ডিকন-২০২৬’ সফল করতে হৃদরোগ বিশেষজ্ঞদের প্রস্তুতি সভা

চট্টগ্রামে আসন্ন হৃদরোগ বিষয়ক সম্মেলন ‘কার্ডিকন-২০২৬’ (CARDICON-2026) সফল ও...

সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক...

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে প্রতিমন্ত্রী মীর হেলালের শ্রদ্ধা নিবেদন

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভূমি ও...

জুলাই স্মৃতিস্তম্ভে সিএমপির শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নগরের নিউমার্কেট এলাকায় অবস্থিত জুলাই...

আরও পড়ুন

চৌদ্দগ্রামে প্রতিপক্ষের হামলায় চিকিৎসাধীন অবস্থায় ১১দিন পর যুবকের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলার আহত কিশোর বিল্লাল হোসেন (২৬) চিকিৎসাধীন অবস্থায় ১১দিন পর মারা গেছেন।মঙ্গলবার রাতে চিকিৎসাধীন অবস্থায় বিল্লাল...

চট্টগ্রামে ‘কার্ডিকন-২০২৬’ সফল করতে হৃদরোগ বিশেষজ্ঞদের প্রস্তুতি সভা

চট্টগ্রামে আসন্ন হৃদরোগ বিষয়ক সম্মেলন ‘কার্ডিকন-২০২৬’ (CARDICON-2026) সফল ও অর্থবহ করে তোলার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম সোসাইটি অব ইন্টারভেনশনাল কার্ডিওলজি (Chattogram Society...

সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে পার্কভিউ হাসপাতাল লিমিটেড সাতকানিয়া উপজেলার ৫ নম্বর আমিলাইশ ইউনিয়নের আমিলাইশ আদর্শ উচ্চ...

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে প্রতিমন্ত্রী মীর হেলালের শ্রদ্ধা নিবেদন

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।বুধবার (৫ আগস্ট) নগরের নিউ মার্কেট চত্বরে...