মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

চকরিয়ায় অস্ত্রের মুখে তুলে নিয়ে ছুরিকাঘাতে যুবক খুন  

চকরিয়া প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়ায় অস্ত্রের মুখে তুলে নিয়ে আবদুর রহমান (৩৫) নামের এক যুবককে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। এসময় তার একটি চোখ উপড়ে ফেলে তাঁরা ‌।

সোমবার (২৫ মার্চ) বিকাল সাড়ে ৫টার দিকে এই ঘটনা ঘটে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত যুবক আবদুর রহমান চকরিয়া উপজেলার ডুলহাজারা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ডুমখালী এলাকার মো. ইউছুপের ছেলে।

ডুলহাজারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসানুল ইসলাম আদর বলেন, সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে রিজার্ভ পাড়ার একদল সশস্ত্র ডাকাত অস্ত্রের মুখে জিম্মি করে আবদুর রহমানকে মালুমঘাট স্টেশন থেকে তুলে নিয়ে যায়। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মালুমঘাট স্টেশনের অদূরে ফরেস্ট অফিসের সামনে ছুরিকাঘাত করে এবং একটি চোখ উপড়ে ফেলে চলে যায়। পরে স্থানীয়রাসহ ঘটনাস্থলে গেলে তার মৃতদেহ পরে থাকতে দেখে চকরিয়া থানায় খবর দিই। পুলিশ এসে লাশের প্রাথমিক তদন্ত করছে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এই ইউনিয়নের রিজার্ভ পাড়া ও ডুমখালী এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। এই বিরোধের জের ধরে এলাকার চিহ্নিত ডাকাতরা আবদুর রহমানকে প্রকাশ্যে অস্ত্রের মুখে তুলে নিয়ে গিয়ে হত্যা করেছে। প্রায়সময় দুই এলাকার মধ্যে মারামারির ঘটনাও ঘটে। এর আগেও এই এলাকায় হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। তাদের দুই এলাকার কারণে অনিরাপদ হয়ে উঠেছে এই ইউনিয়ন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী বলেন, খবর পাওয়ার সাথে সাথে ফোর্স নিয়ে ঘটনাস্থলে যাই। নিহতের প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি করেছি। ছুরিকাঘাত করে তাকে হত্যা করা হয়েছে। শরীরে বেশ কিছু জায়গায় ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।

তিনি আরও বলেন, ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে। এই ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসার জন্য আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর...

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের...

চৌদ্দগ্রামে কানাইল খালে পোনামাছ অবমুক্ত করলেন জেলা প্রশাসক

কুমিল্লার চৌদ্দগ্রামে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে সোমবার (২৪ আগষ্ট)...

আরও পড়ুন

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুতের পাশাপাশি তেলাপোকা ও ইঁদুরের উপস্থিতি দেখতে পেয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।সোমবার দুপুরে...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে স্ত্রী বাপের বাড়ি চলে যাওয়ার কারনে বাসায় অভিমানে স্বামী মোঃ রকিব (২৫) আত্মহত্যা করেছেন।সোমবার ২৪...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর সঙ্গে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের ঘর্ষণে ট্রেনটির একটি দরজা খুলে পড়ে গেছে। এ ঘটনায় শিশুসহ...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সোমবার দুপুরে মাধ্যমিক শিক্ষা অফিস ও চৌদ্দগ্রাম মাধ্যমিক...