রবিবার, ৫ জুলাই ২০২৬

গাছবাড়িয়ায় চলন্ত অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণ, চালক অঙ্গার

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের চন্দনাইশে চলন্ত সিএনজি অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণের পর আগুনে দগ্ধ হয়ে এর চালক মারা গেছেন। তবে ওই অটোরিকশায় কোনো যাত্রী ছিলেন না বলে জানা গেছে।

সোমবার (২৫ মার্চ) বিকেল সাড়ে তিনটার দিকে চন্দনাইশের গাছবাড়িয়া কলেজ গেইট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত চালকের নাম মো. আবদুস সবুর। তাঁর বাড়ি সাতকানিয়া উপজেলার পশ্চিম ঢেমশা ইউনিয়নের ইছামতি আলীনগর এলাকার মৃত মফিজুর রহমানের ছেলে।

প্রত্যক্ষদর্শী মোটরসাইকেল চালক শওকত আলী পারভেজ বলেন, ওই সিএনজির পেছনে আমি ছিলাম। হঠাৎ করে ওই সিএনজির সিলিন্ডার বিস্ফোরণ হয়ে দাউ দাউ করে আগুন জ্বলছিল সেই আগুনে চালক পুড়ে ছাই হয়ে যাচ্ছে। ফায়ার সার্ভিস আসতে দেখেছি।

স্থানীয় সূত্রে জানা গেছে, ট্রাফিক পুলিশের সিগন্যাল পেয়ে অটোরিকশাটি ঘোরানোর সময় অন্য একটি গাড়ির সঙ্গে সংঘর্ষে আগুন লেগে যায়। পরে ঘটনাস্থলেই আগুনে পুড়ে ড্রাইভারের মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে ওই অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণ হয়ে দাউ দাউ করে আগুন জ্বলতে শুরু করে। সেই আগুনে চালক পুড়ে ছাই হয়ে যান। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নেভায়।

চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অটোরিকশায় সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ঘটনাস্থলে চালকের মৃত্যু হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সরকার প্রযুক্তিনির্ভর আধুনিক বাংলাদেশ গড়তে ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বর্তমান সরকার...

হালদা নদীর জীববৈচিত্র্য সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি প্রয়োজন : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ...

কৃষক কার্ডের মাধ্যমে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমবে: কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী আমিন উর রশিদ বলেছেন, কৃষক কার্ড চালুর মাধ্যমে...

প্রধানমন্ত্রীর কাছে জুলাই হত্যার দৃশ্যমান বিচার চাইলেন শহীদ পরিবারের সদস্যরা

জুলাই আন্দোলনে নিহতদের দৃশ্যমান বিচারের দাবি জানিয়েছেন স্বজনরা। এ...

চট্টগ্রামকে লজিস্টিক্যাল হাব গড়তে বড় পরিকল্পনা: অর্থমন্ত্রী

চট্টগ্রামকে লজিস্টিক্যাল হাব গড়তে বড় পরিকল্পনা রয়েছে, এজন্য বিদেশি...

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের...

আরও পড়ুন

হালদা নদীর জীববৈচিত্র্য সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি প্রয়োজন : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, হালদা নদীর জীববৈচিত্র্য ও প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণে শুধু আইন প্রয়োগই যথেষ্ট নয়, স্থানীয় জনগণের...

আনোয়ারায় একই দিনে গৃহবধূ ও যুবকের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের আনোয়ারায় মাত্র ১৪ ঘণ্টার ব্যবধানে এক গৃহবধূ ও এক জেলের মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শুক্রবার (৩ জুলাই) সন্ধ্যা থেকে শনিবার...

ধলঘাট-আহলা মিলন সংঘের দুর্গাপূজা উদযাপন পরিষদের কমিটি গঠন

শ্রীশ্রী সার্বজনীন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বোয়ালখালী উপজেলার ধলঘাট-আহলা মিলন সংঘের উদ্যোগে শ্রী শ্রী জয়কালী বিগ্রহ মন্দির প্রাঙ্গণে গত ২৬ জুন মন্দির স্থায়ী কমিটির সভাপতি...

রুদ্ধশ্বাস ম্যাচ জিতে শেষ ষোলতে আর্জেন্টিনা

এবারের বিশ্বকাপে বড় চমক হয়ে এসেছিল কেইপ ভার্দে নামক দলটি। গ্রুপ পর্বে একটিও জয় না পেলেও স্পেন, উরুগুয়ে এবং সৌদি আরবের সাথে ড্র করে...