মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

কক্সবাজার এক্সপ্রেসের সাথে গাছ বোঝাই নসিমনের  সংঘর্ষ 

চকরিয়া প্রতিনিধি

রেললাইনে আটকে পড়া  গাছ বোঝাই নসিমনের সাথে “কক্সবাজার এক্সপ্রেস “ট্রেনের  সংঘর্ষের ঘটনা ঘটেছে ।এতে ট্রেনের ইঞ্জিনে আঘাত লেগেছে তবে বড় ধরনের কোন হতাহতের ঘটনা ঘটেনি।

রবিবার (২৪ মার্চ) বিকাল ১ টা ২০ মিনিটের সময় ডুলাহাজারা- চকরিয়া সেকশনে এ দুর্ঘটনা ঘটে।

কক্সবাজার এক্সপ্রেসের চালক আবদুল আউয়াল রানা বলেন,ডুলাহাজারা-চকরিয়া সেকশনে ৮১৩ নং “কক্সবাজার এক্সপ্রেস ” ট্রেনের সাথে রেললাইনে আটকে পড়া গাছ বোঝাই নসিমনের সংঘর্ষে ট্রেনে থাকা সকল যাত্রী আতংকিত হয়ে পড়ে।ফলে আমরা ট্রেনে থাকা সকল যাত্রীকে আতংকিত না হওয়ার জন্য অনুরোধ করি।

তিনি আরো বলেন, আমি ও আমার সহকারী লোকাল মাস্টার,ট্রেনের স্টাফ এবং এলাকাবাসীদের সহায়তায় নসিমনকে রেললাইনের পাশে ফেলে দিয়ে সেকশন ক্লিয়ার করি।ফলে রমজান মাসে আল্লাহর রহমতে বড় ধরনের কোন ক্ষয়ক্ষতি বা হতাহত হয়নি।

চকরিয়া স্টেশন মাস্টার এস এম ফরহাদ জানান,”কক্সবাজার এক্সপ্রেস” ঢাকা যাওয়ার সময় বিকাল ১ টা ২০ মিনিটের দিকে চকরিয়ার ডুলাহাজারা এলাকায় আসলে গাছ বোঝাই একটি নসিমন রেললাইন পার হয়।এ সময় কক্সবাজার এক্সপ্রেসের সাথে গাছ বোঝাই নসিমনের ধাক্কা লেগে ইঞ্জিনে আঘাত হয়।তবে বড় ধরনের কোন ক্ষয়ক্ষতি হয় নাই।এর আধা ঘন্টার পর ট্রেনটি আবার ঢাকার উদ্দেশ্য ছেড়ে যায়।

মানুষের সচেতনতার অভাব জানিয়ে তিনি বলেন, দায়িত্বরত ট্রেন আসার আগে ব্যারিয়ার ফেললে সেটা তুলে নিয়ে রাস্তা দিয়ে গাড়ি ও গরু-ছাগল পারাপার করে।এতে মারাত্মক দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

তিনি আরও জানা,ইদানীং ট্রেন চলার সময় কে বা কাহারা ট্রেনে পাথর নিক্ষেপ করে।ফলে ট্রেনের অনেক জানালার কাচ ভেঙ্গে গেছে।এছাড়া যাত্রীও মারাত্মকভাবে আহত হওয়ার সম্ভাবনা রয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর...

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের...

চৌদ্দগ্রামে কানাইল খালে পোনামাছ অবমুক্ত করলেন জেলা প্রশাসক

কুমিল্লার চৌদ্দগ্রামে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে সোমবার (২৪ আগষ্ট)...

আরও পড়ুন

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুতের পাশাপাশি তেলাপোকা ও ইঁদুরের উপস্থিতি দেখতে পেয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।সোমবার দুপুরে...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে স্ত্রী বাপের বাড়ি চলে যাওয়ার কারনে বাসায় অভিমানে স্বামী মোঃ রকিব (২৫) আত্মহত্যা করেছেন।সোমবার ২৪...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর সঙ্গে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের ঘর্ষণে ট্রেনটির একটি দরজা খুলে পড়ে গেছে। এ ঘটনায় শিশুসহ...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সোমবার দুপুরে মাধ্যমিক শিক্ষা অফিস ও চৌদ্দগ্রাম মাধ্যমিক...