সোমবার, ২৪ আগস্ট ২০২৬

প্রয়াত ৮ আওয়ামী লীগ নেতার কবরে অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খানের শ্রদ্ধা

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের প্রয়াত ৮ আওয়ামী লীগ নেতার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান এমপি।

শুক্রবার (২২ মার্চ) প্রয়াত আওয়ামী লীগ নেতা এম এ আজিজ, জহুর আহমেদ চৌধুরী, এম এ হান্নান, এম এ মান্নান, ইসহাক মিয়া, এবিএম মহিউদ্দিন চৌধুরী ও শনিবার (২৩ মার্চ) আখতারুজ্জামান চৌধুরী বাবু ও এম ইদ্রিস চৌধুরীর কবরে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে শ্রদ্ধা জানান তিনি।

ওয়াসিকা আয়শা খান বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও চেতনাকে ধারণ করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার রূপান্তরকারী, দুরদর্শী ও আদর্শিক নেতৃত্বে উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সকলকে ঐক্যবদ্ধ থেকে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে। এক্ষেত্রে, আওয়ামী লীগের প্রয়াত নেতাদের ত্যাগ-তিতিক্ষা ও সংগ্রাম থেকে সকলকে শিক্ষা গ্রহণ করে দল ও আদর্শের প্রতি অবিচল থেকে কাজ করে যাওয়ার আহ্বান জানান তিনি।

এ সময় স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ছাড়াও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহাতাব উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কালাম চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক আবদুল কাদের সুজন,সদস্য ডাঃ নাছির উদ্দীন মাহমুদ, চট্টগ্রাম দক্ষিণ জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক ইন্জিনিয়ার ইসলাম আহমদ, শিকলবাহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, জুলধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী নুরুল হক, নাজিম উদ্দীন সুজন, মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ আবদুল্লাহ আল মামুন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক রাজিন দাশ রাহুল, আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক কাজী মোজাম্মেল, আবুল মনসুর চৌধুরী প্রমুখ|

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর...

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের...

চৌদ্দগ্রামে কানাইল খালে পোনামাছ অবমুক্ত করলেন জেলা প্রশাসক

কুমিল্লার চৌদ্দগ্রামে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে সোমবার (২৪ আগষ্ট)...

নুসরাত হত্যা মামলার রায়ে সন্তোষ প্রকাশ মায়ের

ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় বিচারিক আদালতের...

প্রথম কর্মদিবসেই দুর্ঘটনার কবলে চট্টগ্রামের নতুন সিভিল সার্জন

চট্টগ্রামে প্রথম কর্মদিবসে যোগ দিতে যাওয়ার পথেই সড়ক দুর্ঘটনার...

আরও পড়ুন

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর সঙ্গে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের ঘর্ষণে ট্রেনটির একটি দরজা খুলে পড়ে গেছে। এ ঘটনায় শিশুসহ...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সোমবার দুপুরে মাধ্যমিক শিক্ষা অফিস ও চৌদ্দগ্রাম মাধ্যমিক...

চৌদ্দগ্রামে কানাইল খালে পোনামাছ অবমুক্ত করলেন জেলা প্রশাসক

কুমিল্লার চৌদ্দগ্রামে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে সোমবার (২৪ আগষ্ট) মুন্সিরহাট ইউনিয়নের বারাইশে কানাই খালে পোনামাছ অবমুক্ত করেছেন জেলা প্রশাসক রোজী আকতার।উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে...

নুসরাত হত্যা মামলার রায়ে সন্তোষ প্রকাশ মায়ের

ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় বিচারিক আদালতের দেওয়া ১৬ জনের মৃত্যুদন্ডের মধ্যে ২ জনের দণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট।সোমবার চারজনের সাজা কমিয়ে যাবজ্জীবন...