সোমবার, ৩১ আগস্ট ২০২৬

১৪ মাস পর জামিন পেলেন আলভেজ

ক্রীড়া ডেস্ক

ধর্ষণের অভিযোগের দায়ে সাড়ে চার বছরের জেলসহ দেড় লাখ ইউরো জরিমানা করা হয়েছিল ব্রাজিলিয়ান ডিফেন্ডার দানি আলভেজকে। দীর্ঘ ১৪ মাস জেল খাটার পর অবশেষে জামিন দিয়েছেন আদালত। বার্সেলোনার একটি আদালত ১০ লাখ ইউরো (প্রায় ১২ কোটি টাকা) মুচলেকায় তাঁর জামিন আবেদন মঞ্জুর করেন।

যদিও জামিন পেলেও বেশ কয়েকটি শর্ত মেনে চলতে হবে বার্সেলোনার সাবেক ফুটবলারকে। জামিনে থাকা অবস্থায় স্পেন ছাড়তে পারবেন না আলভেজ। নির্যাতিতা তরুণীর আবাস ও কর্মস্থলের এক হাজারের মিটারের মধ্যেও প্রবেশ নিষেধ তার। ব্রাজিল ও স্পেনের পাসপোর্ট জমা দিয়ে প্রতি সপ্তাহে আদালতে হাজিরা দিতে হবে।

ইএসপিএন জানিয়েছে, আলভেজের জামিন আবেদন নিয়ে গতকাল বার্সেলোনার আদালতে শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে তার আইনজীবী ইনেস গার্দিওলা বলেন, জামিনে থাকলে আলভেজ স্পেনের বাইরে যাবেন না। মামলার কোনো আলামত-প্রমাণও ধ্বংস করার চেষ্টা করবেন না।

এ সময় ভিডিও কলে যুক্ত হয়ে আলভেজ বলেন, আমি ন্যায়বিচারে বিশ্বাসী। আমি কোথাও পালিয়ে যাব না। শেষ পর্যন্ত আদালতের হাতেই থাকব।

উল্লেখ্য, আন্তর্জাতিক ও ক্লাব ফুটবলে সবমিলিয়ে ৪০টিরও বেশি শিরোপা জিতেছেন আলভেজ। ৪০ বছর বয়সী এই তারকার সেরা সময়টা কেটেছে বার্সেলোনায়। ২০২২ সালে দ্বিতীয় মেয়াদে বার্সা ছাড়ার পর পুমাসের সঙ্গে চুক্তি করেন আলভেজ। তার বিরুদ্ধে যৌন কেলেঙ্কারির অভিযোগ ওঠায় সেই চুক্তি বাতিল করে মেক্সিকান ক্লাব।

বার্সার হয়ে ৪০০টিরও বেশি ম্যাচ খেলেছেন আলভেজ। এ সময় ছয়টি লা লিগা ও তিনটি চ্যাম্পিয়নস লিগ ট্রফি জয়ের স্বাদ পেয়েছেন তিনি। বার্সা ছাড়াও আলভেজ খেলেছেন সেভিয়া, পিএসজি, জুভেন্টাসের মতো ক্লাবে। এ ছাড়া ২০২২ ফিফা কাতার বিশ্বকাপে ব্রাজিল দলের অংশ ছিলেন এই ডিফেন্ডার।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

খাগড়াছড়িতে নবাগত জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবাগত চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমার...

সাতকানিয়ায় মোটরসাইকেলের গতিরোধ করে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় সড়কে ব্যারিকেড দিয়ে মোটরসাইকেলের গতিরোধ করে...

নবম পে-স্কেল অনুমোদন, দুই বছরে ধাপে ধাপে বাস্তবায়ন

সরকারি কর্মচারীদের বেতন-ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধা যুগোপযোগী ও...

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ

মাগুরার ৮ বছরের শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলায়...

চকরিয়ার সাবেক মেয়র, আ”লীগ নেতা আলমগীর চৌধুরী আটক

কক্সবাজারের চকরিয়া পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের...

রান্নাঘরে তেলাপোকা, পোড়াতেলে রান্না, জিইসির আল-হেলাল হোটেলকে ৩ লাখ জরিমানা

রান্নাঘরের সর্বত্র তেলাপোকার বিচরণ, পোড়াতেলে রান্নাসহ নানা অভিযোগে জিইসির...

আরও পড়ুন

ইনডোর এ্যামেচার ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি উম্মোচন

এস এম স্পোর্টিস ইভেন্টজ এর ব্যবস্থাপনায় এবং হাবিব তাযকিরাস এর পৃষ্টপোষকতায় আয়োজিত ইনডোর এ্যামেচার ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয় আসরের ট্রফি উম্মোচন ও গ্রুপিং সম্পন্ন হয়েছে।...

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ: তিন স্কুলকে ফুটবল দিলেন ক্রীড়া সংগঠক বিপ্লব পার্থ

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণকারী হাটহাজারীর তিনটি স্কুলকে ফুটবল উপহার দিয়েছে বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক ও ক্রীড়া সংগঠক বিপ্লব দে...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টের খেলা বৃষ্টির কারণে একদিন বন্ধ থাকার পর আজ মঙ্গলবার থেকে পুনরায়...

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে প্রাইম মিনিস্টার কাপ স্কুল ফুটবল টুর্নামেন্ট। প্রধানমন্ত্রী তারেক রহমান টুর্নামেন্টের উদ্বোধন করবেন। এই টুর্নামেন্ট এবং...