শুক্রবার, ৭ আগস্ট ২০২৬

ফলমন্ডিতে মেয়াদোত্তীর্ণ খেজুর বিক্রি করায় ১০ হাজার জরিমানা

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের কোতোয়ালি থানাধীন ফলমন্ডি এলাকায় অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ খেজুর বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (২০ মার্চ) দুপুরে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক ফয়েজ উল্যাহ ও সহকারী পরিচালক রানা দেব নাথ।

অভিযানে মেসার্স ফারিয়া ড্রাইফ্রুট অ্যান্ড প্যাকেজিং স্টোর নামের আড়তের মালিককে মেয়াদোত্তীর্ণ খেজুর বিক্রির দায়ে ১০ হাজার টাকা। এছাড়া মূল্যতালিকা না থাকায় তরমুজের আড়তদার মেসার্স ফাতেমা ট্রেডার্স ২০ হাজার টাকা ও মেসার্স জাহিদ ফল বিতানকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।

অধিদপ্তরের উপ-পরিচালক ফয়েজ উল্যাহ বলেন, তরমুজ ব্যবসায়ীরা মূল্যতালিকা রাখার নির্দেশনা মানছেন না। তাই আজ তরমুজের দুই আড়তদারকে জরিমানা ও সতর্ক করেছি। পাশাপাশি একটি খেজুরের দোকানে দেখেছি প্যাকেটের গায়ে দেওয়া মেয়াদ গত ফেব্রুয়ারি মাসে শেষ হয়ে গেছে। তারা মেয়াদোত্তীর্ণ খেজুরের প্যাকেটে নতুন করে প্রাইস লেবেল বসিয়ে বিক্রি করছিল। প্রতিষ্ঠান মালিক তার অপরাধ স্বীকার করেছেন। তাই ওই ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা ও সতর্ক করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

চট্টগ্রাম নগরের পতেঙ্গা থানায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে...

চট্টগ্রাম প্রেসক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান 

চট্টগ্রাম প্রেসক্লাব কর্তৃক আয়োজিত ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর...

নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নদীদূষণ এখন দুর্বিষহ পর্যায়ে পৌঁছেছে।...

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ রাকিবের, তুললেন সেলফি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ হলো তাবিউল...

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ হলো ক্ষুদে সংগীতশিল্পী অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের মধ্য দিয়ে স্বপ্নপূরণ হলো...

অনুর্ধ্ব-১৩ ফুটবল টুর্নামেন্টের ২৫ একাডেমিকে ফুটবল দিলেন সাইফুল আলম খান

চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন (সিডিএফএ) ব্যবস্থাপনায় ও চট্টগ্রাম সিটি...

আরও পড়ুন

পতেঙ্গায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

চট্টগ্রাম নগরের পতেঙ্গা থানায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন।বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে পতেঙ্গার মুসলিমাবাদ পয়েন্টের রিং রোডে...

নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নদীদূষণ এখন দুর্বিষহ পর্যায়ে পৌঁছেছে। এখনই কার্যকর পদক্ষেপ না নিলে ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমাদের জবাবদিহি করতে হবে।তিনি বলেন, নদী দূষণ...

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ রাকিবের, তুললেন সেলফি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ হলো তাবিউল ইসলাম রাকিব নামের এক নিরাপত্তাকর্মীর।বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে...

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ হলো ক্ষুদে সংগীতশিল্পী অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের মধ্য দিয়ে স্বপ্নপূরণ হলো রংপুরের গঙ্গাচড়া উপজেলার ক্ষুদে সংগীতশিল্পী অনুশ্রী রায়ের। বাবা-মাকে সঙ্গে নিয়ে আজ বৃহস্পতিবার (০৬ আগস্ট)বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর...