রবিবার, ৫ জুলাই ২০২৬

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে চসিক মেয়রের সাক্ষাৎ

চট্টগ্রাম নিউজ ডটকম

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বুধবার (২০ মার্চ) গণভবনে সাক্ষাৎ করেছেন চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী।

সাক্ষাৎকালে মেয়র জনগণের জন্য সুস্থ বিনোদনের প্রসারের জন্য প্রতিটি ওয়ার্ডে খেলার মাঠ ও পার্ক গড়ার পরিকল্পনা ব্যক্ত করে এ কার্যক্রমের অগ্রগতি তুলে ধরেন প্রধানমন্ত্রীর কাছে। মেয়র একটি পার্ক নির্মাণের জন্য ভূমি বরাদ্দ চাইলে প্রধানমন্ত্রী ভূমি বরাদ্দের আশ্বাস দেন।

এসময় মেয়র রেজাউল দায়িত্বপালনকালের তিন বছরের অর্জনের উপর প্রণীত ‘উন্নয়ন প্রতিবেদন’ প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন। প্রধানমন্ত্রী বইটি পড়ে ভূয়সী প্রশংসা করেন এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের পাশাপাশি চট্টগ্রামের উন্নয়ন কর্মকান্ডে জনগণের সম্পৃক্ততা বাড়াতে ‘উন্নয়ন প্রতিবেদন’ বইটি আরো বেশি জনগণের কাছে প্রচারের জন্য মেয়রকে নির্দেশ দেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে চট্টগ্রামে চলমান কার্যক্রম সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন মেয়র।

২০৩০ সালের মধ্যে দেশে দেড় কোটি নতুন কর্মসংস্থান সৃষ্টির যে প্রতিশ্রুতি আওয়ামী লীগ দিয়েছে, প্রধানমন্ত্রী কর্তৃক গৃহিত চট্টগ্রামের বিভিন্ন প্রকল্পের কারণে এ লক্ষ্যমাত্রা অর্জনে চট্টগ্রাম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেন মেয়র রেজাউল।

চট্টগ্রামকে ঘিরে প্রধানমন্ত্রীর উদ্যোগগুলো বাস্তবায়িত হলে চট্টগ্রাম বিশ্ববাণিজ্যের হাব হয়ে উঠবে এবং বৈদেশিক মুদ্রা অর্জন ও ব্যাপক কর্মসংস্থান সৃষ্টিতে চট্টগ্রাম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান মেয়র।

চট্টগ্রামের উন্নয়নকে প্রাধিকার দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চট্টগ্রামের জনগণের পক্ষে মেয়র ধন্যবাদ জানান। এসময়ের মেয়রের সাথে ছিলেন মেয়রের পরিবারের সদস্যবৃন্দ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সরকার প্রযুক্তিনির্ভর আধুনিক বাংলাদেশ গড়তে ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বর্তমান সরকার...

হালদা নদীর জীববৈচিত্র্য সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি প্রয়োজন : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ...

কৃষক কার্ডের মাধ্যমে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমবে: কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী আমিন উর রশিদ বলেছেন, কৃষক কার্ড চালুর মাধ্যমে...

প্রধানমন্ত্রীর কাছে জুলাই হত্যার দৃশ্যমান বিচার চাইলেন শহীদ পরিবারের সদস্যরা

জুলাই আন্দোলনে নিহতদের দৃশ্যমান বিচারের দাবি জানিয়েছেন স্বজনরা। এ...

চট্টগ্রামকে লজিস্টিক্যাল হাব গড়তে বড় পরিকল্পনা: অর্থমন্ত্রী

চট্টগ্রামকে লজিস্টিক্যাল হাব গড়তে বড় পরিকল্পনা রয়েছে, এজন্য বিদেশি...

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের...

আরও পড়ুন

সরকার প্রযুক্তিনির্ভর আধুনিক বাংলাদেশ গড়তে ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বর্তমান সরকার দেশকে একটি প্রযুক্তিনির্ভর আধুনিক বাংলাদেশের দিকে ধাপে ধাপে এগিয়ে নিয়ে যাচ্ছে। এই রূপান্তরের একটি অত্যন্ত...

কৃষক কার্ডের মাধ্যমে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমবে: কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী আমিন উর রশিদ বলেছেন, কৃষক কার্ড চালুর মাধ্যমে দেশের কৃষি ব্যবস্থাপনাকে একটি সমন্বিত কাঠামোর আওতায় আনা হবে। এতে কোন এলাকায় কোন ফসল কতটুকু...

প্রধানমন্ত্রীর কাছে জুলাই হত্যার দৃশ্যমান বিচার চাইলেন শহীদ পরিবারের সদস্যরা

জুলাই আন্দোলনে নিহতদের দৃশ্যমান বিচারের দাবি জানিয়েছেন স্বজনরা। এ বিষয়ে উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীকে আহ্বান জানান তারা। বলেন, গণহত্যার বিচার ছাড়া কোনোভাবেই ফ্যাসিবাদী ব্যবস্থার বিলুপ্তি...

চট্টগ্রামকে লজিস্টিক্যাল হাব গড়তে বড় পরিকল্পনা: অর্থমন্ত্রী

চট্টগ্রামকে লজিস্টিক্যাল হাব গড়তে বড় পরিকল্পনা রয়েছে, এজন্য বিদেশি বিনিয়োগও আসছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।শনিবার (৪ জুলাই) সকালে...