চট্টগ্রাম নগরীতে ১৫২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক কারবারিকে আটক করেছে চান্দগাঁও থানা পুলিশ।
বুধবার (২০ মার্চ) চান্দগাঁও ও চকবাজার এলাকা পৃথক দুই অভিযানে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, ইব্রাহিম খলিল উল্লাহ (৩১) ও তাকরিমুল কাদের (৩২) ।
থানা সূত্রে আরো জানা যায়, চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট বাসটার্মিনালস্থল স্বাধীনতা কমপ্লেক্সের দক্ষিণ দিকে ভান্ডারীর টং দোকানের সামনে থেকে ১নং আসামি ইব্রাহিম খলিল উল্লাহকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং পৃথক অভিযান পরিচালনা করে চকবাজার থানাধীন চন্দনপুরা মাজার গলি মনু মিয়াজি লেইন ফজল মেম্বার বাড়ী তাকরিমুল কাদেরের বসতঘর হতে ২নং আসামি তাকরিমুল কাদেরকে ১৩২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়।
চান্দগাঁও থানার ওসি জাহেদুল কবির বলেন, আজ এই সংক্রান্তে চান্দগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (১) সারণির ১০ (ক) ধারায় মামলা রুজু করা হয়েছে।
