চট্টগ্রাম নগরীর চাক্তাইয়ে অপরিচ্ছন্ন পরিবেশে ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার করে বিস্কুট তৈরি করায় ফ্রিজিয়া ফুড প্রোডাক্টস বেকারিকে দেড় লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (১৮ মার্চ) দুপুরে পরিচালিত অভিযানের নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপ পরিচালক মো. ফয়েজ উল্লাহ।
তিনি বলেন, একটি বিস্কুট কারখানায় অভিযান চালাই। সেখানে পরিবেশ অত্যন্ত নোংরা, তার ওপর বিস্কুটে কেমিক্যাল ব্যবহার করছিল, যা মানবদেহের জন্যও ক্ষতিকর। তাই প্রতিষ্ঠান মালিককে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।
