রবিবার, ২ আগস্ট ২০২৬

কানাডা-আর্জেন্টিনা বাংলাদেশের শ্রম অধিকার নিয়ে সমালোচনা করেছে: আইনমন্ত্রী

চট্টগ্রাম নিউজ ডটকম

বাংলাদেশের শ্রম অধিকার নিয়ে কানাডা ও আর্জেন্টিনা সমালোচনা করেছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক।

সোমবার (১৮ মার্চ) দুপুরে সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

২০১৯ সালে বাংলাদেশের শ্রমিক অধিকার সম্বন্ধে একটা নালিশ করা হয়েছিল আন্তর্জাতিক শ্রম সংস্থার কাছে। সেই নালিশটার নিষ্পত্তি এখনও হয়নি। বার বার হেয়ারিং হচ্ছে। প্রতিবারই সেই নালিশটার বিষয়ে যখন আলোচনা হওয়ার দরকার তখন আলোচনা হয়।

আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) বার্ষিক সভায় বাংলাদেশের শ্রম আইন নিয়ে কি প্রস্তাবনা ছিল, জানতে চাওয়া হয় মন্ত্রীর কাছে।

তিনি বলেন, আমি আইএলও গভর্নিং বডির মিটিংয়ে বছরে দুবার বাংলাদেশে শ্রম অধিকারের যে অগ্রগতি হয়েছে সে বিষয়ে তাদের জানিয়েছি।

সেখানে একটি প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে- যেখানে এবার নালিশের বিষয়টি নিষ্পত্তি না করে আগামী নভেম্বরে করার কথা বলা হয়েছে। আগামী নভেম্বরে আইএলও’র গভর্নিং বডির মিটিং বসবে।

আনিসুল হক বলেন, এবার আলোচনায় ২৫টি দেশ অংশ নিয়েছে। এর মধ্যে ১৪টি দেশে বাংলাদেশের শ্রম অধিকার নিয়ে ভূয়সী প্রশংসা করেছে। একই সঙ্গে বলেছে, নালিশটির সমাপ্তি টানা উচিত। এর বাইরে আরও ৯টি দেশ বাংলাদেশের শ্রম অধিকার নিয়ে আলোচনা করেছে।

শ্রমিক অধিকারের যে অগ্রগতি হয়েছে সেটা স্বীকার করেছে। একই সাথে আরও অগ্রগতি হওয়া দরকার সে বিষয়ে সুপারিশ করেছে। আগামী নভেম্বরে নালিশটি নিষ্পত্তি হওয়া উচিত সে ব্যাপারেও সম্মত হয়েছে তারা।

তবে কানাডা ও আর্জেন্টিনা বাংলাদেশের শ্রম অধিকার নিয়ে সমালোচনা করেছে। তারা যেসব তথ্য দিয়েছে সেগুলো পুরোনো। আর এখন যে অগ্রগতি হয়েছে সেটা তারা বিবেচনায় নেয়নি। তাদের বক্তব্যে সেটা উঠে এসেছে।

সেই ক্ষেত্রে এই যে নালিশটা প্রলম্বিত করা হচ্ছে সেটা বাংলাদেশের ওপরে সঠিক বিচার করা হচ্ছে না। আমরা আশা করছি ও আশ্বস্ত হয়েছি আগামী নভেম্বরে নালিশটার নিষ্পত্তি হয়ে যাবে, উল্লেখ করেন মন্ত্রী।

নভেম্বর মধ্যে কি অগ্রগতির প্রতিবেদন পাঠাতে পারবেন, উত্তরে আইনমন্ত্রী বলেন, আমরা অগ্রগতির প্রতিবেদন সব সময় দিয়ে আসছি। এই নালিশের যদি সমাপ্তিও হয় তারপরও আমরা আইএলও’র সাথে কাজ করবো এবং সব সময় আমরা তাদেরকে আমাদের অগ্রগতির বিষয়ে জানাব।

সংশোধিত শ্রম আইন গত সংসদে ওঠার কথা ছিল। কিন্তু ওঠেনি। তাহলে কি আগামী সংসদে উঠবে? এমন প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন, আগামী সংসদে উঠবে বলে আমি আশা করছি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কৃষিসহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ওয়্যারহাউজিং, সয়াবিন, তুলা, গমসহ কৃষি ও...

দেশের সব বন্দরে ২৪ ঘণ্টা সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

ব্যবসা-বাণিজ্য সহজীকরণ এবং আমদানি-রফতানি কার্যক্রম ত্বরান্বিত করতে দেশের সব...

সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী

সরকার ও ব্যবসায়ীরা একসঙ্গে কাজ করলে আগামী চার থেকে...

ইসলামাবাদ রেল স্টেশন পরিদর্শন করলেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি

রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি বলেছেন, ঢাকা বিমানবন্দরের আদলে...

গোপন কুঠুরিতে ১৬ হাজার ইয়াবা, পুলিশের অভিযানে আটক চারজন

চট্টগ্রামের লোহাগাড়ায় বিশেষ অভিযানে একটি প্রাইভেট কার থেকে ১৬...

ছুটির দিনে নিজে গাড়ি চালিয়ে ঢাকা উত্তরের নগর ব্যবস্থাপনা পরিদর্শনে প্রধানমন্ত্রী

ছুটির দিনে নিজে গাড়ি চালিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন...

আরও পড়ুন

কৃষিসহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ওয়্যারহাউজিং, সয়াবিন, তুলা, গমসহ কৃষি ও অন্যান্য খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন।তিনি বলেন, এসব খাতে বিনিয়োগের মাধ্যমে একটি শক্তিশালী ও প্রতিযোগিতামূলক...

দেশের সব বন্দরে ২৪ ঘণ্টা সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

ব্যবসা-বাণিজ্য সহজীকরণ এবং আমদানি-রফতানি কার্যক্রম ত্বরান্বিত করতে দেশের সব বন্দর দিনে ২৪ ঘণ্টা চালু রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১ আগস্ট) দুপুরে...

সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী

সরকার ও ব্যবসায়ীরা একসঙ্গে কাজ করলে আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে দেশের অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।আজ...

ইসলামাবাদ রেল স্টেশন পরিদর্শন করলেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি

রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি বলেছেন, ঢাকা বিমানবন্দরের আদলে ইসলামাবাদ রেলস্টেশনে দূরপাল্লার ট্রেনের যাত্রা বিরতির প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে। তিনি ১ আগস্ট শনিবার দুপুরে...