চট্টগ্রাম নগরীর কোতোয়ালী এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে ৬ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৩টি টিপ ছুরি উদ্ধার করা হয়েছে।
শনিবার (১৬ মার্চ) রাতে কোতোয়ালী থানাধীন পুরাতন রেল স্টেশন থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলো- মোঃ সালাউদ্দিন (২২), মোঃ আল আমিন প্রকাশ মালু (২২), মোঃ শাকিল (২২), মোঃ আসিফ (২২), মোঃ রমজান হোসেন প্রকাশ হৃদয় (২১) ও মোঃ আরাফাত হোসেন (২২)।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করতে সক্ষম হয়। তাদের বিরুদ্ধে ৩৯৯/৪০২ পেনাল কোড ১৮৬০ ধারায় মামলা রুজু করা হয়েছে।
