রবিবার, ২ আগস্ট ২০২৬

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার: হানিফ

চট্টগ্রাম নিউজ ডটকম

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।

শনিবার (১৬ মার্চ) দুপুরে ভেড়ামারার বাহাদুরপুর ইউনিয়নের মাধবপুরে ৫০০ কৃষক পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

মাহবুবউল আলম হানিফ বলেন, রমজানে দ্রব্যমূল্য বাড়িয়ে দেয় অসাধু ব্যবসায়ীরা। এটা সব সরকারের আমলেই হয়ে আসছে। তবে এ সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ জন্য অসাধু ব্যবসায়ীদের প্রতি কঠোর হচ্ছে সরকার।

তিনি বলেন, ভেড়ামারায় ভয়াবহ আগুনে পানের বরজ পুড়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের ঘুরে দাঁড়াতে স্বল্প সুদে ঋণ প্রদানসহ সব ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে।

তালিকা করে সাড়ে ৮০০ পান চাষিদের মাত্র চার শতাংশ সুদে ব্যাংক ঋণ প্রদান করা হবে। যারা বিভিন্ন সমিতি থেকে ঋণ নিয়েছেন সেই সব সমিতিকে আগামী ৬ মাস ক্ষতিগ্রস্ত কৃষকদের কাছ থেকে কিস্তি আদায়ে চাপ না দেওয়ার জন্য অনুরোধ করা হবে। যেসব কৃষকরা জমি লিজ নিয়ে চাষ করেছেন সেই জমির মালিকদের লিজের টাকা না বাড়ানোর জন্যও বলে দেওয়া হয়েছে।

এ সময় ভেড়ামারা-মিরপুর আসনের সংসদ সদস্য কামারুল আরেফিন, জেলা প্রশাসক এহেতেশাম রেজা, ভেড়ামারা উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ প্রশাসনের কর্মকর্তারা কৃষকদের পাশে থেকে সব ধরনের সহায়তা করার ঘোষণা দিয়ে বক্তব্য রাখেন।

উল্লেখ্য, গত ১০ মার্চ রোববার দুপুরে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার রায়টা পাথরঘাট এলাকার মাঠে আগুন লেগে প্রায় ৪ কিলোমিটার জুড়ে শত শত পানের বরজ পুড়ে ছাই হয়ে যায়। প্রায় এক হাজার কৃষকের ২ হাজার বিঘা পানের বরজ পুড়ে যায়। কিভাবে এ আগুন লাগলো তার তদন্ত চলছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কৃষিসহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ওয়্যারহাউজিং, সয়াবিন, তুলা, গমসহ কৃষি ও...

দেশের সব বন্দরে ২৪ ঘণ্টা সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

ব্যবসা-বাণিজ্য সহজীকরণ এবং আমদানি-রফতানি কার্যক্রম ত্বরান্বিত করতে দেশের সব...

সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী

সরকার ও ব্যবসায়ীরা একসঙ্গে কাজ করলে আগামী চার থেকে...

ইসলামাবাদ রেল স্টেশন পরিদর্শন করলেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি

রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি বলেছেন, ঢাকা বিমানবন্দরের আদলে...

গোপন কুঠুরিতে ১৬ হাজার ইয়াবা, পুলিশের অভিযানে আটক চারজন

চট্টগ্রামের লোহাগাড়ায় বিশেষ অভিযানে একটি প্রাইভেট কার থেকে ১৬...

ছুটির দিনে নিজে গাড়ি চালিয়ে ঢাকা উত্তরের নগর ব্যবস্থাপনা পরিদর্শনে প্রধানমন্ত্রী

ছুটির দিনে নিজে গাড়ি চালিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন...

আরও পড়ুন

কৃষিসহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ওয়্যারহাউজিং, সয়াবিন, তুলা, গমসহ কৃষি ও অন্যান্য খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন।তিনি বলেন, এসব খাতে বিনিয়োগের মাধ্যমে একটি শক্তিশালী ও প্রতিযোগিতামূলক...

দেশের সব বন্দরে ২৪ ঘণ্টা সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

ব্যবসা-বাণিজ্য সহজীকরণ এবং আমদানি-রফতানি কার্যক্রম ত্বরান্বিত করতে দেশের সব বন্দর দিনে ২৪ ঘণ্টা চালু রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১ আগস্ট) দুপুরে...

সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী

সরকার ও ব্যবসায়ীরা একসঙ্গে কাজ করলে আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে দেশের অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।আজ...

ইসলামাবাদ রেল স্টেশন পরিদর্শন করলেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি

রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি বলেছেন, ঢাকা বিমানবন্দরের আদলে ইসলামাবাদ রেলস্টেশনে দূরপাল্লার ট্রেনের যাত্রা বিরতির প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে। তিনি ১ আগস্ট শনিবার দুপুরে...