রমজানে কুকিজ, বেলা, ও টোষ্টে ১০% ছাড় দিচ্ছে ওয়েল ফুড বৈচিত্রময় স্বাদের ৩৬টি বাহারী পদের ইফতার নিয়ে জমে উঠেছে ওয়েল ফুড ইফতার বাজার। দেশের অন্যতম অভিজ্ঞ কারিগর ও শেফের হাতের যাদুর ছোঁয়ায় মনকাড়া স্বাদের বিন্নিচালের ফিরনী, স্পেশাল হালিম ও মেজবানী গরুর মাংস সহনানা পদেরই ফতারনিতে ক্রেতারাভীর করছেনদুপুর থেকে ইফতারের আগ পর্যন্ত।
ক্রেতাদের আগ্রহের মূলে রান্নায় ব্যবহৃত খাঁটি উপকরণ, দেশসেরা শেফ ও কারিগর, সাশ্রয়ীমূল্য, স্বাস্থ্যকর ও পরিচ্ছন্নপরিবেশকে বিশেষ কারণ বলে মনে করছেন ওয়েলফুড কর্তৃপক্ষ।
কর্তকর্তারা বলেন, ডাল, আটা, ময়দা, ঘি, তেল, চিনি, মাছ, মাংস, সবজি ও মসল্লাপ্রায় সব জিনিসেরই বাজার দর এখন অনেকটা বেশী। তাই ইফতার তৈরীতে খরচটাও স্বাভাবিকভাবে বেশীই হচ্ছে।
এতে রোজাদারদের উপর খরচের চাপ কমাতে এবং মাহে রমজানের ফজিলত অর্জনের কথা মাথায় রেখে মুনাফারচিন্তানা করেআমরাসব ধরনের কুকিজ, বেলা, ও টোষ্টের উপর ১০% হারে মূল্য ছাড় দিচ্ছি।
পবিত্র রোজা শেষের ঈদের খুশিকে বাড়িয়ে তুলতে ওয়েল ফুড রাখছে বিশেষ কুপনের মাধ্যমে র্যাফেল ড্র তে অংশ নিয়ে আকর্ষনীয় পুরস্কার লাভের সুযোগ।
গতকাল বিকেলে নগরীর জিইসি মোড়ে অবস্থিত ওয়েলফুড সেন্টারে ইফতার নিতে আসা সুগন্ধা আবাসিক এর বাসিন্দা জনৈক ইলিয়াছ নেওয়াজের সাথে কথা হলে তিনি বলেন, আমি আমার পরিবারে ইফতারের জন্য প্রতিবছরই ওয়েল ফুডের উপর আস্থা রাখি।
তাছাড়া সারা বছরই আমরা ওয়েলফুডের বেকারীজাত পন্য এবং মিষ্টি জাতীয় পণ্যে অতিথি আপ্যায়নে সন্তুষ্ট। মোটের উপর নির্ভেজাল, গুনমান সম্পন্নতা ও রুচির ক্ষেত্রে ওয়েল ফুডকে বিশ্বাস করা যায়।
আজকে ৩০০ শত টাকার ইফতার কিনে তিনি ওয়েলফুড হতে একটিকুপন পেয়েছেন। নির্দিষ্ট তারিখে ও সময়ে এ কুপনের উপর র্যফেল ড্র অনুষ্ঠিত হবে জানান ওয়েলফুড সেন্টারে ক্যাশিয়ার জানান।
নানা পদেরইফতারআইটেম দিয়ে সাজানোসুদৃশ্য বক্স নজরকাড়ছে ওয়েলফুডের এ ইফতারবাজারে। আত্মীয়-স্বজন ও প্রিয়জনদের ইফতার উপহার দিতে রুচিশীল এ বিশেষ ইফতার বক্সকে বেছে নিতে পারেন ক্রেতারা। বিশেষ এ গিফ্ট বক্স পেতে অগ্রিমঅর্ডার দিতে হয় বলে জানায় ওয়েলফুডের সংম্লিষ্টকর্মকর্তারা।
