সোমবার, ৩ আগস্ট ২০২৬

মিরসরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটের আগুনে পুড়লো দুটি বসতঘর

সাফায়েত মেহেদী, মিরসরাই

চট্টগ্রামের মিরসরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটের আগুনে দুটি বসতঘর পুড়ে গেছে। মঙ্গলবার (১২ মার্চ) দুপুরে উপজেলার হাইতকান্দি ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের দক্ষিণ কুরুয়া গ্রামের মৌলভী জামান উল্লাহর বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্থরা হলেন, ওই বাড়ির মো. ইউসুফ ও মোহাম্মদ ফারুক। নগদ ৪ লাখ টাকা স্বর্ণালংকার, মূল্যবান আসবাবপত্র সহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে দাবী ক্ষতিগ্রস্থদের।

এলাকার বাসিন্দা মো. আরিফুল ইসলাম জানান, মঙ্গলবার দুপুরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনে সূত্রপাত হয়ে মহুর্তে মধ্যে দুটি বসতঘর পুড়ে যায়। এতে কিছু রক্ষা করতে পারেনি। ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়স্ত্রনে আনে।

ক্ষত্রিগস্থ মো. ইউসুফ বলেন, ৩০ মিনিটের আগুনে আমাদের সব শেষ হয়ে গেল। নতুন ঘরের জন্য ব্যাংক থেকে উত্তোলন করে রাখা নগদ ৪ লাখ টাকা পুড়ে যায়। কোন জিনিস রক্ষা করতে পারিনি। এখন আমাদের পথে বসা ছাড়া কোন উপায় নেই।

হাইতকান্দি ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সদস্য কোরবান আলী বলেন, আমার ওয়ার্ডে আগুনে বসতঘর পুড়ে ইউসুফ ও ফারুক নিঃস্ব হয়ে গেছে। সবার উচিৎ তাদের পাশে দাঁড়ানো।

সীতাকুন্ড ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র ফায়ার কর্মকর্তা মো. নুরুল আলম দুলাল জানান, মঙ্গলবার দুপুরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনি। এতে বাড়ির অন্যান্য বসতঘরগুলো রক্ষা হয়েছে। নগদ আড়াই লাখ টাকা পুড়ে যাওয়ার কথা শুনেছি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সরকার ও সমাজ সমন্বিতভাবে কাজ করলে সর্বোচ্চ সেবা নিশ্চিত হয় ওরিয়েন্টেশনে: বিভাগীয় কমিশনার

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন বলেছেন, প্রযুক্তিসহ বিভিন্ন...

চট্টগ্রাম প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম  প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির এক জরুরি সভা আজ...

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায়...

চট্টগ্রামে ২০ হাজার টাকায় কন্যাশিশু বিক্রি মার, দাদির অভিযোগে উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পরিবারের অগোচরে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে...

মূল্য তালিকা না থাকায় বহদ্দারহাটে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট কাঁচাবাজারে মূল্য তালিকা প্রদর্শন না করায়...

মিরসরাইয়ে মাছবাহী পিকআপের ধাক্কায় প্রাণ গেল খতিব-মুয়াজ্জিনের

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মাছবাহী একটি পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী...

আরও পড়ুন

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায় চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন প্রকাশ ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।রোববার...

চট্টগ্রামে ২০ হাজার টাকায় কন্যাশিশু বিক্রি মার, দাদির অভিযোগে উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পরিবারের অগোচরে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে নিজের এক মাস বয়সী কন্যাশিশুকে ২০ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক...

মূল্য তালিকা না থাকায় বহদ্দারহাটে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট কাঁচাবাজারে মূল্য তালিকা প্রদর্শন না করায় ছয়টি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম কার্যালয়।রবিবার (২ আগস্ট)...

মিরসরাইয়ে মাছবাহী পিকআপের ধাক্কায় প্রাণ গেল খতিব-মুয়াজ্জিনের

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মাছবাহী একটি পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মসজিদের খতিব ও মুয়াজ্জিন নিহত হয়েছেন। রবিবার (২ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের...