বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬

বোয়ালখালীতে রেললাইনে অবৈধ বাজার, বাড়ছে জীবনহানীকর ঝুঁকি

এস এম শাহেদ হোসাইন ছোটন, বোয়ালখালী

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা সদরে স্থায়ী কোন কাঁচাবাজার না থাকার কারণে রেল লাইনের দু’পাশ দখল করে গড়ে উঠেছে কাঁচাবাজারসহ অবৈধ স্থাপনা। এমনকি রেল লাইনের উপর পর্যন্ত বসছে ভাসমান এসব বাজার। আর এতে করে বাজারে আসা ক্রেতা-বিক্রেতাদের জন্য যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও জীবনহানীকর হতে পারে বলে জানান স্থানীয়রা।

মঙ্গলবার (১২ মার্চ) সকালে সরেজমিনে বোয়ালখালী উপজেলা সদরের রেললাইনের কাঁচাবাজার ঘুরে দেখা যায়, ঢাকা-কক্সবাজার রুটে বাণিজ্যিকভাবে প্রতিদিন দুই জোড়া আন্তঃনগর ট্রেন এ লাইন দিয়ে চলাচল করে।

প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত রেললাইনের দু’পাশে অস্থায়ীভাবে বসে কাঁচাবাজার। ট্রেনের হুইসেল শোনামাত্রই ক্রেতা-বিক্রেতাদের মধ্যে শুরু হয়ে যায় দৌড়ঝাঁপ। ট্রেন চলে যাওয়ার পরপরই রেললাইন রূপ নেয় আগের অবস্থায়।

রেললাইনের ওপরই গড়ে উঠেছে মাছের বাজার। মাছের ঝুড়িগুলো সাজিয়ে রাখা হয়েছে রেললাইনের ওপরেই। প্রাণের মায়া কাটিয়েই যেন মাছ ক্রয়-বিক্রয়ে ব্যস্ত ক্রেতা-বিক্রেতা উভয়েই। চারিদিকে তুমুল হৈচৈ আর চেচামেচি। কারও দিকে কারও তাকানোর জো নেই। জীবন ঝুঁকির এই চিত্রটি একদিনের না প্রতিদিনের।

রেললাইনের উপর ভাসমান বাজার বসানো কাঁচাবাজার ও মাছ বিক্রেতারা বলেন, ট্রেন আসার শব্দ শুনলেই সরে যাই। আমাদের কাঁচামাল, মাছ, শাকসবজি বিক্রয় করার জন্য বোয়ালখালী পৌর সদরে স্থায়ী কোন কাঁচাবাজার না থাকার কারণে রেল লাইনের দু’পাশে জীবনের ঝুঁকি নিয়ে বসতে হচ্ছে।

বোয়ালখালী পৌর সদরে নিরাপদ একটি নির্দিষ্ট জায়গায় স্থায়ী কাঁচাবাজার নির্মাণ করে দেওয়ার জন্য চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য, বোয়ালখালী উপজেলা প্রশাসন এবং বোয়ালখালী পৌরসভার মেয়রের কাছে দাবী জানিয়েছেন কাঁচাবাজার ও মাছ ব্যবসায়ীরা।

রেললাইলে কাঁচাবাজারে বাজার করতে আসা ক্রেতারা বলেন, বোয়ালখালী উপজেলার বিভিন্ন এলাকা থেকে প্রতিদিন হাজার হাজার জনসাধারণ রেললাইন কাঁচাবাজারে ঝুঁকি নিয়ে বাজার করতে আসে। বোয়ালখালী উপজেলা সদরে নিরাপদ একটি স্থানে ঝুঁকিমুক্ত স্থায়ী কাঁচাবাজার থাকলে ক্রেতা-বিক্রেতারা নিরাপদে বাজার করতে সমস্যা হতো না।

বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার ইমরান হোসাইন সজীব বলেন, রেললাইনের দু’পাশে ও উপরে অবৈধ কাঁচাবাজার স্থাপনা উচ্ছেদ করতে পারবে রেলওয়ে কর্তৃপক্ষ। কাঁচাবাজার ও মাছ ব্যবসায়ীদের জন্য উপজেলা সদরে নির্দিষ্ট জায়গায় স্থায়ী কাঁচাবাজার নির্মাণের বিষয়টি আমরা পদক্ষেপ গ্রহণ করবো।

বোয়ালখালী পৌরসভার মেয়র জহুরুল ইসলাম জহুর বলেন, বোয়ালখালী উপজেলা সদরে কাঁচাবাজার ব্যবসায়ীদের স্থানে ছিলো কিন্তু উপজেলা সদরে নতুন ভবনের অনুমোদন হওয়ার কারণে কাঁচাবাজার উচ্ছেদ করা হয়েছে। আমরা চেষ্টা করছি কাঁচাবাজার ব্যবসায়ীদের একটি জায়গা করে দেওয়ার জন্য। এ ব্যাপারে আমাদের কাজ চলমান আছে।

বোয়ালখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রেজাউল করিম রাজা বলেন, বোয়ালখালী উপজেলা সদরে কাঁচাবাজার না থাকার কারণে রেল লাইনের দু’পাশে জীবনের ঝুঁকি নিয়ে বসতে হচ্ছে তাদের। আমরা চেষ্টা চালিয়ে যাব উপজেলা সদরে কাঁচা বাজার ব্যবসায়ীদের জন্য একটি নির্দিষ্ট নিরাপদ স্থানে কাঁচাবাজার নির্মাণ করার জন্য।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বাবা-মা ও ভাইয়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

রাজধানীর শেরে বাংলা নগরে বাবা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান...

জাতীয় ঈদগাহে প্রধান জামাতে নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

জাতীয় ঈদগাহ ময়দানে ঈদুল আজহার প্রধান জামাতে অংশ নিয়ে...

ঈদের প্রধান জামাতে ফিলিস্তিন-ইরানের নির্যাতিত মুসলমানদের জন্য দোয়া

ঈদের প্রধান জামাত শেষে মোনাজাতে সমগ্র মুসলিম উম্মাহসহ দেশ...

ঈদের আগে দ্রব্যমূল্য ছিল সহনীয় পর্যায়ে: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, এবারের ঈদের আগে...

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে অয়েল ট্যাংকারে আগুন, সাড়ে ৩ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে নোঙর করা ‘এমটি মেঘনা ট্রেডার’ নামে...

ঈদ-উল-আযহার আত্মত্যাগের শিক্ষাকে সমাজে বাস্তবায়ন করতে হবে: মেয়র ডা. শাহাদাত হোসেন 

ঈদ-উল-আযহার আত্মত্যাগের শিক্ষাকে সমাজে বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি...

আরও পড়ুন

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে অয়েল ট্যাংকারে আগুন, সাড়ে ৩ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে নোঙর করা ‘এমটি মেঘনা ট্রেডার’ নামে একটি তেলবাহী জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৭টা ২৫ মিনিটের দিকে জাহাজটির...

ঈদ-উল-আযহার আত্মত্যাগের শিক্ষাকে সমাজে বাস্তবায়ন করতে হবে: মেয়র ডা. শাহাদাত হোসেন 

ঈদ-উল-আযহার আত্মত্যাগের শিক্ষাকে সমাজে বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন।বৃহস্পতিবার সকালে নগরীর জমিয়তুল ফালাহ জামে মসজিদে পবিত্র ঈদ-উল-আযহার নামাজ আদায় করেন...

ধর্মীয় ভাবগাম্ভীর্যে জমিয়তুল ফালাহ্ ময়দানে পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চট্টগ্রাম মহানগরের ঐতিহ্যবাহী জমিয়তুল ফালাহ্ ময়দানে অনুষ্ঠিত হয়েছে ঈদের প্রধান জামাত।বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৭টায় প্রায় ৬৫ হাজার বর্গফুট এলাকাজুড়ে...

মূল্য তালিকা নেই, বিক্রি হচ্ছিল মেয়াদোত্তীর্ণ পণ্য

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বটতলী বাজারে ভোক্তা অধিকার ও সড়ক দখলবিরোধী অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত।বুধবার (২৭ মে) দুপুর ১২টা ৩০ মিনিট থেকে ১টা ৩০...