সোমবার, ৩ আগস্ট ২০২৬

সাফজয়ী মেয়েদের জন্য পুরস্কারের ঘোষণা প্রধানমন্ত্রীর

চট্টগ্রাম নিউজ ডটকম

গত মাসে ঘরের মাঠে সাফ অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্টে যুগ্ম শিরোপার পর অনূর্ধ্ব-১৬ টুর্নামেন্টের ফাইনালে আবারও বাংলাদেশের মুখোমুখি হয়েছিল ভারত। এই ম্যাচে টাইব্রেকারে ৩-২ গোলের জয়ের চ্যাম্পিয়ন হয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। এতে সাফজয়ী মেয়েদের জন্য পুরস্কারের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (১১ মার্চ) দুপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ২০২৩-২০২৪ অর্থবছরের শিক্ষার্থী ও গবেষকদের বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ, এনএসটি ফেলোশিপ এবং বিশেষ গবেষণা অনুদান প্রদান অনুষ্ঠানে পুরস্কারের ঘোষণা দেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, ১৬ বছরের নিচের মেয়েরা ভারতকে তিন গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। তাদেরকে আমি ডাকবো এবং তাদেরকে ডেকে প্রাইজমানি দিয়ে উৎসাহিত করব।

এদিকে, সাফ অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল চ্যাম্পিয়ন দলকে অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপন।

এক অভিনন্দন বার্তায় ক্রীড়ামন্ত্রী বলেন, সাফ অনূর্ধ্ব-১৬ নারী ফুটবলে চ্যাম্পিয়ন হওয়ার মধ্যে দিয়ে বয়সভিত্তিক নারী ফুটবলে বাংলাদেশ আরও একটি সাফল্য সৃষ্টি করলো।

পুরো টুর্নামেন্ট জুড়েই বাংলার কন্যারা দারুণ খেলেছে। গত ম্যাচে তারা ৬-০ গোলে ভুটানকে উড়িয়ে দেয়। ফাইনালে তারা শক্তিশালী ভারতকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জনের মধ্যে দিয়ে আমাদের বাঘিনীরা তাদের সক্ষমতা আবারো প্রমাণ করেছে।

প্রধানমন্ত্রীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর প্রত্যক্ষ দিকনির্দেশনা ও সার্বিক পৃষ্ঠপোষকতায় বাংলাদেশের নারী ফুটবলাররা কোটি বাঙালির স্বপ্ন ছুঁয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সরকার ও সমাজ সমন্বিতভাবে কাজ করলে সর্বোচ্চ সেবা নিশ্চিত হয় ওরিয়েন্টেশনে: বিভাগীয় কমিশনার

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন বলেছেন, প্রযুক্তিসহ বিভিন্ন...

চট্টগ্রাম প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম  প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির এক জরুরি সভা আজ...

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায়...

চট্টগ্রামে ২০ হাজার টাকায় কন্যাশিশু বিক্রি মার, দাদির অভিযোগে উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পরিবারের অগোচরে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে...

মূল্য তালিকা না থাকায় বহদ্দারহাটে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট কাঁচাবাজারে মূল্য তালিকা প্রদর্শন না করায়...

মিরসরাইয়ে মাছবাহী পিকআপের ধাক্কায় প্রাণ গেল খতিব-মুয়াজ্জিনের

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মাছবাহী একটি পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী...

আরও পড়ুন

তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘তরুণ উদ্ভাবকরাই দেশের ভবিষ্যৎ এবং তাদের গবেষণা, প্রযুক্তি উদ্ভাবন ও স্টার্টআপ উদ্যোগে সরকার সবসময় পাশে থাকবে।’আজ (রোববার) বিকেলে বাংলাদেশ সচিবালয়ে...

প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন দূতের বৈঠক: সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর।শনিবার (১ আগস্ট) সকাল সাড়ে...

কৃষিসহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ওয়্যারহাউজিং, সয়াবিন, তুলা, গমসহ কৃষি ও অন্যান্য খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন।তিনি বলেন, এসব খাতে বিনিয়োগের মাধ্যমে একটি শক্তিশালী ও প্রতিযোগিতামূলক...

দেশের সব বন্দরে ২৪ ঘণ্টা সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

ব্যবসা-বাণিজ্য সহজীকরণ এবং আমদানি-রফতানি কার্যক্রম ত্বরান্বিত করতে দেশের সব বন্দর দিনে ২৪ ঘণ্টা চালু রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১ আগস্ট) দুপুরে...