সোমবার, ৩ আগস্ট ২০২৬

বোয়ালখালীতে সিএনজি-মাইক্রোবাসের সংঘর্ষে প্রাণ গেল গৃহবধূর

এস এম শাহেদ হোসাইন ছোটন, বোয়ালখালী

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় সিএনজি অটোরিক্সা ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে আফসানা আকতার জিসান (২২) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন।

রবিবার (১০ মার্চ) রাত ৯টার দিকে বোয়ালখালী উপজেলার আরাকান সড়কের গোমদণ্ডী ফুলতল এলাকার এন. মোহাম্মদ প্লাস্টিক ফ্যাক্টরির সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত গৃহবধূ আফসানা আকতার জিসান বোয়ালখালী পৌরসভার পশ্চিম গোমদন্ডী ৭নং ওয়ার্ডের রাজ্জার সওদাগরের বাড়ীর মো. দিদারের স্ত্রী। তাদের ঘরে এক বছর বয়সী আদ্রিসা নামের একটি কন্যা শিশু রয়েছে।

প্রতক্ষদর্শীরা বলেন, দ্রুতগতিতে আসা মাইক্রবাস ওভারটেক করার সময় সিএনজি অটোরিক্সার সাথে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলে তিনজন আহত হয়। এর মধ্যে মহিলাটির অবস্থা গুরুততর ছিল। দুর্ঘটনার সময় কন্যা শিশুটি গাড়ী থেকে ছিটকে পড়ায় প্রাণে বেঁচে গেল। শিশুটির কোন ক্ষতি হয়নি।

দুর্ঘটনায় আহতরা হলেন, নিহত জিসানের স্বামী মোঃ দিদার, অটোরিক্সা চালক রাশেদুল আলম (৩০)।

প্রতক্ষদর্শীরা বলেন, স্থানীয়দের সহযোগিতায় তাদেরকে দ্রুত বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে আফসানা আকতার জিসানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক।

নিহত আফসানা আকতার জিসানের স্বামী মোঃ দিদার বলেন, আমি আমার স্ত্রীকে নিয়ে আমার শ্বশুর বাড়ি থেকে আসার পথে দুর্ঘটনায় আমার স্ত্রী জিসান মারা যায়। দুই বছর আগে আমি জিসানকে বিয়ে করেছি। আমাদের ঘরে এক বছর বয়সী আদ্রিসা নামের একটি মেয়ে রয়েছে।

দুর্ঘটনার সময় আমার মেয়ে ছিটকে পড়ায় তার কোন ক্ষতি হয়নি। জিসানের নিহতের খবর পেয়ে এলাকায় এখন শোকের ছায়া চলছে। কান্নায় ভেঙে পড়েছেন এলাকাবাসী ও আত্মী-স্বজন।

বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আসিফুল আউয়াল সৌরভ বলেন, হাসপাতালে আহতদের চিকিৎসা দেওয়া হয়েছে। তবে আফসানা আকতার জিসানের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হয়েছে। সেখানে তার মৃত্যু হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সরকার ও সমাজ সমন্বিতভাবে কাজ করলে সর্বোচ্চ সেবা নিশ্চিত হয় ওরিয়েন্টেশনে: বিভাগীয় কমিশনার

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন বলেছেন, প্রযুক্তিসহ বিভিন্ন...

চট্টগ্রাম প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম  প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির এক জরুরি সভা আজ...

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায়...

চট্টগ্রামে ২০ হাজার টাকায় কন্যাশিশু বিক্রি মার, দাদির অভিযোগে উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পরিবারের অগোচরে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে...

মূল্য তালিকা না থাকায় বহদ্দারহাটে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট কাঁচাবাজারে মূল্য তালিকা প্রদর্শন না করায়...

মিরসরাইয়ে মাছবাহী পিকআপের ধাক্কায় প্রাণ গেল খতিব-মুয়াজ্জিনের

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মাছবাহী একটি পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী...

আরও পড়ুন

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায় চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন প্রকাশ ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।রোববার...

চট্টগ্রামে ২০ হাজার টাকায় কন্যাশিশু বিক্রি মার, দাদির অভিযোগে উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পরিবারের অগোচরে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে নিজের এক মাস বয়সী কন্যাশিশুকে ২০ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক...

মূল্য তালিকা না থাকায় বহদ্দারহাটে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট কাঁচাবাজারে মূল্য তালিকা প্রদর্শন না করায় ছয়টি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম কার্যালয়।রবিবার (২ আগস্ট)...

মিরসরাইয়ে মাছবাহী পিকআপের ধাক্কায় প্রাণ গেল খতিব-মুয়াজ্জিনের

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মাছবাহী একটি পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মসজিদের খতিব ও মুয়াজ্জিন নিহত হয়েছেন। রবিবার (২ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের...