সোমবার, ৩ আগস্ট ২০২৬

সৌদিতে রোজা শুরু সোমবার

চট্টগ্রাম নিউজ ডটকম

সৌদি আরবে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। সেই হিসেবে রোববার (১০ মার্চ) রাতেই তারাবি নামাজ পড়া হবে। আর সোমবার (১১ মার্চ) ভোরে সেহরি খেয়ে প্রথম সাওম বা রোজা শুরু করবেন দেশটির মুসলিমরা।

এর আগেই মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া ও ব্রুনেই রমজানের তারিখ ঘোষণা করেছে। চারটি দেশই জানিয়েছে, মঙ্গলবার (১২ মার্চ) থেকে রোজা শুরু হবে।

এদিকে অস্ট্রেলিয়ার ফেডারেল কাউন্সিল অব ইমামস, অস্ট্রেলিয়ান ফতওয়া কাউন্সিল ও ফতওয়া অ্যান্ড শরিয়া আরবিট্রেশন কাউন্সিলের সমন্বয়ে দেশটির গ্র্যান্ড মুফতি জানান, সোমবার (১১ মার্চ) হবে শাবান মাসের শেষ দিন। সেই হিসেবে আগামী মঙ্গলবার হবে রমজান মাসের প্রথম দিন।

ভৌগলিক অবস্থান এবং চাঁদ ওঠার সাপেক্ষে অস্ট্রেলিয়া প্রায়ই বিশ্বের প্রথম দেশ হিসেবে রমজান শুরুর ঘোষণা দেয়। অস্ট্রেলিয়া যেহেতু পূর্ব গোলার্ধে অবস্থিত এবং অন্যান্য অনেক দেশের তুলনায় এর সময় এগিয়ে থাকে, তাই প্রায়ই পশ্চিম গোলার্ধের দেশগুলোর তুলনায় এখানে ইসলামিক চন্দ্র মাস আগে শুরু হয়।

এছাড়াও ব্রুনেইতে চাঁদ দেখা না যাওয়ার কারণে মঙ্গলবার রমজান মাস শুরু হবে। মালয়েশিয়ায়ও চাঁদের দেখা না যাওয়ার কারণে মঙ্গলবার প্রথম রোজা পালন করা হবে বলে ঘোষণা দেয়া হয়েছে।

ইন্দোনেশিয়ার ধর্ম মন্ত্রণালয়ও ঘোষণা দিয়েছে যে, আগামীকাল সোমবার হবে শাবান মাসের ৩০ তারিখ। তাই মঙ্গলবার রমজান মাসের প্রথম দিন।

এদিকে আরব বিশ্বে চাঁদ দেখা কমিটিগুলো রোববার (১০ মার্চ) মাগরিবের নামাজের পর রমজানের চাঁদ দেখার প্রস্তুতি নিয়েছে। সৌদি আরবের রয়্যাল কোর্ট সাধারণ মানুষকে চাঁদ দেখার আহ্বান জানিয়েছে। চাঁদ দেখা গেলে সে খবর জানানোর জন্য সরকারি ফোন নম্বরও দেয়া হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সরকার ও সমাজ সমন্বিতভাবে কাজ করলে সর্বোচ্চ সেবা নিশ্চিত হয় ওরিয়েন্টেশনে: বিভাগীয় কমিশনার

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন বলেছেন, প্রযুক্তিসহ বিভিন্ন...

চট্টগ্রাম প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম  প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির এক জরুরি সভা আজ...

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায়...

চট্টগ্রামে ২০ হাজার টাকায় কন্যাশিশু বিক্রি মার, দাদির অভিযোগে উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পরিবারের অগোচরে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে...

মূল্য তালিকা না থাকায় বহদ্দারহাটে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট কাঁচাবাজারে মূল্য তালিকা প্রদর্শন না করায়...

মিরসরাইয়ে মাছবাহী পিকআপের ধাক্কায় প্রাণ গেল খতিব-মুয়াজ্জিনের

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মাছবাহী একটি পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী...

আরও পড়ুন

চট্টগ্রামে ২০ হাজার টাকায় কন্যাশিশু বিক্রি মার, দাদির অভিযোগে উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পরিবারের অগোচরে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে নিজের এক মাস বয়সী কন্যাশিশুকে ২০ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক...

মূল্য তালিকা না থাকায় বহদ্দারহাটে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট কাঁচাবাজারে মূল্য তালিকা প্রদর্শন না করায় ছয়টি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম কার্যালয়।রবিবার (২ আগস্ট)...

মিরসরাইয়ে মাছবাহী পিকআপের ধাক্কায় প্রাণ গেল খতিব-মুয়াজ্জিনের

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মাছবাহী একটি পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মসজিদের খতিব ও মুয়াজ্জিন নিহত হয়েছেন। রবিবার (২ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের...

ঢাকার চারপাশে নৌপথ সচল করার নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানী ঢাকার চারপাশের নৌপথগুলো সচল করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।একইসাথে কীভাবে ঢাকার নদীগুলোর দূষণ প্রতিরোধ করা যায়, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করা যায় এবং...