সোমবার, ৩ আগস্ট ২০২৬

রমজানে মানুষকে জিম্মি করে উপার্জন করে ব্যবসায়ীরা: পাটমন্ত্রী

চট্টগ্রাম নিউজ ডটকম

রমজানে বিভিন্ন মুসলিম দেশে বাজারদর কমলেও আমাদের দেশের ব্যবসায়ীরা মানুষকে জিম্মি করে উপার্জনের পথ বেছে নেয় বলে জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক।

রোববার (১০ মার্চ) সকালে শ্যামলী মাঠের সামনে রমজান উপলক্ষে মাসব্যাপী সুলভমূল্যে নিত্যপ্রয়োজনীয় জিনিস বিক্রি কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এ সময় ব্যবসায়ীদের হুঁশিয়ারি করে নানক বলেন, রমজান মাসে মানুষকে জিম্মি করলে কেউ রেহাই পাবে না। রমজানে বাজার দর কম হওয়া উচিত। ব্যবসায়ীদের সবকিছু সুলভমূল্যে বিক্রি করা উচিত।

তিনি বলেন, স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রী থাকাকালে বাজারের সম্পর্কে আমার ধারণা হয়েছে। কৃষকের কাছে থেকে ১০ টাকায় কেনা ফুলকপি কারওয়ান বাজার হয়ে অন্য মার্কেটে ৫০ টাকা হয়ে যায়। মাঝখানে বিরাট শুভঙ্করের ফাঁকি, এটা আশ্চর্যজনক।

পাটমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী বাজারদর নিয়ে বারবার সতর্ক করেছেন, কঠিন বার্তা দিয়েছেন। তারপরও বাজারদর নিয়ন্ত্রণে আসছে না। তাই কারসাজিকারীদের চ্যালেঞ্জ দিয়েছি পুরো রমজানে সুলভমূল্যে পণ্যসামগ্রী বেচাবিক্রির। আজ (রোববার) সুলভমূল্যে নিত্যপণ্য বিক্রয় কেন্দ্র চালু করেছি।

অন্যান্য সংসদ সদস্যদেরকে অনুরোধ করে আওয়ামী লীগের এই নেতা বলেন, বাজার নিয়ন্ত্রণের একমাত্র উপায় সুলভমূল্যে নিত্যপণ্য বিক্রয় কেন্দ্র খোলা। আমাদের ১৫ বছর ক্ষমতা রাখা জনগণের জন্য একটি মাস পরিশ্রম করে দেখাতে হবে।

‘দখলদার সরকারের পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে’ বিএনপি নেতাদের এমন কথা শুনতে শুনতে কান জ্বালাপালা হয়ে গেছে জানিয়ে নানাক বলেন, সাধারণ জনগণের কাছে এটি একটি হাস্যকর কথায় পরিণত হয়েছে।

তিনি বলেন, লন্ডনের সুতার টানে বাংলাদেশের জনগণ কোনো ধ্বংসাত্মক কর্মকাণ্ডে যাবে না। জনগণের বিরুদ্ধে জনগণ যাবে না। জনগণ শেখ হাসিনা পাশে আছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সরকার ও সমাজ সমন্বিতভাবে কাজ করলে সর্বোচ্চ সেবা নিশ্চিত হয় ওরিয়েন্টেশনে: বিভাগীয় কমিশনার

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন বলেছেন, প্রযুক্তিসহ বিভিন্ন...

চট্টগ্রাম প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম  প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির এক জরুরি সভা আজ...

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায়...

চট্টগ্রামে ২০ হাজার টাকায় কন্যাশিশু বিক্রি মার, দাদির অভিযোগে উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পরিবারের অগোচরে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে...

মূল্য তালিকা না থাকায় বহদ্দারহাটে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট কাঁচাবাজারে মূল্য তালিকা প্রদর্শন না করায়...

মিরসরাইয়ে মাছবাহী পিকআপের ধাক্কায় প্রাণ গেল খতিব-মুয়াজ্জিনের

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মাছবাহী একটি পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী...

আরও পড়ুন

সরকার ও সমাজ সমন্বিতভাবে কাজ করলে সর্বোচ্চ সেবা নিশ্চিত হয় ওরিয়েন্টেশনে: বিভাগীয় কমিশনার

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন বলেছেন, প্রযুক্তিসহ বিভিন্ন কারনে বর্তমানে জেনারেশন বাহিত জ্ঞান অনেক কমে গেছে। পূর্ববর্তীদের কাছ থেকে অনেকাংশে আলাদা জীবন যাপন...

চট্টগ্রাম প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম  প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির এক জরুরি সভা আজ শেভরন প্রাইভেট লিমিটেডে অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন সমিতির সহ-সভাপতি ডা. কিউ এম অহিদুল আলম এবং...

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায় চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন প্রকাশ ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।রোববার...

চট্টগ্রামে ২০ হাজার টাকায় কন্যাশিশু বিক্রি মার, দাদির অভিযোগে উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পরিবারের অগোচরে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে নিজের এক মাস বয়সী কন্যাশিশুকে ২০ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক...