চট্টগ্রামের বাঁশখালীতে বন্যহাতির আক্রমণে হাসিনা আক্তার (৪২) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (৮ মার্চ) দুপুরে উপজেলার পাহাড়ি দুরদুরী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত হাসিনা আক্তার সাতকানিয়ার দুরদুরী ৬ নম্বর ওয়ার্ড এলাকার মৃত আবদুল মজিদের মেয়ে।
বাঁশখালী বনবিভাগের পুকুরিয়া বনবিট কর্মকর্তা মো. আশরাফ আলী জানান, পাহাড়ি দুরদুরী এলাকায় একটি বন্যহাতি হামলা করে হাসিনা আক্তারের দেহ থেঁতলে দেয়। পরে স্থানীয় জনতা হাসিনা আক্তারের মৃতদেহ উদ্ধার করে।
