শুক্রবার, ৭ আগস্ট ২০২৬

‘হার্টকে সুস্থ ও সবল রাখতে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে জড়িত থাকতে হবে’

সাতকানিয়ায় চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনের স্কুল ভিত্তিক সচেতনতামূলক অনুষ্ঠানে ইউএনও মিল্টন বিশ্বাস

সুকান্ত বিকাশ ধর, সাতকানিয়া প্রতিনিধি

সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন বিশ্বাস বলেছেন, শিক্ষার্থীদের হার্টকে সুস্থ ও সবল রাখতে স্কুল ভিত্তিক হৃদরোগ প্রতিরোধে সচেতনতামূলক সভা সত্যিই প্রশংসার যোগ্য। তাই শিক্ষার্থীরা খেলাধুলার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ডে জড়িত থাকলে মন ভালো ও সুন্দর হবে।

আজকের শিক্ষার্থীদের একজন চৌকস ও ভবিষ্যৎ সুনাগরিক হিসেবে গড়ে উঠতে সকল বিষয় সম্পর্কে জ্ঞান লাভ করতে হবে। আগামীতে সব বিষয়ে দক্ষরাই স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে ভূমিকা পালন করবে।

আজ শুক্রবার সকালে সাতকানিয়ার ঢেমশা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশন এর উদ্যোগে আয়োজিত ফ্রি হার্ট ক্যাম্প ও স্কুলভিত্তিক হৃদরোগ প্রতিরোধ ও জনসচেতনতামূলক অনুষ্ঠানে চট্টগ্রাম জেলা প্রশাসকের প্রতিনিধি হিসেবে বক্তব্যে তিনি একথা বলেন।

অনুষ্ঠানের উদ্বোধক ও চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনের মহাসচিব অধ্যাপক ডা. প্রবীর কুমার দাশ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, হৃদরোগ হচ্ছে মানুষের অন্যতম প্রধান ব্যাধি। তাই সুস্থ থাকতে নিয়মিত শরীরচর্চা ও খেলাধুলার পাশাপাশি মাদক গ্রহণ থেকে নিজেকে বিরত রাখতে হবে। মনে রাখতে হবে, হার্ট এটাকের ঝুঁকি শুরু হয় স্কুল জীবন থেকে। অনেকেই খারাপ সঙ্গে পরে স্কুল জীবন থেকে ধূমপান শুরু করে। তাই সচেতনতা বাড়ানোর লক্ষ্যে গ্রামীণ পর্যায়ে স্কুল থেকে প্রচারণা শুরু করা হচ্ছে। আগামীতে তা সারা দেশে ছড়িয়ে দেওয়া হবে। আমরা চাই স্কুল জীবন আনন্দময়, সুখময় ও উৎপাদনশীল হোক।

চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক আবু সুফিয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল আবছার চৌধুরী, চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশন এর যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. আবু তারেক ইকবাল, অধ্যাপক আনোয়ারুল হক চৌধুরী, ডা.এ কে এম নাসির উদ্দীন চৌধুরী, পুষ্টিবিদ হাসিনা আক্তার লিপি, ডা. উজ্জ্বল চক্রবর্তী, ডা.প্রবাল চক্রবর্তী, ডা. তন্ময় শীল, ডা. অভিজিৎ সাহা, ডা.ইয়াছমিন সুলতানা ও ডা.অপরাজিতা দে। স্বাগত বক্তব্য দেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক দয়াল হরি মজুমদার।

উল্লেখ্য, শুক্রবার সকাল থেকে ১০ জন হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসক প্রায় দু’শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান ও বিনামূল্যে ওষুধ বিতরণ করেন। চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশন গঠিত হওয়ার পর এই প্রথম সাতকানিয়ার ঢেমশা উচ্চ বিদ্যালয়ে স্কুল ভিত্তিক হৃদরোগ প্রতিরোধ উপলক্ষে জনসচেতনতামূলক অনুষ্ঠান হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নগরের পতেঙ্গা থানাধীন লিংক রোড এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের...

চট্টগ্রাম প্রেসক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান 

চট্টগ্রাম প্রেসক্লাব কর্তৃক আয়োজিত ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর...

নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নদীদূষণ এখন দুর্বিষহ পর্যায়ে পৌঁছেছে।...

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ রাকিবের, তুললেন সেলফি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ হলো তাবিউল...

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ হলো ক্ষুদে সংগীতশিল্পী অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের মধ্য দিয়ে স্বপ্নপূরণ হলো...

অনুর্ধ্ব-১৩ ফুটবল টুর্নামেন্টের ২৫ একাডেমিকে ফুটবল দিলেন সাইফুল আলম খান

চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন (সিডিএফএ) ব্যবস্থাপনায় ও চট্টগ্রাম সিটি...

আরও পড়ুন

পতেঙ্গায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নগরের পতেঙ্গা থানাধীন লিংক রোড এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক ঘটনাস্থলে নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন।বৃহস্পতিবার ৬ আগস্ট রাত...

চট্টগ্রাম প্রেসক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান 

চট্টগ্রাম প্রেসক্লাব কর্তৃক আয়োজিত ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ ৬ আগস্ট (বৃহস্পতিবার) চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশে...

নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নদীদূষণ এখন দুর্বিষহ পর্যায়ে পৌঁছেছে। এখনই কার্যকর পদক্ষেপ না নিলে ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমাদের জবাবদিহি করতে হবে।তিনি বলেন, নদী দূষণ...

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ রাকিবের, তুললেন সেলফি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ হলো তাবিউল ইসলাম রাকিব নামের এক নিরাপত্তাকর্মীর।বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে...