সোমবার, ৩ আগস্ট ২০২৬

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত এক

সাফায়েত মেহেদী, মিরসরাই

চট্টগ্রামের মিরসরাইয়ে মাছবোঝায় পিকআপকে দ্রুতগামী বাস ধাক্কা দিলে গোলাম সরফুদ্দিন ভূঁইয়া মামুন (৪৫) নামের এক বিএনপি নেতা নিহত হয়েছে।

শুক্রবার (৮ মার্চ) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।

নিহত মামুন উপজেলার কাটাছরা ইউনিয়নের আবদুস সত্তর ভূঁইয়া বাড়ির মরহুম ডা. সফিউল আলমের ছেলে। তিনি কাটাছরা ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়কের দায়িত্বে ছিলেন।

মিরসরাই উপজেলা বিএনপির আহবায়ক শাহীদুল ইসলাম চৌধুরী জানান, শুক্রবার ভোরে পিকআপ বোঝায় মাছ নিয়ে বারইয়ারহাট আড়তে যাচ্ছিল মামুন।

এসময় দ্রুতগামী হানিফ পরিবহনের একটি বাস ধাক্কা দিলে সে পিকআপ থেকে ছিটকে পড়ে। গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার সময় তার মৃত্যু হয়। আমরা বিএনপির একজন নিবেদিত প্রাণ হারালাম।

জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ সোহেল সরকার বলেন, শুক্রবার ভোরে মাছ বোঝাই পিকআপকে ধাক্কা দিলে একজন নিহত হয়।

দুর্ঘটনা কবলিত গাড়িটি থানায় নিয়ে আসা হয়েছে। পরিবারের অনুরোধে নিহতের মরদেহ হস্তান্তর করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সরকার ও সমাজ সমন্বিতভাবে কাজ করলে সর্বোচ্চ সেবা নিশ্চিত হয় ওরিয়েন্টেশনে: বিভাগীয় কমিশনার

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন বলেছেন, প্রযুক্তিসহ বিভিন্ন...

চট্টগ্রাম প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম  প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির এক জরুরি সভা আজ...

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায়...

চট্টগ্রামে ২০ হাজার টাকায় কন্যাশিশু বিক্রি মার, দাদির অভিযোগে উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পরিবারের অগোচরে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে...

মূল্য তালিকা না থাকায় বহদ্দারহাটে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট কাঁচাবাজারে মূল্য তালিকা প্রদর্শন না করায়...

মিরসরাইয়ে মাছবাহী পিকআপের ধাক্কায় প্রাণ গেল খতিব-মুয়াজ্জিনের

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মাছবাহী একটি পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী...

আরও পড়ুন

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায় চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন প্রকাশ ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।রোববার...

চট্টগ্রামে ২০ হাজার টাকায় কন্যাশিশু বিক্রি মার, দাদির অভিযোগে উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পরিবারের অগোচরে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে নিজের এক মাস বয়সী কন্যাশিশুকে ২০ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক...

মূল্য তালিকা না থাকায় বহদ্দারহাটে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট কাঁচাবাজারে মূল্য তালিকা প্রদর্শন না করায় ছয়টি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম কার্যালয়।রবিবার (২ আগস্ট)...

মিরসরাইয়ে মাছবাহী পিকআপের ধাক্কায় প্রাণ গেল খতিব-মুয়াজ্জিনের

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মাছবাহী একটি পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মসজিদের খতিব ও মুয়াজ্জিন নিহত হয়েছেন। রবিবার (২ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের...