মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬

‌‘অঘোষিত ফাইনালের’ আগে দলে যোগ দিলেন মুশফিক- তানজিদ তামিমরা

ক্রীড়া ডেস্ক

টি-টোয়েন্টি ম্যাচ দিয়েই ২০২৪ সালের আন্তর্জাতিক ব্যস্ততা শুরু হয়েছে বাংলাদেশ দলের। সিলেটে চলছে বাংলাদেশ-শ্রীলঙ্কার টি-টোয়েন্টি সিরিজ। এরই মধ্যে সিরিজের দুইটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। যেখানে প্রথমটিতে জয় তুলে নেয় সফরকারীরা। দ্বিতীয় ম্যাচে আবার জয়ে ফিরে বাংলাদেশ দল।

এই জয়ে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ পরিণত হয় অঘোষিত ফাইনালে। আগামী ৯ মার্চ অনুষ্ঠিত হবে সিরিজ নির্ধারণী ম্যাচটি। এই ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করতে চায় স্বাগতিকরা। তবে তার আগেই জাতীয় দলে যোগ দিয়েছেন ওয়ানডে দলের সদস্যরাও। মুশফিকুর রহিম ও তানজিদ হাসান তামিমরা দলের সঙ্গে অনুশীলনও শুরু করেছেন।

বৃহস্পতিবার (৭ মার্চ) থেকে শুরু হয়েছে লঙ্কানদের বিপক্ষে ওয়ানডে দলের প্রস্তুতি। যদিও টাইগারদের টি-টোয়েন্টি ম্যাচ থাকায় ফরম্যাটটির স্কোয়াডে থাকা ক্রিকেটারদের জন্য অনুশীলন বাধ্যতামূলক ছিল না। তাই তাদের কেউ কেউ করেছেন ঐচ্ছিক অনুশীলন।

চট্টগ্রামের অনুষ্ঠিতব্য তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে সিলেটে পৌঁছেই মুশফিকুর রহিমরা ব্যাট হাতে অনুশীলন ও দৌড়ে ঘাম ঝরিয়েছেন। মুশফিক ছাড়াও ওয়ানডে দলের তানজীদ হাসান তামিম, মেহেদী হাসান মিরাজও ছিলেন ঐচ্ছিক অনুশীলনে। অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটার মুশফিক অনুশীলনের শুরুতেই প্যাড ছাড়া বেশ কিছুক্ষণ ব্যাটিং করেছেন। নেট বোলার, থ্রোয়ার ছাড়াও তাইজুলের বোলিংয়ের বিপক্ষে ব্যাটিং করেছেন তিনি। মিরাজ-তামিমরাও অনুশীলন করেন নিজেদের মতো।

এ সময় পাশে দাঁড়িয়ে থেকে ক্রিকেটারদের অনুশীলন পর্যবেক্ষণ করেছেন মনোবিদ ফিল জোন্স। ব্যাটিং অনুশীলন শেষ করে মুশফিককে প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে বেশ কিছুক্ষণ আলাপ করতে দেখা যায়। সর্বশেষ বিপিএলে প্রথমবারের মতো শিরোপার স্বাদ পাওয়া মুশফিক নিশ্চয়ই ব্যক্তি পারফরম্যান্স ধরে রাখতে চাইবেন আন্তর্জাতিক ব্যস্ত সূচিতেও। ফরচুন বরিশালের জার্সিতে তিনি ১৫ ম্যাচে ৩৮০ রান করেছিলেন।

অন্যদিকে, সদ্য সমাপ্ত বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে দারুণ ধারাবাহিক ছিলেন ওপেনার তানজিদ তামিম। জাতীয় দলের ওয়ানডে স্কোয়াডে থাকা এই ক্রিকেটার বিপিএলের ১৩ ম্যাচে করেন ৩৮৪ রান। যেখানে ৩২ গড় এবং ১৩৫.৬৮ স্ট্রাইকরেট নিয়ে তিনি ব্যাট করেছেন, রয়েছে একটি সেঞ্চুরিও। এবার সেই ফর্ম আন্তর্জাতিক ম্যাচেও দেখানোর পালা!

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কবি নজরুল ছিলেন তারুণ্যের প্রতীক: বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন বলেছেন, বর্তমান সরকার...

তামাকুমন্ডি লেইনে সাতকানিয়ার কসমেটিকস দোকানের কর্মচারীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন তামাকুমন্ডি লেইনের গাজী টাওয়ারে ৭ম...

সরকারি শারীরিক শিক্ষা কলেজে আন্ত:হাউজ বাস্কেটবল প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ কর্তৃক আয়োজিত আন্ত: হাউজ...

খাগড়াছড়িতে নবাগত জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবাগত চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমার...

সাতকানিয়ায় মোটরসাইকেলের গতিরোধ করে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় সড়কে ব্যারিকেড দিয়ে মোটরসাইকেলের গতিরোধ করে...

নবম পে-স্কেল অনুমোদন, দুই বছরে ধাপে ধাপে বাস্তবায়ন

সরকারি কর্মচারীদের বেতন-ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধা যুগোপযোগী ও...

আরও পড়ুন

ইনডোর এ্যামেচার ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি উম্মোচন

এস এম স্পোর্টিস ইভেন্টজ এর ব্যবস্থাপনায় এবং হাবিব তাযকিরাস এর পৃষ্টপোষকতায় আয়োজিত ইনডোর এ্যামেচার ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয় আসরের ট্রফি উম্মোচন ও গ্রুপিং সম্পন্ন হয়েছে।...

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ: তিন স্কুলকে ফুটবল দিলেন ক্রীড়া সংগঠক বিপ্লব পার্থ

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণকারী হাটহাজারীর তিনটি স্কুলকে ফুটবল উপহার দিয়েছে বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক ও ক্রীড়া সংগঠক বিপ্লব দে...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টের খেলা বৃষ্টির কারণে একদিন বন্ধ থাকার পর আজ মঙ্গলবার থেকে পুনরায়...

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে প্রাইম মিনিস্টার কাপ স্কুল ফুটবল টুর্নামেন্ট। প্রধানমন্ত্রী তারেক রহমান টুর্নামেন্টের উদ্বোধন করবেন। এই টুর্নামেন্ট এবং...