শুক্রবার, ১ মে ২০২৬

সীতাকুণ্ড-৯০’ এর আহ্বায়ক কমিটি গঠিত:  বেলাল আহ্বায়ক,জাহাঙ্গীর সদস্য সচিব

সীতাকুণ্ড প্রতিনিধি

সীতাকুণ্ড উপজেলায় বিভিন্ন স্কুলের এস এস সি ব্যাচ ১৯৯০ এর শিক্ষার্থীদের নিয়ে গঠিত হয়েছে সীতাকুণ্ড-৯০’ এর আহ্বায়ক কমিটি।

বৃহস্পতিবার (৭মার্চ) সন্ধ্যায় সীতাকুণ্ড পৌরসদরস্থ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মুরাদপুর ক্যাপ্টেন শামছুল হুদা স্কুলের ৯০’ ব্যাচের ছাত্র কাজি সাদেকুল ইসলামের সভাপতিত্বে এবং মছজিদ্দা হাই স্কুলের ৯০’ ব্যাচের ছাত্র সাংবাদিক মোঃ জাহাঙ্গীর আলম বিএসসি’র সঞ্চালনে মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন জাফর নগর অর্পণা চরণ স্কুলের ৯০’ ব্যাচের ছাত্র বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ বেলাল।

আলোচনা সভায় বক্তব্য রাখেন ভাটিয়ারী স্কুলের শাহরিয়ার চৌধুরী, মোঃ জাহাঙ্গীর আলম, লতিফপুর স্কুলের প্রবীর দাস,কুমিরা স্কুলের রিদোয়ান,সীতাকুণ্ড স্কুলের আলমগীর হোসেন, মাদাম বিবির হাট স্কুলের কাজী মোঃ দিদারুল আলম,বাঁশবাড়িয়া স্কুলের একরাম উল্ল্যাহ নয়ন সহ প্রমুখ।

সভায় সর্বসম্মতিক্রমে জাফর নগর অপর্না চরণ উচ্চ বিদ্যালয়ের সাবেক ছাত্র বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ বেলাল হোসেনকে আহ্বায়ক এবং মছজিদ্দা উচ্চ বিদ্যালয়ের সাবেক ছাত্র বিশিষ্ট সাংবাদিক মোঃ জাহাঙ্গীর আলমকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। আহ্বায়ক কমিটির অন্যান্য নেতৃবৃন্দরা হল যুগ্ম আহ্বায়ক বিশিষ্ট বীমাবিদ মোঃ নুরুল আবছার,অধ্যাপক কাজি সাদেকুল ইসলাম,বিশিষ্ট সমাজ সেবক হৃদওয়ান মিয়া,প্রবীর দাস,শাহরিয়ার চৌধুরী,নয়ন,গিয়াস উদ্দিন,হাজী দিদার,মোঃ আলমগীর। এছাড়া প্রত্যেক স্কুল থেকে একজন করে সদস্য করা হয়েছে।

সভায় বক্তারা বলেন সীতাকুণ্ড উপজেলার সকল স্কুলের এস এস সি ১৯৯০ সালের ছাত্র ছাত্রীদের নিয়ে এই প্রথম সীতাকুণ্ড-৯০’ গঠিত হয়েছে। আগামী কয়েক মাসের মধ্যেই সীতাকুণ্ডে ১৯৯০ এর বন্ধুদের নিয়ে একটি মিলন মেলা অনুষ্ঠিত হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সাতকানিয়ায় হাতির পায়ে পিষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু

চট্টগ্রামের সাতকানিয়ায় বন্যহাতির পায়ে পিষ্ট হয়ে আহত মোহাম্মদ আজিজুল...

চকরিয়ায় বাসচাপায় বিএনপি নেতা নিহত

কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী এলাকায় বাসের চাপায় মো. ইয়াসিন (২২)...

শ্রমজীবী মানুষের রক্তঝরা গৌরবময় ইতিহাস সৃষ্টির দিন আজ

মহান মে দিবস আজ। মাঠেঘাটে, কলকারখানায় খেটে খাওয়া শ্রমজীবী...

কোনোভাবেই এই সংসদকে ব্যর্থ হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী

শহীদদের আত্মত্যাগ এবং সাধারণ মানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করে একটি...

চট্টগ্রামে জলাবদ্ধতা:অবশেষে দুঃখ প্রকাশ সিডিএ চেয়ারম্যানের

চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা পরিস্থিতি নিয়ে অবশেষে দুঃখ প্রকাশ করেছেন...

সংসদে আসা শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

সংসদ অধিবেশন পরিদর্শন করতে আসা ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের...

আরও পড়ুন

চকরিয়ায় বাসচাপায় বিএনপি নেতা নিহত

কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী এলাকায় বাসের চাপায় মো. ইয়াসিন (২২) নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন।বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বরইতলী...

চট্টগ্রামে পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ৪, তিনজন অস্ত্র ব্যবসায়ী

চট্টগ্রামে পৃথক দুটি অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ ৪ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।বুধ ও বৃহস্পতিবার (২৯ ও ৩০ এপ্রিল) চট্টগ্রামের...

রাঙ্গুনিয়ায় চলন্ত অটোরিক্সায় গাছ পড়ে চালক নিহত, আহত ৩

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় কাপ্তাই সড়কের মরিয়মনগর কাটাখালী এলাকায় চলন্ত সিএনজিচালিত অটোরিক্সায় গাছ পড়ে এক চালক নিহত হয়েছেন। বুধবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় এই ঘটনা...

চট্টগ্রামে কর্ণফুলীতে দেয়াল চাপা পড়ে নারীর মৃত্যু

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় অতিবৃষ্টির কারণে দেয়াল ধসে দেলোয়ারা বেগম (৬০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুসহ আরও ৩জন আহত হয়েছে বলে জানা...