সোমবার, ৩ আগস্ট ২০২৬

কর্ণফুলীকে আমরা গলা টিপে হত্যা করতেছি: ৬ পরিবেশবাদী সংগঠন

জে. জাহেদ, সিনিয়র রিপোর্টার

চট্টগ্রামের এস আলম সুগার রিফাইন্ড চিনি কলের আগুন নিয়ন্ত্রণে আসার পর কারখানার দূষিত বর্জ্য সরাসরি কর্ণফুলী নদীতে ফেলায় ৬টি পরিবেশ সংগঠন নদী পাড়ে দাঁড়িয়ে প্রতিবাদ ও অবস্থান ধর্মঘট পালন করেছেন।

বৃহস্পতিবার (৭ মার্চ) বিকেলে কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটার বাংলাবাজার ঘাটে এই সংগঠনগুলো অবস্থান করেন।

এতে অংশ নেন বাংলাদেশ পরিবেদ আইনবিদ সমিতি বেলা,বাংলাদেশ নদী ও খাল রক্ষা আন্দোলন, কর্ণফুলী নদী সাম্পান মাঝি কল্যাণ সমিতি ফেডারেশন, বাংলাদেশ পরিবেশ ফোরাম, আর কে এস ফাউন্ডেশন ও চট্টগ্রাম ইতিহাস সংস্কৃতি পরিবেশ কেন্দ্র।

এই সংগঠন ও সংস্থাগুলোর দাবি, বর্জ্যের বিষক্রিয়ায় কর্ণফুলী নদীর বিভিন্ন প্রজাতির জলজ প্রাণী ও মাছ মারা যাচ্ছে। ভেসে ওঠা মাছ গুলো জাল দিয়ে ধরে ধরছেন জেলেরা। এতে পরিবেশের ব্যাপক ক্ষতি হচ্ছে। ফলে কারখানার রাসায়নিক পদার্থ কর্ণফুলী নদীতে ফেলে পানি দূষণ ও জীব বৈচিত্র্য ধ্বংসের প্রতিবাদে অবস্থান ধর্মঘট পালন করেছেন সংগঠন ও সংস্থাগুলো।

ধর্মঘট থেকে সংগঠনের নেতাকর্মীরা আরও জানিয়েছেন, জাতীয় সম্পদ কর্ণফুলীকে আমরা গলা টিপে হত্যা করতেছি। এস আলম গ্রুপ প্রভাবশালী বলে তাঁদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া হচ্ছে না।

আগামী তিনদিনের মধ্যে বর্জ্যের কারণে কর্ণফুলী নদীর কি কি ক্ষতি হয়েছে সেটা জনসম্মুখে প্রকাশ না করলে রোববার পরিবেশ অধিদপ্তরের কার্যালয় ঘেরাও করা হলে বলে জানিয়েছেন ধর্মঘট পালনকারীরা।

ওদিকে, ৭ মার্চ দুপুরে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শনকালে চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেছেন, পরিবেশকে অক্ষুন্ন রেখে কারখানার পোড়া বর্জ্য কারখানার ভেতরেই গভীর গর্ত করে সংরক্ষণ করতে হবে। আমরা এ ব্যাপারে ব্যবস্থা নিতে বলছি। নদীতে যেন কারখানার তরল বর্জ্য না পড়ে।’

উল্লেখ, গত ৪ মার্চ বিকেল পৌনে ৪ টার দিকে কর্ণফুলী থানাধীন ইছানগর এলাকায় এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ নামের ওই চিনি কারখানায় আগুন লাগে। এতে ১ লাখ মেট্টিক টন চিনির কাঁচামাল পুড়ে ছাই হয়ে যায়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সরকার ও সমাজ সমন্বিতভাবে কাজ করলে সর্বোচ্চ সেবা নিশ্চিত হয় ওরিয়েন্টেশনে: বিভাগীয় কমিশনার

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন বলেছেন, প্রযুক্তিসহ বিভিন্ন...

চট্টগ্রাম প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম  প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির এক জরুরি সভা আজ...

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায়...

চট্টগ্রামে ২০ হাজার টাকায় কন্যাশিশু বিক্রি মার, দাদির অভিযোগে উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পরিবারের অগোচরে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে...

মূল্য তালিকা না থাকায় বহদ্দারহাটে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট কাঁচাবাজারে মূল্য তালিকা প্রদর্শন না করায়...

মিরসরাইয়ে মাছবাহী পিকআপের ধাক্কায় প্রাণ গেল খতিব-মুয়াজ্জিনের

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মাছবাহী একটি পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী...

আরও পড়ুন

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায় চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন প্রকাশ ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।রোববার...

চট্টগ্রামে ২০ হাজার টাকায় কন্যাশিশু বিক্রি মার, দাদির অভিযোগে উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পরিবারের অগোচরে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে নিজের এক মাস বয়সী কন্যাশিশুকে ২০ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক...

মূল্য তালিকা না থাকায় বহদ্দারহাটে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট কাঁচাবাজারে মূল্য তালিকা প্রদর্শন না করায় ছয়টি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম কার্যালয়।রবিবার (২ আগস্ট)...

মিরসরাইয়ে মাছবাহী পিকআপের ধাক্কায় প্রাণ গেল খতিব-মুয়াজ্জিনের

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মাছবাহী একটি পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মসজিদের খতিব ও মুয়াজ্জিন নিহত হয়েছেন। রবিবার (২ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের...