চট্টগ্রামে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে মিষ্টি ও বেকারী শিল্প সংশ্লিষ্ট খাদ্যকর্মীদের খাদ্যের নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে।
বুধবার (৬ মার্চ) চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকার খাদ্যকর্মীদের নিয়ে এই কর্মশালার আয়োজন করে চট্টগ্রাম মেট্রোপলিটন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।
এতে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন এর নিরাপদ খাদ্য অফিসার মোহাম্মদ বশির আহম্মেদ।
এসময় ফুলকলির জেনারেল ম্যানেজার আব্দুস সবুর বলেন, খাদ্য কে নিরাপদ রাখতে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ নিরলস কাজ করে যাচ্ছে।
তবে একাধিক কর্তৃপক্ষ থেকে খাদ্য সেক্টরকে নিয়ন্ত্রণ করার কারনে অনেক সময় ব্যবসায়ীগণ জটিল পরিস্থিতির মধ্যে পড়েন।
এক্ষেত্রে একক কোন কর্তৃপক্ষের অধীনে কাজ করলে ব্যবসা বান্ধব পরিবেশে কমপ্লায়েন্স মেনে করা সহজ হতো।
এতে আরো উপস্থিত ছিলেন, মেট্রোপলিটন নিরাপদ খাদ্য পরিদর্শক ইয়াছিনুল হক চৌধুরী ও কার্যালয়ের স্টাফগণ।
