মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬

কাল চট্টগ্রাম আসছেন সদ্য নিযুক্ত অর্থপ্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান

জে. জাহেদ, সিনিয়র রিপোর্টার

নবগঠিত সরকারের বর্ধিত মন্ত্রী পরিষদের অর্থ মন্ত্রণালয়ের সদ্য নিযুক্ত প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান এমপি বৃহস্পতিবার (৭ মার্চ) সকাল ১১ টায় ঢাকা থেকে রেলযোগে (সোনার বাংলা এক্সপ্রেস) চট্টগ্রামে আসছেন।

একইদিন (বৃহস্পতিবার) দুপুরে তিনি চন্দনপুরা বংশাল বাড়িতে বাবা মায়ের কবর জিয়ারত করবেন। দুপুর ২টায় চট্টগ্রাম সার্কিট হাউজে উপস্থিত থাকবেন। বিকেল ৩ টায় কাজির দেউড়ি এমএ আজিজ স্টেডিয়ামে জয়বাংলা কনসার্টে যোগ দেবেন।

পরে ৯ মার্চ (শনিবার) সকাল ১১ টায় কর্ণফুলীর মইজ্জ্যারটেক চত্বরে আনোয়ারা উপজেলা আওয়ামী লীগ ও স্থানীয় প্রশাসনের সাথে শুভেচ্ছা বিনিময় শেষে হেল্থ ক্যাম্প উদ্বোধন করবেন।

দুপুরে আনোয়ারা হযরত শাহ মোহছেন আউলিয়ার মাজার জেয়ারত শেষে নিজ বাড়িতে মধ্যাহ্নভোজে অংশ গ্রহণ করবেন। বিকেল ৩ টায় আনোয়ারা কলেজ মাঠে উপজেলা আওয়ামী লীগ ও প্রশাসনের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন।

১০ মার্চ রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় সড়ক পথে আনোয়ারা নিজ বাসা থেকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে ঢাকার উদ্দেশ্য রওয়ানা হবেন।

প্রসঙ্গত, বেগম ওয়াসিকা আয়শা খান এমপি মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য প্রয়াত আতাউর রহমান খান কায়সারের মেয়ে। পেশায় তিনি ব্যাংকার ছিলেন।

২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত ওয়াসিকা।

তিনি ২০১৯ সালের ডিসেম্বরে আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনাবিষয়ক সম্পাদক হন। এছাড়া তিনি মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন।

ওয়াসিকা জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানোর জন্য কাজ করা ক্লাইমেট পার্লামেন্ট বাংলাদেশ নামক নেটওয়ার্কের ভাইস চেয়ারপারসন। এছাড়া তিনি চিটাগং আর্টস কমপ্লেক্সের উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করছেন।

২০২১ সালের জুনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হন। তিনি সংরক্ষিত নারী আসন হতে টানা তিনবার নির্বাচিত জাতীয় সংসদ সদস্য হিসেবে বর্তমানে অর্থ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে জুলাই আগস্ট মাসে যে...

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক...

সাতকানিয়ায় মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় ঈগল পরিবহনের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে নূর...

চট্টগ্রামে কর্ণফুলীতে ট্রলি ব্যাগে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রামে কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে একটি...

সাউথ এশিয়ান ও নতুন কুঁড়ি কারাতে প্রতিযোগিতা

১০ম সাউথ এশিয়ান ও ২য় সাউথ এশিয়া কাপ কারাতে...

বাংলাদেশে সৌদি বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে সৌদি আরবের বিনিয়োগ আরও বাড়ানোর...

আরও পড়ুন

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক স্টুয়ার্ডকে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক করেছে র‍্যাব-৭। তার কাছ থেকে ৪ হাজার ৮৫০ পিস ইয়াবা...

সাতকানিয়ায় মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় ঈগল পরিবহনের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে নূর আয়েশা (৬৫) নামে এক নারী নিহত হয়েছেন।মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেওচিয়া এলাকায় এ...

চট্টগ্রামে কর্ণফুলীতে ট্রলি ব্যাগে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রামে কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে একটি যাত্রীবাহী বাস থেকে ১৬ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় স্বামী, স্ত্রী...

বিশ্বব্যাপী বাংলাদেশের অবস্থান সবসময় শান্তির পক্ষে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বিশ্বব্যাপী বাংলাদেশের অবস্থান সবসময় শান্তির পক্ষে।মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের কমান্ডার অ্যাডমিরাল স্টিফেন টি. কোহলার প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ...