মঙ্গলবার, ২৬ মে ২০২৬

ফুটপাতে চাঁদা না দেওয়ায় অপহরণ: গ্রেফতার ১

নগরীর ডবলমুরিং থানার বাদামতলী মোড়ে ফুটপাতের এক ক্ষুদ্র ব্যবসায়ি থেকে দাবিকৃত চাঁদা না পেয়ে তাকে অপহরনের অভিযোগে আবু বক্কর ছিদ্দিক (২৫) নামে এক চাঁদাবাজকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার, ১৭ জুন সকালে তাকে গ্রেফতার করা হয়।এসময় অপহরণ হওয়া ব্যবসায়ি ‍রিফাতকে উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতের নাম- আবু বক্কর ছিদ্দিক ডবলমুরিং থানার মোগলটুলি হাজী ইয়াছিন আলী লেইনের জাকিরুল হকের ছেলে।

ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, আবু বকর ফুটপাতে চাঁদাবাজি চক্রের সদস্য। সে মুন্না নামের এক জনের গ্রুপে কাজ করে। তারা গ্রুপে ৫ জন। তারা আগ্রাবাদ এলাকায় ফুটপাতে চাঁদাবাজি করে। কেউ চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে তুলে নিয়ে যেত। মারধর করে প্রথমে যা পেত তা ছিনিয়ে নিতে। এরপর তার পরিবারের কাছে মুক্তিপণ দাবি করত।

রিফাতও আগ্রাবাদ বাদামতলী মোড়ের ফুটপাতে ব্যবসা করতেন। তার কাছেও চাঁদা দাবি করে মুন্না বাহিনি। তিনি দিতে অস্বীকৃতি জানালে রাতে তাকে তুলে নিয়ে যায় মুন্না বাহিনী। প্রথমে তাকে মারধর করে ২০ হাজার টাকা ও মোবাইল সেট ছিনিয়ে নেয়। এরপর তার পরিবারের কাছে ফোন করে আরও এক লক্ষ টাকা মুক্তিপণ দাবি করা হয়। তার পরিবার কালক্ষেপণের জন্য ৫ হাজার টাকা দেয়। এরপর কৌশলে আমাদের অবহিত করে। অভিযোগ পাওয়ার পর রাত থেকে সকাল পর্যন্ত অভিযান চালিয়ে আগ্রাবাদ কমার্স কলেজ রোডের প্রাথমিক শিক্ষা ভবনের পরিত্যাক্ত নীচ তলা থেকে রিফাতকে উদ্ধার করা হয়। এসময় আবু বকরকে গ্রেফতার করা হলেও পালিয়ে যায় বাকিরা।

তিনি আরো বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবু বকর ঘটনার সত্যতা স্বীকার করেছে। সে ছাড়াও মুন্নার গ্রুপে শুভ দাশ (২৩), শাহ আমানত শিশির (২৬) ও রহমান (২০) সহ আরও কয়েকজন কাজ করে বলে জানায়। এর আগেও একই কায়দায় একাধিক ব্যক্তিকে আটক করেছে বলেও জানায় সে। মূলত ফুটপাতে চাঁদাবাজির আধিপত্য বজায় রাখতেই তারা এ পন্থা অবলম্বন করে বলে জানায়।

এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। পলাতক বাকিদের গ্রেফতারেও অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আরাফার দিন রোজা রাখার ফজিলত

আরাফার দিন মহান আল্লাহ তার ক্ষমা, রহমত ও দয়া...

কোরবানির হাটে কোনো ধরনের চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী...

বাঁশখালীতে বজ্রপাতে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু

বাঁশখালীতে বজ্রপাতে এক মাদ্রাসার শিক্ষকের মৃত্যু হয়েছে। সোমবার (২৫...

টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহত ১৫, নওগাঁর একই ইউনিয়নের ১০ জন সবাই ফেরিওয়ালা

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় যমুনা সেতুর পূর্ব প্রান্তে রডবোঝাই ট্রাক...

চট্টগ্রাম চেম্বারের সভাপতি আমিরুল হক, সহসভাপতি পদে আমজাদ-মশিউল

চট্টগ্রাম চেম্বারের নির্বাচনে ইউনাইটেড বিজনেস ফোরামের পুরো প্যানেলের বিজয়ের...

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ইউএসটিসি’র পাঁচতলা থেকে ফেলে তরুণীকে হত্যা, যুবক আটক

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়া খুলশী ইউএসটিসি হাসপাতালের পাঁচতলা...

আরও পড়ুন

আরাফার দিন রোজা রাখার ফজিলত

আরাফার দিন মহান আল্লাহ তার ক্ষমা, রহমত ও দয়া উপস্থাপন করেন। আরাফা আরবি শব্দ। এর অর্থ হচ্ছে চেনা, জানা। এটি তওবা করার দিবস, ক্ষমা...

কোরবানির হাটে কোনো ধরনের চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী বলেছেন, আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে চট্টগ্রাম নগরের পশুর হাটগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। কোরবানির...

বাঁশখালীতে বজ্রপাতে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু

বাঁশখালীতে বজ্রপাতে এক মাদ্রাসার শিক্ষকের মৃত্যু হয়েছে। সোমবার (২৫ মে) আনুমানিক ৭টার সময় উপজেলার সরল ইউনিয়নের উত্তর সরল ৩ নম্বর ওয়ার্ড এলাকায় এ ঘটনা...

চট্টগ্রাম চেম্বারের সভাপতি আমিরুল হক, সহসভাপতি পদে আমজাদ-মশিউল

চট্টগ্রাম চেম্বারের নির্বাচনে ইউনাইটেড বিজনেস ফোরামের পুরো প্যানেলের বিজয়ের পর অনেকটা নিশ্চিত ছিল সভাপতি পদে আসতে যাচ্ছেন প্যানেল দলনেতা মোহাম্মদ আমিরুল হক। আজ সোমবার...