শুক্রবার, ৭ আগস্ট ২০২৬

চকরিয়ায় নদীতে নিখোঁজের ১৯ ঘন্টা পর জেলের লাশ উদ্ধার

চকরিয়া প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়ায় মাতামুহুরি নদীতে মাছ শিকার করতে গিয়ে নিখোঁজের ১৯ঘন্টা পর আবুল কাশেমের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

মঙ্গলবার (৫ মার্চ) সকাল ১১ টার দিকে কেবি জালাল উদ্দিন সড়কস্থ বাটাখালী সেতুর পূর্ব পাশে মাতামুহুরি নদী থেকে নিখোঁজের লাশ উদ্ধায় করা হয়।

এর আগে সোমবার বিকাল ৪ টার সময় মাতামুহুরি নদীতে মাছ শিকার করতে গেলে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবুল কাশেম (৫০) চকরিয়া পৌরসভার ২নং ওয়ার্ড জালিয়া পাড়ার আবদুল খালেকের ছেলে।

জানা যায়, ঘটনার পর থেকে চকরিয়া ফায়ার সার্ভিস ও স্থানীয়রা বিভিন্নভাবে চেষ্টা চালিয়েও নিখোঁজ আবুল কাশেমকে উদ্ধায় করতে সক্ষম হয় নি। পরের দিন আজ মঙ্গলবার সকাল ১১ টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ৩০ মিনিটের চেষ্টায় আবুল কাশেম লাশ উদ্ধার করে।

নিহত কাশেমের স্বজনরা জানায়, সোমবার বিকালে মাতামুহুরি নদীতে কাশেমসহ ৪/৫ জন জেলে মাছ শিকার করতে যায়। তারা মাছ শিকারের জন্য নদীতে জাল ফেলায়। কিন্ত জালটি নদীর তলদেশে আটকে যাওয়ায় কাশেম জালটিকে ছাডিয়ে আনার জন্য নদীতে ডুব দিলে সেখান থেকে আর ফিরে আসে নাই।তাৎক্ষণিক অন্য জেলেরা খোজাখুজি করেও তাকে পায় নাই।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী বলেন, মাতামুহুরি নদীতে নিখোঁজ জেলে আবুল কাশেমের লাশ উদ্ধার করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা...

চট্টগ্রামে সদরঘাট থানায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

নগরের সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ি এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো...

পতেঙ্গায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নগরের পতেঙ্গা থানাধীন লিংক রোড এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের...

চট্টগ্রাম প্রেসক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান 

চট্টগ্রাম প্রেসক্লাব কর্তৃক আয়োজিত ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর...

নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নদীদূষণ এখন দুর্বিষহ পর্যায়ে পৌঁছেছে।...

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ রাকিবের, তুললেন সেলফি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ হলো তাবিউল...

আরও পড়ুন

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা ছাত্রের মৃত্য হয়েছে।শুক্রবার (৭ আগস্ট)  সকাল ৭টার দিকে উপজেলার সদর ইউনিয়নের দরবেশহাটের পূর্বপাশে তালিমুল কোরআন...

চট্টগ্রামে সদরঘাট থানায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

নগরের সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ি এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো শাহিন (৪৫) নামে এক যুবক নিহত হয়েছেন।বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল পৌনে ৬টার দিকে পশ্চিম মাদারবাড়ির...

পতেঙ্গায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নগরের পতেঙ্গা থানাধীন লিংক রোড এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক ঘটনাস্থলে নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন।বৃহস্পতিবার ৬ আগস্ট রাত...

চট্টগ্রাম প্রেসক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান 

চট্টগ্রাম প্রেসক্লাব কর্তৃক আয়োজিত ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ ৬ আগস্ট (বৃহস্পতিবার) চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশে...