বুধবার, ৫ আগস্ট ২০২৬

চমক রেখে দল ঘোষণা ব্রাজিলের

ক্রীড়া প্রতিবেদক

আগামী জুন-জুলাইয়ে যুক্তরাষ্ট্রের মাটিতে এবারের কোপা আমেরিকা বসবে। মহাদেশীয় এই শ্রেষ্ঠত্বের লড়াইয়ের আগে সেখানে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে সেলেসাওরা।

দক্ষিণ আমেরিকার শ্রেষ্ঠত্বের লড়াইয়ের প্রস্তুতি হিসেবে মেক্সিকোর বিপক্ষে আগামী ৮ জুন প্রীতি ম্যাচ খেলবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

এ ছাড়া আগামী ১২ জুন যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলবে নেইমাররা। ব্রাজিল-যুক্তরাষ্ট্র ম্যাচটি ফ্লোরিডা অঙ্গরাজ্যের অরলান্ডোতে হবে।

তবে এর আগে চলতি মাসেই আরও দুটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। যেখানে সেলেসাওদের প্রতিপক্ষ সাবেক দুই বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড ও স্পেন।

আগামী ২৪ মার্চ লন্ডনে বাংলাদেশ রাত ১টায় ইংলিশদের এবং ২৭ মার্চ রাত আড়াইটায় স্প্যানিশদের বিপক্ষে খেলবে ব্রাজিলিয়ানরা।

এদিকে এটি হতে চলেছে ভারপ্রাপ্ত কোচ ডোরিভ্যাল জুনিয়রের প্রথম আন্তর্জাতিক অ্যাসাইনমেন্ট। আসন্ন এই দুই ম্যাচের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছে ব্রাজিল ফুটবল ফেডারেশন।

ঘোষিত স্কোয়াডে জায়গা হয়নি নেইমার জুনিয়রের। তবে চমক হিসেবে প্রথমবারের মতো ডাক পেয়েছেন ইয়ান কৌতো, স্যাভিনহো, আন্দ্রেয়াস পেরেইরা, মুরিলোরা। ঘোষিত দলে ব্রাজিলিয়ান লিগের খেলোয়াড়দের আধিক্যই বেশি।

ব্রাজিলের স্কোয়াড

গোলরক্ষক : বেন্টো, এডারসন, রাফায়েল

রক্ষণ : দানিলো, ইয়ান কৌতো, আয়ারতোন লুকাস, ওয়েনডেল, বেরালদো, ম্যাগালহায়েস, মার্কুইনহোস, মুরিলো

মধ্যমাঠ : আন্দ্রে, অ্যান্দ্রেস পেরেইরা, গুইমারেস, ক্যাসেমিরো, ডগলাস লুইস, জোয়াও গোমেজ, পাকুয়েতা, পাবলো মাইয়া

আক্রমণ : এন্দ্রিক, মার্টিনেল্লি, রাপিনহা, রিচার্লিসন, রদ্রিগো, স্যাভিনহো ও ভিনিসিয়ুস জুনিয়র।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নাইক্ষ্যংছড়িতে মাদক ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ ফুলতলী বিওপির সদস্যরা...

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে জুলাই আগস্ট মাসে যে...

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক...

সাতকানিয়ায় মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় ঈগল পরিবহনের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে নূর...

চট্টগ্রামে কর্ণফুলীতে ট্রলি ব্যাগে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রামে কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে একটি...

সাউথ এশিয়ান ও নতুন কুঁড়ি কারাতে প্রতিযোগিতা

১০ম সাউথ এশিয়ান ও ২য় সাউথ এশিয়া কাপ কারাতে...

আরও পড়ুন

সাউথ এশিয়ান ও নতুন কুঁড়ি কারাতে প্রতিযোগিতা

১০ম সাউথ এশিয়ান ও ২য় সাউথ এশিয়া কাপ কারাতে প্রতিযোগিতায় বাংলাদেশ দলের হয়ে বাংলাদেশ কিক ফাইটার কারাতে স্কুলের সদস্যরা স্বর্ন, রৌপ্য ও তাম্র পদক....

বাংলাদেশে সৌদি বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে সৌদি আরবের বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন।বিশেষ করে সৌরবিদ্যুৎ খাতে সৌদি বিনিয়োগের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, বাংলাদেশে এখন বিনিয়োগের...

বিশ্বব্যাপী বাংলাদেশের অবস্থান সবসময় শান্তির পক্ষে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বিশ্বব্যাপী বাংলাদেশের অবস্থান সবসময় শান্তির পক্ষে।মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের কমান্ডার অ্যাডমিরাল স্টিফেন টি. কোহলার প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ১৪ আগস্ট

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আগামী ১৪ আগস্ট মাঠে গড়াতে যাচ্ছে । দেশের তরুণ প্রজ্জমকে...